Author: সূর্যবাণী ডেস্ক
ঘন কুয়াশার দাপট আজও রয়েছে দেশজুড়ে। আজ শুক্রবার ছুটির দিন সকালে রাজধানীর আকাশ গতকাল বৃহস্পতিবারের মতোই কুয়াশায় ঢেকে আছে। শীতের অনুভূতিও বেড়েছে। এর মধ্যে দেশের অন্তত ছয় স্থানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ সারা দিনে কুয়াশা কমার তেমন লক্ষণ নেই। গত ৩১ ডিসেম্বর থেকেই দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়তে শুরু করেছে। কমে গেছে তাপমাত্রা আর তাতে বেড়েছে শীতের প্রকোপ। তবে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে কুয়াশা পড়তে শুরু করে গতকাল। রাজধানীতে আজকের তাপমাত্রা গতকালের মতই অর্থাৎ ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল থেকে রোদ না ওঠায় শীতের অনুভূতি অনেকটাই বেড়েছে। গতকাল বিশেষ করে দেশের উত্তর জনপদে এমন…
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা ও আজ শুক্রবার ভোরে শ্রীনগরের হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী। সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় গতকাল রাত সাড়ে ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে থেমে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কল্লিগাঁও এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে মো. জীবন শেখ (২৪) ও সিরাজদিখান উপজেলার ফকিরবাড়ীর মহিউদ্দিন আহমেদের ছেলে মো. রায়হান (৩৬)। গুরুতর আহত ব্যক্তির নাম অমিত (২৮)। অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ…
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে গ্রেপ্তার করতে তাঁর বাসভবন ঘেরাও করা হয়েছে। তবে স্থানীয় গণমাধ্যমের খবর বলছে নিরাপত্তা বাহিনী তাঁদের প্রতিহত করার চেষ্টা করছে। ইওলের বাসভবনের সামনে তাঁর সমর্থকদের বিক্ষোভ করতে দেখা গেছে। ইওলের সমর্থকেরা পোস্টার ও ব্যানার নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের সামনে জড়ো হয়েছেন। তাঁরা ইওলকে গ্রেপ্তারের প্রতিবাদে স্লোগান দিচ্ছেন। দেশটির দুর্নীতি তদন্তকারী কার্যালয় বলছে, প্রেসিডেন্ট ইউন সুক–ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা শুরু হয়েছে। তদন্তকারী কার্যালয়ের কর্মকর্তা ও পুলিশকে ইওলের বাসভবনের ভেতরে ঢুকতে দেখা গেছে। ঘটনাস্থলে থাকা এএফপির সাংবাদিকেরা জানান, জ্যেষ্ঠ কৌঁসুলি লি দায়ে হুয়ানসহ তদন্তকারী কর্মীরা কড়া নিরাপত্তাবেষ্টনী পার হয়ে ওই বাসভবনের ঢোকার চেষ্টা করছেন। দক্ষিণ কোরিয়ার…
শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করতে হবে বলে উল্লেখ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) শতবর্ষী দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরকে দেওয়া এক বিদায়ী সংবর্ধনায় এ কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষকতাকে অবশ্যই বাংলাদেশের প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি যেন দেওয়া হয়। যাতে করে, যারা বাংলাদেশের সর্বোত্তম মেধাবী তারা যেন এ পেশায় আসায় উৎসাহিত হন। শিক্ষকতা এমন একটা পেশা, যারা শিক্ষার্থীদের তৈরি করেন। তাই শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে…
১১ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত মেনে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে প্রায় ৩০ মিনিটের একটি বৈঠকে এই সিদ্ধান্তে নিয়েছে প্রশাসন। এদিকে, প্রশাসনের পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তে আন্দোলনরত শিক্ষার্থীরা বিজয় উল্লাসে মেতেছেন। জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আর কোনো পোষ্য কোটা থাকছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এর আগে, বুধবার (১ জানুয়ারি) রাতে কোটা বাতিলের জন্য ১৫ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। তবে কোনো সিদ্ধান্ত না আসায় পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করেন তারা। এছাড়াও সকাল ৯টা ৪৫ মিনিটে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র…
শীতকালীন সবজির মধ্যে ফুলকপির বাম্পার ফলন হলেও এর দাম পাচ্ছেন না মেহেরপুরের কৃষকেরা। উৎপাদিত সবজির কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন জেলার চাষিরা। ক্রেতা কম থাকায় অধিকাংশ সবজিই নষ্ট হচ্ছে জমিতে । কৃষি বিভাগ বলছে, একই সাথে মেহেরপুরসহ সারা দেশের শীতকালের সবজি উঠতে শুরু করেছে তাই এমন দরপতন। কৃষকের হতাশার খবর চোখে পড়ে স্বপ্ন কর্তৃপক্ষের । খবর জানার পর স্বপ্নর প্রতিনিধি গিয়ে প্রাথমিকভাবে ১০ হাজার পিস ফুলকপি কিনেছেন ২ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় । ফুলকপি সবজি চাষি রকিব আলী জানান, একবিঘা জমিতে ফুলকপির আবাদ করতে খরচ হয়েতে ২৫ হাজার টাকা। সাথে রয়েছে শ্রমিক ও পরিবহন খরচ। লাভের মুখ না দেখে…
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া বলেন, চিন্ময়ের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। শুনানিতে চিন্ময়ের পক্ষে ১১ আইনজীবী অংশ নেন। তাঁরা আদালতকে বলেন, ষড়যন্ত্রমূলকভাবে চিন্ময় দাসকে মামলায় জড়ানো হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ। চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য্য শুনানি শেষে প্রথম আলোকে বলেন, নিম্ন…
‘ঝিমঝিমে হিম-হাওয়া বয় বার বার, দিকে দিকে বাজে যেন শীতের সেতার।’ শীতকালের রূপ তুলে ধরা কবিতার লাইন দুটি সুনির্মল বসুর। আজ সকাল থেকেই রাজধানীসহ দেশের প্রায় সব জায়গায় কুয়াশা পড়েছে। বইছে উত্তুরে হাওয়া। ঘরের বাইরে গেলে শরীরে কাঁপন সৃষ্টি হচ্ছে। রাজধানীতে সকাল গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা নেই। দেশের, বিশেষত উত্তরের জনপদগুলোয় দিনের বেলা আলো জ্বালিয়ে চলে সড়কের যানবাহনগুলো। এ বছর ডিসেম্বর মাসেও শীতের প্রকোপ তেমন বেশি দেখা যায়নি। তবে মাসের একেবারে শেষে কুয়াশা যেমন বেড়েছে, তার সঙ্গে বেড়েছে শীত। সেই ধারাবাহিকতা চলছে এই জানুয়ারিতেও। আবহাওয়া অফিস বলছে, ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও এ মাসে শীত জাঁকিয়ে বসতে পারে।…
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সচিব হিসেবে পরিচিত (সরকারি ওয়েবসাইট অনুযায়ী তাঁর পদ ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা) মাহফুজুল আলমের বিরুদ্ধে। যদিও মাহফুজুল আলম এই অভিযোগ অস্বীকার করেছেন। গত ৩০ ডিসেম্বর ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের বিপিএল। সূত্র জানিয়েছে, বিপিএলের শুরুর দিনের কিছু বিশৃঙ্খলা এবং অব্যবস্থাপনা নিয়ে সেদিন প্রেসিডেন্ট বক্সে ফারুক আহমেদের সঙ্গে কথা বলছিলেন মাহফুজ এবং তাঁর সঙ্গে থাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আরও কয়েকজন কর্মকর্তা। তাঁরা টিকিট নিয়ে বিশৃঙ্খলা, গ্যালারিতে আবু সাঈদ কর্নার ও দর্শকদের বিনা…
নতুন রাজনৈতিক দলের উত্থান নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশে প্রয়োজনে নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে। এটি গণতান্ত্রিক রীতি। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ বুধবার সন্ধ্যায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন। লন্ডন থেকে তিনি সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন। নতুন রাজনৈতিক দলের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারেক রহমান বলেন, রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সব গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। বিএনপি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সব পরিস্থিতিতে সব সময় বহু দল-বহুমতের চর্চার পক্ষে। এ ক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ। জনগণ কোন রাজনৈতিক দলকে…
