Author: সূর্যবাণী ডেস্ক

প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠানের দাম বাড়ার পরও গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে মূল্যসূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। তবে বেড়েছে বাজার মূলধন। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকার ওপরে। ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে প্রায় ৫০ পয়েন্ট। এছাড়া লেনদেন কমেছে প্রায় ১৪ শতাংশ। দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের অধীনে এটি শেয়ারবাজারের নবম সপ্তাহ। এর আগে অন্তর্র্বতী সরকারের অধীনে আরও আট সপ্তাহ পার করেছে শেয়ারবাজার। এ সরকারের অধীনে লেনদেন হওয়া মোট নয় সপ্তাহের মধ্যে আট সপ্তাহেই শেয়ারবাজারে মূল্যসূচক কমেছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর শেয়ারবাজারে উল্লম্ফন হলেও নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার…

Read More

চলতি অক্টোবরের প্রথম ৫ দিনে ৪২ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা দেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৬৯৬ কোটি টাকা। বাংলাদেশের ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি মাসের প্রথম ৫ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এনেছে ইসলামী ব্যাংক, ১০ কোটি ৫৮ লাখ ডলার। জনতা ব্যাংকের মাধ্যমে দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ১৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এ ছাড়া ব্র্যাক ব্যাংক ৩ কোটি ৫৯ লাখ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ৩ কোটি ২৭ লাখ ও অগ্রণী ব্যাংক ৩ কোটি ১৩ লাখ ডলারের রেমিট্যান্স এনেছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, চলতি মাসের প্রথম ৫ দিনে সরকারি ব্যাংক ১০ কোটি ৮০ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংক দেড় কোটি ও…

Read More

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, উল্টো প্রতিযোগীদের চেয়ে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। চলতি ২০২৪ সালের প্রথম আট মাস জানুয়ারি-আগস্টে বাজারটিতে বাংলাদেশসহ শীর্ষ পাঁচ রপ্তানিকারক দেশেরই রপ্তানি কমেছে। তবে অন্যদের তুলনায় বাংলাদেশের রপ্তানি অনেক বেশি কমেছে। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্যই উঠে এসেছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা চলতি বছরের প্রথম আট মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সব মিলিয়ে ৫ হাজার ১৩০ কোটি মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক আমদানি করেছেন। এই আমদানি গত বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ১১ শতাংশ কম। অটেক্সার তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে গত…

Read More

বিশেষ বন্ড ছাড়তে যাচ্ছে চীন। ঝিমিয়ে পড়া অর্থনীতি চাঙা করার লক্ষ্য নিয়ে এই বন্ড ছাড়া হবে, যার মাধ্যমে ৩২ হাজার ৫০০ কোটি ডলারের সমপরিমাণ ২ লাখ ৩০ হাজার কোটি ইউয়ান বাজার থেকে তোলা হবে। আগামী তিন মাস ধরে এই অর্থ আবাসান ব্যবসা, স্থানীয় পুঁজি সরবরাহ ও ব্যাংকব্যবস্থাকে জোরদার করতে ব্যয় করা হবে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চীনের অর্থমন্ত্রী লান ফো’য়ান ও অন্যান্য কর্মকর্তারা একটি বহুল প্রত্যাশিত সংবাদ সম্মেলনে বন্ড ছাড়ার ঘোষণা দেন। অর্ধনীতি চাঙা করার লক্ষ্য নিয়ে গত সপ্তাহেও বেশ কিছু পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। এসব পদক্ষেপের মধ্যে ছিল সুদের হার কমানো ও ব্যাংকগুলোর জন্য অতিরিক্ত অর্থের ব্যবস্থা…

Read More

ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক আয়করমুক্ত সুবিধা ফিরে পেয়েছে। প্রতিষ্ঠানটিকে ২০২৯ সাল পর্যন্ত আয়করমুক্ত সুবিধা দিয়ে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিবছর গ্রামীণ ব্যাংককে শুধু আয়কর রিটার্ন দাখিল করতে হবে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছিল। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩ বাতিল করে সরকার যখন ২০১৩ সালে আইন করে, তখনও বহাল রাখা হয় এ সুবিধা। কিন্তু ২০২১ সালের ১ জানুয়ারি থেকে সুবিধাটি হঠাৎ বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘নামে ব্যাংক হলেও গ্রামীণ ব্যাংক বাস্তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমও…

Read More

মৌলভীবাজারের লাঠিটিলায় সংরক্ষিত বনে সাফারি পার্ক স্থাপন প্রকল্পের অনুমোদন বাতিলের সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ বিষয়ে বুধবার (২ অক্টোবর) পরিকল্পনা কমিশনে পত্র প্রেরণ করা হয়েছে। মৌলভীবাজারের লাঠিটিলায় সংরক্ষিত বনে সাফারি পার্ক স্থাপন প্রকল্পের অনুমোদন বাতিলের সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ বিষয়ে বুধবার (২ অক্টোবর) পরিকল্পনা কমিশনে পত্র প্রেরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (১ম পর্যায়) প্রকল্পটি একনেক সভায় ৯ নভেম্বর ২০২৩ তারিখে শর্তসাপেক্ষে অনুমোদিত হয়েছিল। একনেক সভার সিদ্ধান্ত মোতাবেক বর্ণিত প্রকল্পের বিষয়ে সুপারিশমালা প্রণয়নের জন্য জীববৈচিত্র্যের ওপর প্রভাব নিরূপণে গত ২১ আগস্ট চার সদস্যের কমিটি গঠন করে মন্ত্রণালয়। সাবেক…

Read More

নেপাল, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি পরিবেশবান্ধব জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নেপাল, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি পরিবেশবান্ধব জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) নেপালের কাঠমান্ডুতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কাঠমান্ডুর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেডের (এনভিভিএন) প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর করেন। সৈয়দা রিজওয়ানা হাসান…

Read More

কানাডার রিয়েল এস্টেট খাতের পরিস্থিতি বর্তমানে ‘অস্বস্থিকর’ উল্লেখ করে তাতে বিনিয়োগে বাংলাদেশীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, কানাডায় মানুষের হাতে বাড়তি সঞ্চয়, ব্যাংক ঋণের সুদের হার হ্রাস করে ঋণের ব্যয় কমিয়ে আনার কারণে মানুষ বাড়ি কেনায় আগ্রহী হচ্ছেন। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি বাড়ির দর বাড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে এ খাতে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। কানাডার রিয়েল এস্টেট খাতের পরিস্থিতি বর্তমানে ‘অস্বস্থিকর’ উল্লেখ করে তাতে বিনিয়োগে বাংলাদেশীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, কানাডায় মানুষের হাতে বাড়তি সঞ্চয়, ব্যাংক ঋণের সুদের হার হ্রাস করে ঋণের ব্যয় কমিয়ে আনার কারণে মানুষ বাড়ি কেনায় আগ্রহী হচ্ছেন। কিন্তু…

Read More

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, এরই মধ্যে দেশের বিমানবন্দরে সেবার মান উন্নয়ন করা হয়েছে। আমরা আরেকটি সেবা যেটা চালু করতে যাচ্ছি— বিমানবন্দরে রেমিট্যান্সযোদ্ধারা দেশে আসলে ভিআইপি সেবা পাবেন। একজন ভিআইপি এয়ারপোর্টে যেসব সুবিধা পান, লাউঞ্জ ব্যবহার ছাড়া আমরা তাদের সব সুবিধা দেব। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, এরই মধ্যে দেশের বিমানবন্দরে সেবার মান উন্নয়ন করা হয়েছে। আমরা আরেকটি সেবা যেটা চালু করতে যাচ্ছি— বিমানবন্দরে রেমিট্যান্সযোদ্ধারা দেশে আসলে ভিআইপি সেবা পাবেন। একজন ভিআইপি এয়ারপোর্টে যেসব সুবিধা পান, লাউঞ্জ ব্যবহার ছাড়া আমরা তাদের সব সুবিধা দেব। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে প্রবাসী কল্যাণ…

Read More

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এসব পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এসব পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। ড. আসিফ নজরুল বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ দেয়া হয়। আমরা এখন এমন ব্যবস্থা করেছি যে এ ব্যাংকে এখন সরাসরি রেমিট্যান্স পাঠানো যাবে।…

Read More