Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»আন্তর্জাতিক»ওয়াশিংটনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকালে নিজ গায়ে আগুন দিলেন এক ব্যক্তি

    ওয়াশিংটনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকালে নিজ গায়ে আগুন দিলেন এক ব্যক্তি

    অক্টোবর ৮, ২০২৪ ৭:৪০ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়েছেন।

    এই ব্যক্তির একাধিক ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। ছবিতে তাঁর এক হাতে আগুন জ্বলতে দেখা যায়। একই সঙ্গে আগুন নেভানোর জন্য পথচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের চেষ্টা করতে দেখা যায়।

    মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, গতকাল শনিবার রাতে রাজধানী ওয়াশিংটন ডিসির ‘ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা’ এলাকায় এই ঘটনা ঘটে।

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে ৭ অক্টোবর। গাজা যুদ্ধের প্রথম বার্ষিকী সামনে রেখে ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ বের হয়। বিক্ষোভে প্রায় এক হাজার মানুষ অংশ নেয়।

    গায়ে আগুন দেওয়া ব্যক্তির নাম প্রকাশ করেনি ওয়াশিংটন পোস্ট। তবে সংবাদমাধ্যমটি বলছে, যে ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়েছেন, তাঁর দাবি, তিনি সাংবাদিক। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে অপতথ্য ছড়ানোর জন্য তিনি দায়ী।

    ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, আগুন দ্রুত নেভানো হয়। নিজের গায়ে আগুন দেওয়া ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়।

    পুলিশের এক বিবৃতিতে বলা হয়, চিকিৎসার জন্য এই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর আঘাত জীবনের জন্য হুমকিস্বরূপ নয়।

    গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধের সূত্রপাত হয়। সেদিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের তথ্যমতে, হামাসের এই হামলায় ১ হাজার ২০০ জন নিহত হয়। তারা প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।

    জবাবে ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েলে। ইসরায়েলের এই হামলা চলমান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি হামলায় প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত প্রায় ৯৭ হাজার।

    ইসরায়েলি হামলায় উপত্যকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপত্যকার ২৩ লাখ অধিবাসীর প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছে। উপত্যকায় খাদ্যসংকট দেখা দিয়েছে।

    গাজা যুদ্ধের প্রথম বার্ষিকী সামনে রেখে গতকাল শনিবার ও আজ রোববার বিশ্বের বিভিন্ন দেশের প্রধান প্রধান শহরে বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে হাজারো মানুষ অংশ নিয়েছেন। তাঁরা গাজাসহ বৃহত্তর মধ্যপ্রাচ্যে রক্তপাত বন্ধের দাবি জানিয়েছেন।

     

    Previous Articleএক মাস আগেও এগিয়ে থাকলেন কমলা
    Next Article জুলাইয়ের হামলাস্থলে আবার সমাবেশ করলেন ট্রাম্প, লড়াই লড়াই স্লোগান

    Related Posts

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    এবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে চান ট্রাম্প

    জুন ১৭, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ

    যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার জন্য পাকিস্তানের চাপ

    এপ্রিল ২৩, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ

    অবৈধ কর্মীদের বিশেষ বৈধকরণ সুযোগ দিতে লি‌বিয়াকে অনুরোধ

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ

    ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী