Author: সূর্যবাণী ডেস্ক
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি ধানক্ষেত থেকে আলেফ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আলেফ উদ্দিন গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে। শুক্রবার (১১ অক্টোবর) সকালের দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের বুড়িরঘর নামক স্থান থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বুড়িরঘর নামক এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে পাশের ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি আমাকে সকাল সাড়ে ৬টার দিকে অপরিচিত এক ব্যক্তি ফোন করে জানান। পরে পুলিশকে ফোন করলে তারা ৭টার…
ময়মনসিংহের ভালুকায় সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সুফিয়া খাতুন (৬০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন। শুক্রবার (১১ অক্টোবর) সকালে ভালুকা-গফরগাঁও সড়কের রাংচাপড়া ভালুকা ফিডমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন, শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (২৫), শৈলাট গ্রামের মৃত হামেদ আলীর ছেলে সাহেব আলী (৭০), গফরগাঁও পাগলা থানার লিটন মিয়ার ছেলে রনি মিয়া (২৫), হুদা মিয়ার স্ত্রী পারভীন (৪৫) ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রুবেল মিয়ার স্ত্রী সুরাইয়া (৩৫)।
রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ বজ্রপাতে তানভিরসহ সঙ্গে থাকা অপর দুজন গুরুতর আহত হয়। হাওরে মাছ ধরতে আসা আশপাশের অন্য নৌকার জেলেরা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে নিজ গ্রামে নিয়ে যায়। নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তানভীর মিয়া (১৯) নামের এক জেলের মৃত্যু হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের গছিখাই গ্রামের গোলাম মোস্তফার ছেলে তানভীর মিয়াসহ তিনজন নৌকা নিয়ে বৃহস্পতিবার রাতে ইয়ারাবাজ হাওরে মাছ ধরতে যায়। রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ বজ্রপাতে তানভিরসহ সঙ্গে থাকা অপর দুজন গুরুতর আহত হয়। হাওরে মাছ ধরতে আসা আশপাশের অন্য নৌকার জেলেরা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে নিজ…
সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে কামাল হোসেন (৩৮) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। মৃত কামাল হোসেন উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মেসতলা গ্রামের নজির আহমেদের ছেলে। আজ শুক্রবার (১১ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। গতকাল বৃহস্পতিবার রাতে তার মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গত ৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে তার মৃত্যু হয়। প্রায় ৭ বছর আগে কামাল হোসেন আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন। তিনি সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন। মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ার পর গত ৩০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।…
সারাদেশে নেতাকর্মীদের গণহারে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। গতকাল সোমবার (৭ অক্টোবর) রাতে সামাজিক প্ল্যাটফর্ম ফেসবুকে দেয়া এক পোস্টে প্রতিবাদ জানায় দলটি। পোস্টে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অবৈধ সরকার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে হয়রানিমূলক মামলা দিচ্ছে। সারাদেশে বাছ-বিচারহীনভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণগ্রেফতার চালাচ্ছে। আওয়ামী লীগের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। আবার যাদের নামে মামলা নেই তাদের গ্রেফতার করে মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আরো বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠন করার সাংবিধানিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। এতে মহান মুক্তিযুদ্ধে…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরের (৬০) বিরুদ্ধে বরগুনা সদর থানায় একটি রাষ্টদ্রোহ মামলা হয়েছে। বরগুনা সদর থানার পরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ বাদী হয়ে গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) এই মামলা করেন। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুর হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জাহাঙ্গীর কবির জেল হাজতে থাকায় এ মামলায় তাকে শোউন অ্যারেস্ট দেখানো হয়েছে। মামলার এজাহারে বাদী মো. শামীম আহম্মেদ অভিযোগ করেন, শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের ফোনালাপের অডিওটি ষড়যন্ত্রের অংশ। বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে…
একজন ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে না পারবেন না, সেই বিধান তৈরিসহ রাষ্ট্র সংস্কারে সেক্টর অনুযায়ী আলাদা আলাদা ১০টি প্রস্তাবনা তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৯ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির জ্যেষ্ঠ নেতারা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুজিবুর রহমান, আ ন ম শামসুল ইসলাম, এটিএম মাছুম, সাইফুল আলম খান মিলন, মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান…
আওয়ামী লীগ গত ১৫ বছর হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৯ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি এমন অভিযোগ করেন। ফখরুল বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। ৫ আগস্ট অসুর শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এখানে ধর্মে ধর্মে বিভেদ ও ঘৃণার রাজনীতি থাকবে না। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের আট দফার বিষয়ে বিএনপির পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নেয়া হবে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। বিদেশী কিছু গণমাধ্যম…
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, এবার বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা আনন্দঘন পরিবেশে উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এক্ষেত্রে কোনো নিরাপত্তার শঙ্কা নেই। বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের যে ধরনের সহযোগিতা লাগবে, আমাদের পক্ষ থেকে তা করা হবে। পাহাড়ে নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেখানে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। যারা পাহাড়ে শান্তি ও নিরাপত্তা ভঙ্গের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আপনারা দেখেছেন, কারা সেখানে নিরাপত্তা ভঙ্গ…
বড় মেয়ে ডা. শামারুহ মির্জাকে দেখতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তাকে স্বাগত জানান দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ২টায় তিনি অস্ট্রেলিয়ায় পৌঁছান বলে জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। মির্জা ফখরুলের বড় মেয়ে ডা. শামারুহ মির্জা একজন চিকিৎসাবিজ্ঞানী। ২০০৬ সাল থেকে তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে বাস করছেন। চিকিৎসক হলেও মূলত তিনি একজন নারী সংগঠক হিসেবে সমধিক পরিচিত। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের নারীদের তাদের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে এবং আত্মবিশ্বাস অর্জনের জন্য একটি নিরাপদ স্থান দিতে শামারুহ ২০১৭ সালে সিতারার গল্প (সিতারা’স স্টোরি) নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এর সহ-প্রতিষ্ঠাতা…
