Author: সূর্যবাণী ডেস্ক
দেশীয় এয়ারলাইন্স বিভিন্ন দেশ থেকে আনা উড়োজাহাজের ভাড়া কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে পাঠাতে পারবে এয়ারলাইন্স এবং তথ্য প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানের জন্য বিদেশে অর্থ পাঠানোর ব্যবস্থা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে দেশীয় এয়ারলাইন্স কোম্পানিগুলোর বিভিন্ন দেশ থেকে আনা উড়োজাহাজের ভাড়া কিংবা লিজের অর্থ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে পাঠাতে পারবে। এতদিন এসব অর্থ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির প্রয়োজন ছিল। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, স্থানীয় এয়ারলাইন্স বিদেশ থেকে যেসব উড়োজাহাজ আনে তার ভাড়া বা লিজবাবদ অর্থ অনুমোদন ছাড়াই ব্যাংকের মাধ্যমে বিদেশে…
বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো আজ শুক্রবার প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরেক দফা বেড়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনায় ঝুঁকছেন। মূলত এ জন্যই সোনার দাম আরেক দফায় বাড়ছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার স্পট মার্কেটে সোনার দাম ছিল আউন্সপ্রতি ২ হাজার ৬৮৮ দশমিক ৮৩ মার্কিন ডলার। আজ সকালে তা ২ হাজার ৭০৪ দশমিক ৮৯ ডলার ছুঁয়েছে, যা কিনা সর্বকালের সর্বোচ্চ। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পাশাপাশি সোনার বৃদ্ধির পেছনে মার্কিন…
সহিংসতার ক্ষেত্রে কোনও অজুহাত চলে না এবং বাংলাদেশে সহিংসতার জন্য দায়ী যেকোনও ব্যক্তিকে জবাবদিহি করা উচিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১৬ অক্টোবর) নিয়মিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করে বলেন, ৫ আগষ্ট শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশে ৮ আগস্ট পর্যন্ত হাসিনা-বিরোধী আন্দোলন চলকালীন সংঘটিত সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই সময় বাংলাদেশে ৩ হাজারের বেশি পুলিশ নিহত ও চার শতাধিক থানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং আন্দোলনকারীরা আওয়ামী লীগের অনেক সদস্যকে লক্ষ্যবস্তু বানিয়েছেন। মার্কিন প্রশাসন কি রাজনৈতিক সংশ্লিষ্টতা-সহ সকল…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাম্প্রতিক কূটনৈতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তাকে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান কী— জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, পাঁচ মিনিট আগে আমি খবরটা জেনেছি। আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আদালত একমাস সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে তাকে ফেরত আনার জন্য যা যা প্রয়োজন সেটি অবশ্যই আমরা করব। শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে— এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কীভাবে আনা হবে সেটি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ…
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) হাসিনার বিরুদ্ধে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগের’ বিচার কার্যক্রম শুরু হয়। এর প্রথমদিনেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি বিশ্ব গণমাধ্যমে খুবই গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে। এরমধ্যে বার্তাসংস্থা রয়টার্স তার শিরোনামে লিখেছে, ‘নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি’। বার্তাসংস্থাটি বলেছে, এ বছরের শুরুতে শুরু হওয়া সহিংস আন্দোলনে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল…
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ছে। এ–সংক্রান্ত পর্যালোচনা কমিটি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। তবে বয়সসীমা কত বাড়ানোর সুপারিশ করা হয়েছে, তা দায়িত্বশীল কেউ সুনির্দিষ্ট করে বলছেন না। তবে বয়সসীমা বাড়ছে, এটা প্রায় নিশ্চিত বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। এ বিষয়ে জানতে পর্যালোচনা কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে শনিবার কথা বলেছে প্রথম আলো। তাঁরা কেউ বয়সসীমা কত করার প্রস্তাব করা হয়েছে, সেটা স্পষ্ট করে বলতে চাননি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার সুপারিশ করা হয়েছে। তবে নারীদের জন্য তা ৩৭ বছর করার পক্ষে মত দিয়েছে কমিটি। পর্যালোচনা…
বাংলাদেশে উগ্রবাদ চলছে বলে ভারত দেখাতে চায়- এমন অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “ভারত চায় যে বাংলাদেশে একটা উগ্রবাদ চলছে তা দেখাতে। এটা তার দেশে যে উগ্রবাদ চলছে তা পুষ্ট হয়। সেই ধরনের অপপপ্রচার সবসময় চলছে।” শনিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “রাজপথের পরাজিত শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শক্তি প্রদর্শনের মাধ্যমে দেশকে নিয়ে মিথ্যা ও গুজব ছড়াচ্ছে। তারা ফেক আইডি খুলে নানা রকম গুজব ছড়াচ্ছে। আমাদের এসব বিষয়ে আরও সচেতন হতে হবে।” তিনি বলেন, “অধিকার আদায়ের…
ব্যাংক সুদহার বাড়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তারা বেশি সুদে ঋণ নিয়ে ব্যবসায় টিকে থাকতে পারবে, নাকি পারবেন না, এই নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শুধু বড় ব্যবসায়িই নয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও প্রায় একই চিত্র দেখা যাচ্ছে। উচ্চ সুদহারের সঙ্গে ব্যাংকিং খাতের তারল্য সংকট ব্যবসা-বাণিজ্যে শুধু বাধা তৈরি করছে তা নয়, সমস্যার মাত্রা বাড়িয়ে দিচ্ছে। শিল্পোদ্যোক্তারা বলছেন, সুদ হার বেড়ে যাওয়ায় এর সরাসরি আঘাত পড়ছে কর্মসংস্থান তৈরিতে। ‘সংকট’ বাড়ছে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে। এর ধাক্কা লাগছে কর্মহীন হয়ে পড়া বা উচ্চমূল্যের বাজারে খাপ খাওয়াতে না পারা কম বা সীমিত আয়ের মানুষের ওপর। দেশের মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরের আশপাশে ঘোরাঘুরি করছে…
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে শেখ। বৈঠকে শেয়ারবাজারের বিভিন্ন বিষয়ে বিশ্বব্যাংকের কারিগরি ও অংশীদারিত্বমূলক সমর্থন ও সহযোগিতা চেয়েছে বিএসইসি। সম্প্রতি রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও মুখপাত্র (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোহাইমিনুল হক স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় বাংলাদেশ ভুটানের দায়িত্বপ্রাপ্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এবং বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট তোসিয়াকি অনোয় উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের শেয়ারবাজারের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। দেশের শেয়ারবাজারের সংস্কারের বিভিন্ন বিষয়, শেয়ারবাজারের…
সরকারের সুদ ব্যয় লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এ ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। ২০২৩-২০২৪ অর্থবছরে সুদ খাতে খরচ করতে হয়েছে এক লাখ ১৪ হাজার কোটি টাকা। এর আগে আর কখনো সুদ খাতে এত ব্যয় হয়নি। সম্প্রতি প্রকাশিত অর্থ বিভাগের এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। ২০২৩-২০২৪ অর্থবছরে মূল বাজেটে দেশি-বিদেশি ঋণের জন্য সুদ ব্যয় খাতে অর্থ বরাদ্দ প্রাক্কলন ছিল ৯৪ হাজার ৩৭৬ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা বৃদ্ধি করে এক লাখ ৫ হাজার কোটি টাকা ধরা হয়েছিল। কিন্তু বছর শেষে সুদ ব্যয় এ সীমার মধ্যে রাখা সম্ভব হয়নি। মোট সম্পদের ২৮ ভাগই ব্যয় হচ্ছে সুদ ব্যয়…
