Author: সূর্যবাণী ডেস্ক

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) জানিয়েছে, জুলাই আন্দোলনের পর অক্টোবর থেকে টানা তিন মাস সম্প্রসারণের পরও নভেম্বরের তুলনায় ডিসেম্বর মাসে দেশের ব্যবসা সম্প্রসারণের হার কমেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) এমসিসিআইয়ের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে ডিসেম্বর মাসের বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) প্রতিবেদনে এই তথ্য জানায় দেশের অন্যতম পুরোনো ব্যবসায়িক সংগঠনটি। ব্রিটিশ সরকারের সহায়তায় এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অফ পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট (এসআইপিএমএম)-এর প্রযুক্তিগত সহায়তায় এমসিসিআই এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসিসিআইয়ের সচিব ফারুক আহমেদ, পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের অর্থনীতিবিদ ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক হাসনাত আলম ও সিনিয়র অ্যানালিস্ট জিয়াউর রহমান। ডিসেম্বরে বাংলাদেশের…

Read More

খুচরা যন্ত্রাংশসহ পূর্ণাঙ্গ ফ্রিজার, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ারকন্ডিশনার ও কম্প্রেসর তৈরি করা শিল্প প্রতিষ্ঠানের ব্যবসা থেকে অর্জিত আয়ের ওপর প্রদেয় আয়কর ২০ শতাংশ নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (৭ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে এ ধরনের শিল্প তাদের আয়ের ওপর ১০ শতাংশ কর দিচ্ছে। এ বিষয়ে এনবিআরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ধরেই এসব শিল্পে কর ছাড় দিয়ে আসছে সরকার। সাধারণত এসব শিল্প প্রতিষ্ঠানকে ২০-২২ শতাংশ কর্পোরেট কর দিতে হয়। এসব শিল্প এখন অনেকটাই স্বাবলম্বী হয়েছে। দেশীয় শিল্প সুরক্ষায় এবং তাদের স্বাবলম্বী করতে এতোদিন তাদের কর হার কমানো ছিল।…

Read More

যুক্তরাজ্যের সিনিয়র ট্রেজারি মন্ত্রী টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক, সজীব আহমেদ ওয়াজেদ (জয়), সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল) এবং আজমিনা সিদ্দিকের ব্যাংক হিসাবের সব লেনদেনের তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থাটি। মঙ্গলবার ব্যাংকগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এসব তথ্য চাওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন- হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম,…

Read More

অন্তর্বর্তী সরকার শেয়ার বাজারকে সংস্কার ও শক্তিশালী করতে চায় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, শেয়ার বাজারের সংস্কার কার্যক্রমে সাময়িকভাবে কিছু যন্ত্রণা সইতে হবে। সব সংস্কারেরই কিছু যন্ত্রণা থাকে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, আমাদের শেয়ার বাজারের গভীরতা অনেক কম। ভালো কোম্পানিগুলো এখানে আসতে কম আগ্রহী। এসব কোম্পানির মালিকরা ভাবেন, ছেলে হবে পরিচালক, বউ চেয়ারম্যান। ব্যবসায় যা মুনাফা হবে, তা নিজেরা ভোগ করবেন। শেয়ার বাজারে আসা মানেই ভালো ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন উন্নত হওয়া। কিন্তু অনেকে এসব বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে চান…

Read More

শেয়ারবাজারের ব্রোকারেজ হাউজগুলো গ্রাহক অ্যাকাউন্টে অর্জিত সুদের ৭৫ শতাংশ পাবে। বাকি ২৫ শতাংশ বিনিয়োগকারীদের সুরক্ষা তহবিলে জমা দিতে হবে, যা বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য ব্যবহার করা হবে। ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠিত টাস্কফোর্সের সম্মতিতে সম্প্রতি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের লক্ষ্য হলো বিনিয়োগকারীদের সুরক্ষা বাড়ানো এবং সামগ্রিক নিয়ন্ত্রক কাঠামোকে শক্তিশালী করা। এর আগে বিনিয়োগকারীদের মধ্যে আনুপাতিক হারে সুদ বণ্টনের নির্দেশনা থাকলেও ব্রোকারেজ হাউজগুলো তা পালন করেনি। কোভিড-১৯ মহামারী অর্থনৈতিক মন্দা এবং শেয়ারবাজারে মন্দার মতো কারণ উল্লেখ করে বিনিয়োগকারীরা বিএসইসির কাছে ছাড় চেয়েছিল। তবে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে…

Read More

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৮ জানুয়ারি) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে অধিকাংশ কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিটদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় অর্থাৎ সকাল ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে। শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২৪ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৭৭ কোটি ০২ লাখ টাকার শেয়ার…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা চারটি মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ রোববার এ আদেশ দেন। চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর পৃথক দুটি থানায় করা চারটি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে গত ২৩ অক্টোবর হাইকোর্ট রায় দেন। ২০০৭ সালে গুলশান থানায় তিনটি এবং ধানমন্ডি থানার একটি মামলাসহ ওই চার মামলার কার্যক্রম বাতিল চেয়ে তারেক রহমানের করা পৃথক আবেদনের ওপর…

Read More

মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের পাশাপাশি আয়করের আওতা বৃদ্ধির নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি বলেছে, আয়কর অব্যাহতির সংস্কৃতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার ধারাবাহিকতায় আয়কর অব্যাহতির বেশ কিছু বিধান বাতিল ও সংশোধন করা হয়েছে। এমন আরও বেশ কিছু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভ্যাট বাড়ানোর উদ্যোগের বিষয়ে এনবিআর নিজেদের বক্তব্য দিতে গিয়ে গতকাল শনিবার এক বিবৃতিতে আয়কর অব্যাহতির কিছু বিধান বাতিলের কথা জানায়। এনবিআর বিবৃতিতে বলেছে, যেসব পণ্য ও সেবায় ভ্যাট, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক বৃদ্ধি করা হচ্ছে, তার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য নেই বিধায় সর্বসাধারণের ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি পাবে না এবং মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে…

Read More

তাহসান খানকে প্রশ্ন করা হয়েছিল, আবার সংসারী হচ্ছেন কবে? বিয়ে নিয়ে ভাবনা কী? উত্তরে জনপ্রিয় এই গায়ক-অভিনেতা জানিয়েছিলেন, বিয়ে নিয়ে কোনো লুকোচুরি নয়, সঙ্গে সঙ্গে জানাবেন। বলেছিলেন, ‘বিয়ে তো করবই, তবে সেটা সময়ই বলে দেবে।’ সেই সাক্ষাৎকার প্রকাশের এক মাসের মাথায় ঠিকই বিয়ে করে খবরে তাহসান। শুক্রবার দিবাগত রাত একটার দিকে ফেসবুকে ছড়িয়ে পড়ে তাহসানের সঙ্গে রোজা আহমেদ নামের এক তরুণীর ছবি। দেখে মনে হয়, গায়েহলুদের ছবি। সেই ছবি ঘিরে তৈরি হয় জল্পনা। ভক্তদের প্রশ্ন, তাহলে কি বিয়ে করলেন তাহসান? কেউ কেউ অভিনন্দনও জানাতে থাকেন। বর্তমানে ঢাকায় রয়েছেন তাহসান। শুক্রবার তাঁর হোয়াটসঅ্যাপে ছবিটি পাঠিয়ে সেটি সম্পর্কে জানতে চান এই প্রতিবেদক।…

Read More

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী মূল্যস্ফীতির প্রকৃত তথ্য এখন উঠে আসছে। সে কারণেই সাধারণ মানুষের মতো রেকর্ড-ছোঁয়া খাদ্য মূল্যস্ফীতি দেখেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদও। শীত মৌসুমের কারণে শাকসবজির দাম এখন কম, কিন্তু নতুন বাজেট ঘোষণা হবে আগামী জুনে। তত দিনে কম দামে শাকসবজি পাওয়ার কথা নয়। এদিকে মার্কিন ডলারের সংকট পুরোপুরি কেটে যায়নি। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের অবস্থা খারাপ। রপ্তানি আয় ও প্রবাসী আয়ের প্রবাহটা একটু ভালো থাকলেও সার্বিকভাবে অর্থনীতিতে টেকসই অবস্থাটা আসেনি এখনো। এমন বাস্তবতা সামনে রেখেই আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাড়ে আট লাখ কোটি টাকার বাজেট তৈরির চিন্তা করছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। চলতি ২০২৪–২৫ অর্থবছরের বাজেটের…

Read More