Author: সূর্যবাণী ডেস্ক
সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। নয় তলা ভবনের পুড়ে যাওয়া চারটি তলা ছাড়া বাকি পাঁচ তলায় অফিস শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। আগুন লাগার পর থেকে উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারও গাড়ি সচিবালয় প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। রোববার (৫ জানুয়ারি) থেকে অন্য কর্মকর্তা-কর্মচারীদের গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এই হিসেবে বলা যায়, আগুন লাগার ১১ দিন পর অনেকটাই স্বাভাবিক হলো সচিবালয়। আগুন লাগার পর থেকে ৭ নম্বর ভবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছিল না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ রোববার গিয়ে দেখা গেছে ভবনটিতে সবাই প্রবেশ করতে পারছেন। তবে পাঁচতলার পর…
কাজ করতে গিয়ে কমিশন ইচ্ছাকৃতভাবে ভুল করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিন। রোববার (৫ জানুয়ারি) ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সিইসি বলেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। ১৮ কোটির মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে। কাজ করতে গিয়ে ইচ্ছাকৃত ভুল কমিশন করবে না। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ভোটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা এবং দায়িত্বের সঙ্গে কাজ করতে…
নেটওয়ার্ক সমস্যার কারণে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর লেনদেন শুরু হয়েছে। এ কারণে আজ নির্ধারিত সময়ের থেকে আধাঘণ্টা বেশি অর্থাৎ দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। লেনদেনের শুরুতে শেয়ারবাজারে কিছুটা নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কথা। তবে নেটওয়ার্ক সমস্যার কারণে দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় লেনদেন শুরু হয়। নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে না পারার কারণ জানতে চাইলে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করা সম্ভব হয়নি।…
জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ, সমাবেশ, জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। হাসনাত বলেন, গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই প্রক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঘোষণা দেওয়া হয়েছে। এই অভ্যুত্থানে যেমন দেশের প্রত্যেক মানুষের অংশগ্রহণ ছিল, আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙক্ষার প্রতিফল ঘটবে। তিনি বলেন, আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই। দেশের…
দুদিন পর কুয়াশার চাদর ভেদ করে ঢাকায় সূর্যের দেখা মিলেছে। সকাল থেকে ঘনকুয়াশা থাকলেও সূর্যের হাসিতে কুয়াশা কিছুটা কমছে। স্বস্তি ফিরছে নগরীর জনজীবনে। আজ দিনের তাপমাত্রা বেড়ে শীত কিছুটা কমতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (৪ জানুয়ারি) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও গতকাল শুক্রবার ঢাকার তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, সূর্য ওঠায় কুয়াশার পুরুত্ব কমেছে। সূর্যের তাপে মানুষের মাঝে স্বস্তি ফিরবে। আগামীকালও সূর্য উঠতে পারে। তবে ঘন কুয়াশা থাকবে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে…
৪৩তম বিসিএসের পুনরায় ভ্যারিফিকেশন হয়েছে। এতে মোট ২৬৭ জন বাদ পড়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি লেখেন, ৪৩তম বিসিএসের পুনরায় ভ্যারিফিকেশন হয়েছে। ১৬৮ জনকে এ ধাপে বাদ দেওয়া হয়েছে। ১ম ও ২য় ভ্যারিফিকেশন মিলে মোট বাদ পড়েছে ২৬৭জন। বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়েছে গোয়েন্দা সংস্থার নেগেটিভ রিপোর্ট। অর্থাৎ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ পরিবার ব্যতীত অন্য পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা যে কারও জন্য এই প্রথম শ্রেণির সরকারি ভালো চাকরি পাওয়া কঠিন বিষয় ছিল। একই ধরনের একটি চিত্র যদি এখন দেখা যায় তাহলে পার্থক্যটা কোথায়?…
এক সময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা রহমান দীর্ঘ ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই অনন্তের পথে পাড়ি জমালেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকাকে হারিয়ে শোবিজের তারকা শোকে স্তব্ধ হয়েছেন। তাদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন। অঞ্জনার মৃত্যুর খবর জেনে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার ফেসবুকে লিখেছেন, ‘অঞ্জনা ম্যাডামের বিদেহী আত্মার শান্তি কামনা করছি’। দর্শকপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর তার সামাজিক যোগাযোগমাধ্যমে এ নায়িকার মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘কিংবদন্তি বাংলাদেশি চিত্রনায়িকা অঞ্জনা আপা আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার শোক জানানোর কোনো ভাষা নেই। দোয়া করবেন।’ আলোচিত্র নায়ক জায়েদ খান লিখেছেন, ‘কত স্মৃতি আপনার সাথে, কীভাবে ভুলবো?…
সদ্য বিদায়ী ২০২৪ সালে ৬৩৫৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮ হাজার ৫৪৩ জন ও আহত হয়েছেন ১২ হাজার ৬০৮ জন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৬ হাজার ৯৭৪টি দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত এবং ১৩ হাজার ১৯০ জন আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত ‘২০২৪ সালের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। প্রতিবেদনে তিনি বলেন, রেলপথে ৪৯৭টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত, ৩১৫ জন আহত হয়েছে। নৌ-পথে ১১৮টি দুর্ঘটনায় ১৮২ জন নিহত, ২৬৭ জন আহত এবং ১৫৫ জন নিখোঁজ রয়েছে। এই…
যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশি বংশোদ্ভূত এক ডেভেলপারের কাছ থেকে একটি ফ্ল্যাট উপহার নিয়েছিলেন। নির্বাচনী হলফনামায় এ ফ্ল্যাট সম্পর্কিত কোনো তথ্য তিনি উল্লেখ করেননি বলে জানা গেছে। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, লন্ডনের কিং’স ক্রস এলাকায় অবস্থিত ২ শয্যাকক্ষের সেই ফ্ল্যাটটি ২০০৪ সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আবদুল মোতালিফ নামের এক ডেভেলপার। মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানে জানা গেছে, ১ লাখ ৯৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা) দিয়ে ২০০১ সালের জানুয়ারিতে ফ্ল্যাটটি কিনেছিলেন আবদুল মোতালিফ। বেশ সস্তাতেই পেয়েছিলেন তিনি,…
চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের শুরু থেকেই জমজমাট লড়াই উপহার দিয়ে আসছে ভারত-অস্ট্রেলিয়া। শেষ টেস্টে ভারতের সামনে সিরিজ ড্র করার সুযোগ নাকি অজিদের কর্তৃত্ব, তা জানতে আর হয়তো খুব বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না। যদিও সিডনি টেস্টে এখনও তিনদিন বাকি। তবে আজ দ্বিতীয় দিন ১৫ উইকেটের পতন ভিন্ন আভাসই দিচ্ছে। টার্গেট দেওয়ার লক্ষ্যে ভারত দ্বিতীয় দিন শেষে সংগ্রহ করেছে ৬ উইকেটে ১৪১ রান, তাদের লিড ১৪৫ রান। আগের টেস্টগুলোর মতো পেসাররাই যে সিডনিতে রাজ করবে– সেটা পিচ রিপোর্ট দেখেই অনুমান করা যাচ্ছিল। তেমনই দেখা গেল সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের দুই দিনে। প্রথমদিন ১১ এবং আজ (শনিবার) দ্বিতীয় দিন উভয় দল…
