Author: সূর্যবাণী ডেস্ক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রণীত আইনের অধীনে গঠিত নতুন নির্বাচন কমিশনকে (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটি বলেছে, ‘রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে অন্তর্বর্তী সরকার ইসি গঠন করতে বাধ্য হয়েছে। এটি গণ–অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।’ নির্বাচনব্যবস্থা সংস্কারের আগে ইসি গঠনের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করে ওই বক্তব্য তুলে ধরেছে জাতীয় নাগরিক কমিটি। রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। এদিকে আজই শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার। অন্তর্বর্তী সরকারের গঠিত অনুসন্ধান কমিটির প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি গত বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার…

Read More

দেশে সামাজিক নিরাপত্তার জন্য যেসব কর্মসূচি রয়েছে, তা পুরোপুরি কার্যকর নয়। অনেক ক্ষেত্রে সঠিক উপকারভোগী এসব সহায়তা পান না। এ ছাড়া প্রয়োজনীয় বাজেট ও অর্থ বিতরণ নিয়েও রয়েছে জটিলতা। এমন বাস্তবতায় ইউনিভার্সেল বেসিক ইনকাম (ইউবিআই) বা ‘সর্বজনীন ন্যূনতম আয়’ নামে একটি সমন্বিত সুরক্ষা কর্মসূচির প্রস্তাব করেছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি জানিয়েছে, নতুন এ পদ্ধতিতে দেশের প্রতিটি উপযোগী পরিবার জীবনধারণের জন্য ন্যূনতম একটি আয় (অর্থসহায়তা) রাষ্ট্র থেকে পাবে। আর এ কর্মসূচি বাস্তবায়ন করা গেলে জাতীয়ভাবে দারিদ্র্যের হার ৬ দশমিক ১৩ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে। আগামী বাজেট থেকেই স্বল্প বা বিস্তৃত পরিসরে এ কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ দিয়েছে…

Read More

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে চলমান বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ফ্যাসিবাদের হাতিয়ারে পরিণত হওয়া বর্তমান সংবিধানের বদলে ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংস্কার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পরিষদ। রাজধানীর একটি হোটেলে আজ ‘জাতীয় নাগরিক পরিষদ’ আয়োজিত ‘সংবিধান সংস্কার প্রস্তাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ আহবান জানান। এসময়, সংগঠনের পক্ষ থেকে সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেন ব্যারিস্টার ফিরদাউসুর রহমান। বৈঠকে সংবিধান সংস্কারের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন – সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সাবেক সচিব এস. এম. জহরুল ইসলাম, মুফতি হারুন ইযহার, বিশিষ্ট কবি অধ্যাপক আব্দুল হাই শিকদার, লেখক ও কবি রেজাউল করিম রনি, রাজনৈতিক চিন্তাবিদ ও শিক্ষক…

Read More

বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অভিযোগ করেন ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ ‘ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্য’ প্রকাশ করছে। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারের বাংলাদেশের তিনি এসব কথা বলেন। বুধবার ( ৩০ অক্টোবর) পত্রিকাটির অনলাইন সংস্করণে এ সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, এ বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার পক্ষে অবস্থান স্পষ্ট করলেন শান্তিতে নোবেলজয়ী ওই অধ্যাপক। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান দলটির প্রধান ও…

Read More

সড়ক দুর্ঘটনায় হতাহত ৫০ শতাংশ কমিয়ে আনা এবং সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে গত বছরের মে মাসে শুরু হয় ‘‌বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প’। দেশের ইতিহাসে সড়ক নিরাপত্তায় গৃহীত সবচেয়ে বড় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বিশ্বব্যাংকের ঋণে। প্রায় ৫ হাজার কোটি টাকার এ প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণের পরিমাণ ৩ হাজার ৭৬০ কোটি টাকা (৩৫৮ মিলিয়ন ডলার)। কাজ শুরুর এক বছর পেরিয়ে গেলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখাতে পারেনি বাস্তবায়নকারী সংস্থা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এর মধ্যে সড়ক নিরাপত্তা প্রকল্পের ঋণ থেকে ৭৫ মিলিয়ন ডলার সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে বিশ্বব্যাংক। সওজ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ঋণের পরিমাণ কমে যাওয়ায় কাজের পরিধি কমিয়ে আনতে…

Read More

বিশ্বব্যাপী পাচারকৃত স্বর্ণের বৃহত্তম গন্তব্য হয়ে উঠেছে ভারত, যার বেশির ভাগই প্রবেশ করে বছরের শেষ তিন মাস অক্টোবর থেকে ডিসেম্বর তথা শীতকালে। দেশটিতে পাচারকৃত স্বর্ণের বড় রুট বাংলাদেশ। মধ্যপ্রাচ্য বিশেষ কেরে দুবাই থেকে ঢাকা হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে এসব স্বর্ণ চোরাচালান ভারতে প্রবেশ করে। স্বর্ণের আন্তর্জাতিক বাজারে দ্বিতীয় বৃহত্তম ভোক্তা দেশ ভারত। প্রতিবেশী দেশটিতে স্বর্ণের বার্ষিক চাহিদা অন্তত ১ হাজার টন। বিশেষ করে বিয়েসহ নানা উৎসবের মৌসুম হওয়ায় শীতকালে সবচেয়ে বেশি স্বর্ণের চাহিদা তৈরি হয়। কিন্তু উচ্চ মাত্রায় শুল্ক আরোপিত থাকায় এ চাহিদা পূরণের জন্য দেশটির ব্যবসায়ীদের বৈধপথে স্বর্ণ আমদানিতে খরচ পড়ে অনেক বেশি। এ কারণে বিশ্বব্যাপী পাচারকৃত স্বর্ণের বৃহত্তম গন্তব্য…

Read More

রাষ্ট্রমালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) নিয়ন্ত্রণাধীন সিলেট অঞ্চলের ১২টি চা বাগানে উৎপাদন বন্ধ হয়ে গেছে। বকেয়া মজুরির দাবিতে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে প্রায় প্রতিদিনই বিক্ষোভ ও সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করছেন। জানা গেছে, ২০২২ সালের শ্রমিক বিক্ষোভের পর থেকে চা শিল্পে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তা এখনো কাটিয়ে উঠতে পারেননি বাগান মালিকরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বাগান পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে। ঋণসংক্রান্ত জটিলতায় কৃষি ব্যাংক থেকে অর্থ ছাড় না হওয়ায় এনটিসির বাগানগুলোয় কর্মরত শ্রমিকদের মজুরি দেয়া সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারি-বেসরকারি মিলিয়ে অন্তত ৪২টি চা বাগান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বাগান মালিকদের দাবি, আয়ের চেয়ে ব্যয় বেড়ে…

Read More

দেশের ২৮ সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে চিঠি পাঠিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। দেশের ২৮ সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে চিঠি পাঠিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটির একটি সূত্র। একই চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেও (বিএফআইইউ)। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে গত ২২ অক্টোবর দুদক চেয়ারম্যানের কাছে চিঠিটি পাঠানো হয় বলে জানা গেছে। উপসচিব (তথ্য ও গণযোগাযোগ-১) মো. মাসুদ খান স্বাক্ষরিত চিঠিতে ২৮ সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়। এ বিষয়ে…

Read More

রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনের থাকা না-থাকার প্রশ্নে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না অন্তর্বর্তী সরকার। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছে। তবে রাষ্ট্রপতির অপসারণের দাবিতে অনড় রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই বলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মন্তব্য সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত হয়। সেই মন্তব্যকে ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতির অপসারণের দাবি ওঠে। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ তৈরি হয়। সরকারের উপদেষ্টাদের কেউ কেউ রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এমন পটভূমিতে গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায়…

Read More

সরকার পতনের পর রাজনৈতিক দলগুলোই সাংবিধানিক পথে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘যদি সাংবিধানিক পথে যাত্রা ভুল হয়ে থাকে, তাহলে সেটা এই আন্দোলনে থাকা সবার ভুল।’ ‘গণতন্ত্রের অভিযাত্রা: আসন্ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমিতে প্রকাশনা প্রতিষ্ঠান আদর্শ ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান ব্রেইন যৌথভাবে এই সভার আয়োজন করে। সভায় আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ কীভাবে সাংবিধানিক পথে গেল, তার ব্যাখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘সাংবিধানিক পথে কারা গিয়েছিল? প্রথম যে মিটিংটা ছিল, সেনাপ্রধানের পক্ষ থেকে আমাকে একজন…

Read More