Author: সূর্যবাণী ডেস্ক

ডলারের দাম আরও বাজারমুখী করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এখন থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত ব্যাংক শাখাগুলো (এডি ব্রাঞ্চ) তাদের গ্রাহক ও ডিলারদের কাছে নিজেরা আলোচনার মাধ্যমে বৈদেশিক মুদ্রার দাম নির্ধারণ করতে পারবে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ জানুয়ারি থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত শাখাগুলো থেকে প্রতিদিন দুইবার বৈদেশিক মুদ্রা কেনাবেচার তথ্য বাংলাদেশ ব্যাংককে সরবরাহ করবে। এক লাখ ডলারের বেশি কেনাবেচার তথ্য বেলা সাড়ে ১১টার মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। এ ছাড়া বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বৈদেশিক মুদ্রা কেনাবেচার তথ্য বিকেল সাড়ে পাঁচটার মধ্যে…

Read More

আজ বুধবার, ১ জানুয়ারি ২০২৫ সালের প্রথম দিনের সকালে রাজধানীর বাতাসের মান স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। আজ সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান অষ্টম। আজ আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান ২১১। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। গতকাল মঙ্গলবার বছরের শেষ দিনে এই মান ছিল ২০৬। আসলে গত ডিসেম্বর মাসের একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। আজ বিশ্বে…

Read More

সুনামগঞ্জ জেলায় নতুন শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে বই দরকার সাড়ে ৩৩ লাখের বেশি; কিন্তু গত সোমবার পর্যন্ত এই জেলায় কোনো বই পৌঁছায়নি। প্রাথমিকে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বেশ কিছু বই গেলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণির একটি বইও যায়নি। এ তথ্য সুনামগঞ্জ জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের। পাশের জেলা নেত্রকোনার চিত্রও প্রায় একই। জেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই জেলায় মাধ্যমিকের বই গেছে প্রায় ১৫ হাজার। অথচ বই দরকার ৩০ লাখের বেশি। প্রাথমিকে বইয়ের চাহিদা ১৫ লাখের বেশি। পাওয়া গেছে প্রায় ৭ লাখ। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনা মূল্যে পাঠ্যবই নিয়ে এবার কমবেশি একই রকমের চিত্র সারা দেশে। ফলে বছরের…

Read More

ঘড়িতে রাত ১২টা বাজতেই রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। পটকা ও আতশবাজির শব্দে একাকার হয় পুরো নগরী। ঢাকার বাসাবাড়ির ছাদে ছাদে ছোট–বড় সবাই মিলে খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ করে নিতে উল্লাসে মেতে ওঠেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলতে থাকে ‘হ্যাপি নিউ ইয়ার’ লিখে সবাইকে শুভেচ্ছা জানানো। এভাবে নানা আয়োজনে ২০২৫ সালকে বরণ করে নিল মানুষ। সাম্প্রতিক বছরগুলোর মতো এবারও বিধিনিষেধের বেড়াজালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বর্ষবরণে তারুণ্যের সেই উদ্দামতা দেখা যায়নি। সন্ধ্যা থেকেই তল্লাশিচৌকি বসানোয় সেখানে বাইরের মানুষ যেতে পারেননি। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী টিএসসিতে জড়ো হয়ে উল্লাস প্রকাশের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানান। টিএসসিতে উৎসবের সেই রূপ দেখা না…

Read More

আগামী নির্বাচন কবে হবে, তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। এ নিয়ে বাকিরা যাঁরা কথা বলছেন, সেগুলো তাঁদের ব্যক্তিগত মতামত। এ কথা বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল, নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এখন মানুষের জানার আগ্রহ, কবে নির্বাচন হতে পারে। এর মধ্যে একজন উপদেষ্টা লন্ডনে এক অনুষ্ঠানে বলেছেন, ২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে, যা গণমাধ্যমে এসেছে। আসলে নির্বাচন কবে হতে পারে? এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, এখন পর্যন্ত প্রধান…

Read More

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। আজ রোববার রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান। ওসি শামীমুর রহমান রাত ১১টার দিকে বলেন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এখনো চলছে। তবে কী কারণে সংঘর্ষ হচ্ছে, সেটি এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও জানান তিনি। পুলিশ জানায়, বিটাক মোড় এলাকায় বুটেক্স ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন। সেখানে এক ঘণ্টার বেশি সময় ধরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটছে।

Read More

সংবিধান সংস্কারের সুপারিশ তৈরির জন্য অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে নেতৃস্থানীয় ছয় ব্যক্তির সঙ্গে মতবিনিময় সভা করেছে সংবিধান সংস্কার কমিশন। আজ রোববার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এ সভা হয়। সভায় আমন্ত্রিত ব্যক্তিরা সংবিধান সংস্কার বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেছেন। সংবিধান সংস্কার কমিশনের জনসংযোগ কর্মকর্তা এম এম ফজলুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ; ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ মানজুরে ইলাহী; বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক অর্থনীতিবিদ মইনুল ইসলাম; নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর; ঢাকা বিশ্ববিদ্যালয়ের…

Read More

আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দুই ডেপুটি গভর্নর নূরুন নাহার ও হাবিবুর রহমানের পদত্যাগের দাবিতে আবার বিক্ষোভ করেছেন বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা-কর্মচারী। এর আগে তাঁরা গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে দেখা করে দুই ডেপুটি গভর্নরকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান। শেখ হাসিনা সরকারের পতনের পর কর্মকর্তা–কর্মচারীদের দাবির মুখে আগে দুই ডেপুটি গভর্নর পদত্যাগ করেছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের ৩০ তলা ভবনের সামনে আজ রোববার দুপুরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন কর্মকর্তা–কর্মচারীরা। সে সময় তাঁরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী কয়েকটি ব্যাংক লুটপাট করে টাকা বের করে নিয়েছে। এই লুটপাটে সহায়তা করেছেন কেন্দ্রীয় ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ…

Read More

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সাক্ষাতের সময় রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতার বিষয়ে আলোচনা প্রাধান্য পেয়েছে। তবে বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাতের সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তাঁদের বৈঠক চলে প্রায় এক ঘণ্টা। বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, সবাই জানতে চাচ্ছে, নির্বাচনের রোডম্যাপ কী, কবে নির্বাচন হবে? দেশি-বিদেশি স্টেকহোল্ডাররা (অংশীজন) সবাই তো অপেক্ষা করছে। আমরা আশা করি,…

Read More

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সবার সহযোগিতা নিয়ে আমরা এই জাতিকে একটা অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব।’ আজ রোববার শপথ গ্রহণ শেষে সুপ্রিম কোর্ট থেকে বের হওয়ার সময় মূল ভবনের প্রবেশপথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। এ সময় নির্বাচন কমিশনাররা সঙ্গে ছিলেন। নাসির উদ্দীন বলেন, ‘ফার্স্ট অব অল শপথ নিয়েছি। শপথের সম্মানটা রাখতে চাই। শপথ সমুন্নত রাখতে চাই। আমি এটাকে নিজের জীবনের বড় অপরচুনিটি হিসেবে দেখছি, এই দায়িত্বটাকে। অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা অবাধ ও নিরপেক্ষ…

Read More