Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»লাইফস্টাইল»গৃহসজ্জা»বাড়িতে ছানামুখী বানাবেন যেভাবে

    বাড়িতে ছানামুখী বানাবেন যেভাবে

    অক্টোবর ১১, ২০২৪ ৬:৩১ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    বাংলাদেশের মিষ্টান্নের মধ্যে প্রথম জিআই (ভৌগোলিক নির্দেশক) স্বীকৃতি পায় বগুড়ার দই। এরপর একে একে স্বীকৃতি পেয়েছে কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা, নাটোরের কাঁচাগোল্লা, পোড়াবাড়ীর চমচম, মুক্তাগাছার মণ্ডা। এই তালিকায় সর্বশেষ সংযোজন ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যের সঙ্গে মিশে আছে এই মিষ্টি। জিআই স্বীকৃতি এই মিষ্টিকে আরও এক ধাপ এগিয়ে দিল। কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়ার কারণে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সেই দেশের ভৌগোলিক নির্দেশক বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) পণ্যের স্বীকৃতি দেওয়া হয়। দেশের বাজারে তো বটেই, বিশেষ করে বিদেশের বাজারেও একটি পণ্য চেনার জন্য জিআই স্বীকৃতি খুবই গুরুত্বপূর্ণ। কোনো পণ্যের বিস্তারিত না জেনে জিআই স্বীকৃতির ওপর নির্ভর করে সেই পণ্য ব্যবহার করতে পারেন ভোক্তারা। ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে জিআই পণ্য একই ধরনের অন্য পণ্যের থেকে এগিয়ে থাকে এবং দামও অন্তত ২০ থেকে ৩০ শতাংশ বেশি পেয়ে থাকে। জিআই স্বীকৃতি বাড়িয়ে দিল ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখীর জনপ্রিয়তা। দেশের অন্য অঞ্চলের মানুষও এখন এই মিষ্টির প্রতি আগ্রহী হবেন। জানবেন ছানামুখীর কথা।

    উপকরণ

    তরল ফুলক্রিম দুধ ১ লিটার, লেবুর রস বা ভিনেগার ২ টেবিল চামচ, ছেঁকে নেওয়ার জন্য পাতলা কাপড় বা চিজ ক্লথ। চিনি ১ কাপ, এলাচি ২টি, পানি আধা কাপ।

    প্রণালি

    প্রথমে একটি পাতিলে দুধ জ্বাল দিন। দুধ একবার ফুটে ওঠার সঙ্গে সঙ্গে লেবুর রস বা ভিনেগার দিয়ে দিন। পানি থেকে জমাট বাঁধা দুধ আলাদা হয়ে গেলেই বুঝতে পারবেন ছানা হয়ে গেছে। ছানা পাতলা কাপড়ে ছেঁকে নিয়ে স্বাভাবিক তাপমাত্রার পানিতে ধুয়ে নিতে হবে, যেন ভিনেগারের গন্ধ চলে যায়। ছানা খুব বেশি ঠান্ডা পানিতে ধোবেন না। শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পানি ঝরানোর জন্য ১৫ থেকে ২০ মিনিট কোথাও ঝুলিয়ে রাখুন। হাত দিয়ে চেপে পানি বের করবেন না। সম্পূর্ণ পানি ঝরে গেলে এই শুকনা ছানা দুই থেকে তিন ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। ছানা শক্ত হয়ে যাবে। এবার শক্ত ছানা ছোট ছোট চার কোনা আকারে কেটে নিন। একটি প্যানে চিনি, পানি ও এলাচি দিয়ে মাঝারি আঁচে চুলায় ফুটিয়ে নিন। তাতে ছানার টুকরাগুলো ছেড়ে দিয়ে হালকাভাবে নাড়ুন। চার থেকে পাঁচ মিনিট আস্তে আস্তে নাড়ার পর চুলা থেকে নামিয়ে নিন। চুলা থেকে নামানোর পরও কিছুক্ষণ নাড়তে হবে। একসময় দেখা যাবে, চিনি ছানার গায়ে সুন্দরভাবে লেগে গিয়েছে। ব্যস, তৈরি হয়ে যাবে ছানামুখী।

    Previous Articleআটা-ময়দা থেকে যে সমস্যাগুলো হয়
    Next Article বাদাম-ছানার লুচি বানাবেন যেভাবে

    Related Posts

    বাড়ির ছাদে যেভাবে শীতের সবজি চাষ করবেন

    জানুয়ারি ২১, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ

    ছুটির দিনে বানাতে পারেন যে খাবার

    অক্টোবর ১১, ২০২৪ ৬:৩৫ পূর্বাহ্ণ

    বাদাম-ছানার লুচি বানাবেন যেভাবে

    অক্টোবর ১১, ২০২৪ ৬:৩৩ পূর্বাহ্ণ

    আটা-ময়দা থেকে যে সমস্যাগুলো হয়

    অক্টোবর ১১, ২০২৪ ৬:২৯ পূর্বাহ্ণ

    শরতের পোশাকগুলো যেমন হতে পারে

    অক্টোবর ১১, ২০২৪ ৬:২৭ পূর্বাহ্ণ

    এমিলির চরিত্রে অভিনয় করা লিলি কলিন্স সম্পর্কে কতটা জানেন?

    অক্টোবর ১১, ২০২৪ ৬:২৬ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী