Author: সূর্যবাণী ডেস্ক
লুচি ছাড়া শারদীয় দুর্গাপূজার খাবারের আয়োজন যেন অসম্পূর্ণ। ভিন্ন ভিন্ন খাবারের সঙ্গে থাকতে পারে ভিন্ন স্বাদের লুচি। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার। উপকরণ ময়দা ৩০০ গ্রাম, কাজুবাদামের পেস্ট ১ কাপ, ছানা আধা কাপ, ঘি ৩ কাপ, লবণ সামান্য, ঈষদুষ্ণ গরম পানি ১ কাপ। প্রণালি ১ টেবিল চামচ ঘি দিয়ে ময়দা, লবণ, কাজুবাদাম পেস্ট ভালোভাবে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে ঈষদুষ্ণ গরম পানি মিশিয়ে নিন। ময়ান দিয়ে মণ্ড তৈরি করে ১০ মিনিট ঢেকে রাখুন। এবার মণ্ড থেকে অল্প পরিমাণ করে নিয়ে তার ভেতর পুর হিসেবে ছানা দিয়ে দিন। ছোট ছোট বল তৈরি করে লুচির আকারে গড়ে নিন। কড়াইতে অবশিষ্ট ঘি গরম…
বাংলাদেশের মিষ্টান্নের মধ্যে প্রথম জিআই (ভৌগোলিক নির্দেশক) স্বীকৃতি পায় বগুড়ার দই। এরপর একে একে স্বীকৃতি পেয়েছে কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা, নাটোরের কাঁচাগোল্লা, পোড়াবাড়ীর চমচম, মুক্তাগাছার মণ্ডা। এই তালিকায় সর্বশেষ সংযোজন ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যের সঙ্গে মিশে আছে এই মিষ্টি। জিআই স্বীকৃতি এই মিষ্টিকে আরও এক ধাপ এগিয়ে দিল। কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়ার কারণে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সেই দেশের ভৌগোলিক নির্দেশক বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) পণ্যের স্বীকৃতি দেওয়া হয়। দেশের বাজারে তো বটেই, বিশেষ করে বিদেশের বাজারেও একটি পণ্য চেনার জন্য জিআই স্বীকৃতি খুবই…
গম থেকে উৎপন্ন আটা-ময়দা একধরনের স্টার্চজাতীয় খাবার। এতে গ্লুটেন থাকে। গ্লুটেন অসহিষ্ণুতা বা সংবেদনশীলতা যাঁদের থাকে, একসময় তাঁদের আটা-ময়দার তৈরি খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হতো। কিন্তু বর্তমানে যাঁদের গ্লুটেন হজমে সমস্যা নেই, তাঁরাও যদি দীর্ঘদিন আটা-ময়দায় তৈরি খাবার খান, অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এর মধ্যে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল জ্বালা অন্যতম। সাধারণত গ্লুটেন থেকে বদহজম হয়। দেখা যায়, এ–জাতীয় খাবার খেলেই ডায়রিয়া বা পেট ফাঁপার মতো সমস্যা হয়ে থাকে। এটি একটি অটো ইমিউন রোগ যা অন্ত্রের ক্ষতি করে। গম থেকে উৎপন্ন আটা ও ময়দাজাতীয় খাবার যেমন রুটি, বিভিন্ন সিরিয়াল, রাই, বার্লি, ওটস, প্যাটিস, কেক, বিস্কুট, পিৎজা, পাস্তা, গমের ব্রেডক্রাম্ব, পেস্ট্রি, ন্যুডলস…
ওপরে নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেলা, নিচে নদীপাড়ে, বিস্তীর্ণ মাঠে কাশফুলের সাদা। কয়েক দিন পর যোগ হবে শিউলি ফুলের সাদা–কমলা। শরতের রং বলতে এগুলোই চোখের সামনে ভাসে। এ সময়ের পোশাকগুলো যেন প্রকৃতির রঙেই সেজে ওঠে। বর্ষার মতো শরৎকালের পোশাকেও তাই ফুটে ওঠে নীল, সঙ্গে থাকে সাদা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেওয়ার জন্য অনেকেই ছুটে যাবেন কাশবনের মাঝে। পরনে থাকবে শরতের রং আর নকশা। তালপাকা গরমের মধ্যেও বৃষ্টি নেমে যায় ঝুম করে। কিছুক্ষণ স্বস্তি, এরপর আবার সেই গরম। আবহাওয়া যখন এমন, পোশাকটাও হওয়া চাই সে অনুযায়ী। সাজেও আনতে পারেন মৌসুম উপযোগী ধারা।
বাবা বিশ্বখ্যাত গায়ক, মা চলচ্চিত্র অভিনেত্রী। আর মেয়ে কিনা বিনোদনজগতের বাইরে থাকতে চান! টুকটাক গান গাইলেও নিজে গায়িকা হতে চাননি লিলি কলিন্স, অভিনয় তো আরও না। স্কুলে পড়ার সময় থেকেই সাংবাদিক হতে চেয়েছেন। নিজের সেই পছন্দকে প্রাধান্য দিয়ে উচ্চশিক্ষা নিয়েছেন ব্রডকাস্ট জার্নালিজমে। অথচ তিনিই এখন জনপ্রিয় নায়িকা। নেটফ্লিক্সের সিরিজ ‘এমিলি ইন প্যারিস’–এ নামভূমিকায় অভিনয় করে দুনিয়াজুড়েই পেয়েছেন জনপ্রিয়তা। আগেও একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন এই ব্রিটিশ–আমেরিকান অভিনেত্রী। চলুন, লিলি কলিন্সের আরও কিছু তথ্য জানা যাক— ৩৫ বছর বয়সী অভিনেত্রী লিলি কলিন্সের জন্ম ১৯৮৯ সালের ১৮ মার্চ ইংল্যান্ডের গিল্ডফোর্ডে। তাঁর বাবা বিখ্যাত ব্রিটিশ রক গায়ক ফিল কলিন্স, মা মার্কিন অভিনেত্রী জিল…
ত্বক ও চুলের যত্নে কতশত উপায়। তবু ঘুরেফিরে সেই দেশীয় পন্থাতেই ফিরতে হয়। কখনো নিম দিয়ে ব্রণ দূর করার চেষ্টা, তো কখনো ত্বকের রোদে পোড়াভাব দূর করতে ঘৃতকুমারীর রস, কখনোবা চুল ঝলমলে করতে নারকেল তেল। প্রকৃতি থেকে পাওয়া এসব অকৃত্রিম উপাদানগুলোর জাদুকরি ক্ষমতা অস্বীকার করার উপায় নেই। তালিকায় আরও আছে হলুদ, চন্দন, মুলতানি মাটি, বাদাম, আমলকী, পেঁয়াজ, আদা, আলু, বিটরুট। কত কী! এগুলোর সবই আমাদের দেশের মাটিতে জন্মে বিধায় দামেও সহজলভ্য। নিয়মিত রূপচর্চায় ব্যবহৃত ফেসওয়াশ, ময়েশ্চারাইজার, তেল, বডিওয়াশ ইত্যাদির কোনটিতে কী কী প্রাকৃতিক উপাদান থাকা চাই, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। ত্বকের ময়লা দূর করবে কিন্তু ত্বক শুষ্ক…
শরীরে সঠিক মাত্রায় ভিটামিন ডি থাকলে ত্বকে বয়সের ছাপও কম পড়বে।ছবি: কবির হোসেন রোদে থাকলে ত্বক নিষ্প্রাণ হয়ে পড়ে। বিশেষত দুপুরের কড়া রোদ যে ত্বকের জন্য ভালো নয়, এ কথা অনেকেই বলে থাকেন। তাই তো সানস্ক্রিনসামগ্রীর কথা বলা হয় বারবার। কথাটা পুরোপুরি ভুল নয়, আবার পুরোপুরি ঠিকও নয়! কি দ্বন্দ্বে পড়ে গেলেন তো? ব্যাপারখানা আরেকটু খোলাসা করে বলা যাক। চর্মরোগবিশেষজ্ঞ ডা. ইসরাত খান বলছিলেন, ‘ত্বকের সুস্থতার জন্য ভিটামিন ডি আবশ্যক। খাবারদাবার থেকে এই প্রয়োজনীয় পুষ্টি উপাদানটি পাওয়ার সুযোগ বেশ কম। রোদ থেকে পাওয়া যায় ভিটামিন ডি। তাই রোদ আমাদের বন্ধু। ত্বকের সুরক্ষার জন্য সব সময় রোদ এড়িয়ে চললেই হবে না,…
নিজের যত্ন বা সৌন্দর্যচর্চায় আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। ত্বক বা চুলের যত্নকে এখন ধরা হয় শরীরের যত্নের অংশ হিসেবেই। কারও কারও কাছে তো এটা ‘রিচ্যুয়াল’ বা আচারের মতোই। এ জন্য বিশ্বজুড়ে সৌন্দর্যপণ্য বিশেষ করে ত্বক ও চুলের যত্নের পণ্যের বাজার বেড়েই চলেছে। প্রতিনিয়ত আসছে নতুন নতুন পণ্য। বাংলাদেশের সৌন্দর্যপণ্যের বাজারও কিন্তু এর বাইরে নয়। আমাদের দেশের বাজারেও সারাক্ষণ একরকমের ইঁদুরদৌড় চলে। আর এটি বিদেশি বনাম দেশি পণ্যের। এই মুহূর্তে এসে বেশ আনন্দের সঙ্গেই বলা যায়, আমাদের বেশ কটি স্থানীয় প্রতিষ্ঠান আছে যাদের কারণে সৌন্দর্যপণে৵র বাজারে বাংলাদেশের অবস্থান বেশ পোক্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে কোহিনূর কেমিক্যাল কোম্পানী (বাংলাদেশ) লিমিটেড, স্কয়ার…
একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে হুটহাট বৃষ্টি। রোদ আর বৃষ্টির এই খেলায় ত্বকের ওপরও পড়ছে বিরূপ প্রভাব। এ সময় ত্বকের সুরক্ষায় চন্দন হতে পারে রূপচর্চার সঙ্গী। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং রকমারি সমস্যা দূর করতে চন্দন বেশ কার্যকর। গুঁড়া, তেল, প্যাক, স্ক্রাব—নানাভাবে ব্যবহার করা যায় চন্দন। তবে এসব ব্যবহারের কিছু নিয়মকানুন আছে। চন্দনের সঠিক ব্যবহারের নিয়ম জানালেন হার্বস আয়ুর্বেদিক স্কিন কেয়ার ক্লিনিকের স্বত্বাধিকারী আফরিন মৌসুমী। আফরিন মৌসুমী আরও জানান, চুলায় চন্দন কাঠ জ্বাল দিয়ে নির্যাস বের করে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। ১ কাপ চন্দনের নির্যাসের সঙ্গে ৫ থেকে ৬ কাপ পানি মিশিয়ে স্টিলের পাত্রে আবার জ্বাল দিয়ে সেই মিশ্রণের সঙ্গে চিনি,…
শরতের বাতাসে এখন পূজার আমেজ। ষষ্ঠী থেকে দশমী—এই পাঁচ দিন পূজামণ্ডপ আর বাইরে বাইরে কাটবে অনেকটা সময়। সারা দিন ঘোরার ফলে শরীরের মতো ত্বকও ক্লান্ত হয়ে পড়ে। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ঘরে বসেই চটজলদি করা যায়, এমন কিছু সহজ টিপস মেনে চললে উৎসবের দিনগুলোয় আপনার ত্বক ও চুল নিয়ে বিড়ম্বনায় পড়তে হবে না। চটজলদি রূপচর্চার এমন কিছু পরামর্শ দিলেন পারসোনার ব্যবস্থাপনা পরিচালক নুজহাত খান। ত্বক সানস্ক্রিন ব্যবহারে কোনো আপস করা যাবে না। মেকআপ করার আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সানস্ক্রিন ঠিকভাবে ত্বকে বসে যাওয়ার পর মেকআপ শুরু করা উচিত। সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে মুক্তি পেতে ৩ থেকে…
