Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»বাংলাদেশ»জাতীয়»দেশে উগ্রবাদ চলছে বলে দেখাতে চায় ভারত: রংপুরে নাহিদ

    দেশে উগ্রবাদ চলছে বলে দেখাতে চায় ভারত: রংপুরে নাহিদ

    অক্টোবর ১২, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    বাংলাদেশে উগ্রবাদ চলছে বলে ভারত দেখাতে চায়- এমন অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

    তিনি বলেছেন, “ভারত চায় যে বাংলাদেশে একটা উগ্রবাদ চলছে তা দেখাতে। এটা তার দেশে যে উগ্রবাদ চলছে তা পুষ্ট হয়। সেই ধরনের অপপপ্রচার সবসময় চলছে।”

    শনিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “রাজপথের পরাজিত শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শক্তি প্রদর্শনের মাধ্যমে দেশকে নিয়ে মিথ্যা ও গুজব ছড়াচ্ছে। তারা ফেক আইডি খুলে নানা রকম গুজব ছড়াচ্ছে। আমাদের এসব বিষয়ে আরও সচেতন হতে হবে।”

    তিনি বলেন, “অধিকার আদায়ের লড়াই করতে গিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। আবু সাঈদসহ শহীদদের রক্তের বিনিময়ে আমরা আজকে স্বাধীনতা ভোগ করছি।

    “যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।”

    এর আগে সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

    পরে বিশ্ববিদ্যালয় মাঠে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন নাহিদ।

    এসময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানসহ বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ।

    বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০৮ সালের ২০ অক্টোবর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করলেও ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নাম পরিবর্তন বেগম রোকেয়ার নামে করা হয়।

    বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণে ২ কোটি ৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    Previous Articleব্যাংক সুদহার বাড়ায় বিপাকে ব্যবসায়িরা
    Next Article সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ছে

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী