Author: সূর্যবাণী ডেস্ক
দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে আর কোন দল অংশগ্রহণ করবে না- এটাতো আমরা বলে দেব না। যে দল অংশগ্রহণ করতে চায় সে দল করবে। কোন দল কেমন করে অংশগ্রহণ করবে- সেটা তো সেই দলকেই সিদ্ধান্ত নিতে হবে। বুধবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের বাধা নেই বলে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্যে দিয়েছেন সে বিষয়ে দৃষ্টি…
ভোক্তা ঋণের আওতায় গাড়ি কেনার জন্য ঋণের অঙ্ক বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে একটি গাড়ি কিনতে ব্যাংক সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ দিতে পারত। এখন তা বাড়িয়ে ৬০ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে গাড়ি কেনার ঋণের হারও বাড়ানো হয়েছে। বিশেষ করে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির জন্য গাড়ির দামের ৭০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বাকি ৩০ শতাংশ দিতে হবে ভোক্তাকে। আগে সাধারণ গাড়ির দামের ৫০ শতাংশ ঋণ দেওয়া হতো। গ্রাহককে দিতে হতো বাকি ৫০ শতাংশ। এখন থেকে এ ধরনের গাড়ি কেনার জন্য ব্যাংক দেবে গাড়ির দামের ৬০ শতাংশ এবং বাকি ৪০ শতাংশ দিতে হবে গ্রাহককে। এ বিষয়ে মঙ্গলবার…
সদ্য সমাপ্ত বছরে বাংলাদেশের প্রবাসীদের পাঠানো অর্থ রেমিট্যান্সের পরিমাণ ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী বাংলাদেশিরা ২ হাজার ৬৮৯ কোটি ডলার (২৬ দশমিক ৮৯ বিলিয়ন) সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন। এর আগে এত বড় অংকের রেমিট্যান্স কোনো বছরে আসেনি অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এটি এক বছরের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক বছরে প্রবাসী আয় তার আগের বছরের (২০২৩ সালের ) চেয়ে প্রায় ৫০০ কোটি ডলার বা ২০ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের ১২ মাসে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৯২ কোটি (২১ দশমিক ৯২ বিলিয়ন) ডলার। এছাড়া ২০২৪…
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর নামে ৩ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে। একইসঙ্গে ২৭ ব্যাংক হিসাবে প্রায় ২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি পৃথক দুটি মামলা অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে উভয় মামলায় আসামি করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শিগগিরই দুদকের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানা গেছে। দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ক্ষমতার অপব্যবহারের…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে। যে চক্রান্তের খেলার কারণে আমাদের নেত্রীকে (খালেদা জিয়া) ছয় বছর জেলে থাকতে হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এখনো দেশের বাইরে থাকতে হচ্ছে। সেই চক্রান্ত আবার শুরু হয়েছে। বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রতি আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, একটা নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার, তারা (অন্তর্বর্তী সরকার) শুধু সেগুলোই করবেন। যে নির্বাচনে সবার অংশগ্রহণ থাকবে। যে নির্বাচন গ্রহণযোগ্য হবে। দেশে রাজনৈতিক যে সংকট তৈরি হয়েছে, তা…
নতুন বছরে কূটনৈতিক ক্ষেত্রে ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র- এই তিনটি দেশের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার। কেননা এই তিন বন্ধু রাষ্ট্রে বাংলাদেশের স্বার্থ নিহিত বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন বছরের অগ্রাধিকার নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তৌহিদ হোসন বলেন, এ বছর অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে একটা স্মুথ পরিস্থিতির সৃষ্টি হবে। আমরা আমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভালো সম্পর্ক চাই, চীনের সঙ্গেও ভালো সম্পর্ক চাই। কারণ আমাদের স্বার্থ আছে; প্রতিটি ক্ষেত্রে ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে। তিনি বলেন, আমি বিশ্বাস করি- যাদের কথা বললাম…
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় মানুষের ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। নিউ অরলিন্সের জরুরি পরিস্থিতি প্রস্তুতি প্রোগ্রাম নোলা রেডি বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, অষ্টম ডিস্ট্রিক্টে এখন বহু হতাহতের একটি ঘটনা সামলানো হচ্ছে। একটি গাড়ির মাধ্যমে এ ঘটনা ঘটেছে। গাড়িটি ক্যানাল অ্যান্ড বুরবোন স্ট্রিটে বড় একটি জনসমাগমের মধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে। ৩০ জন আহত হয়েছেন এবং ১০ জনের প্রাণহানি ঘটেছে। বিবৃতিতে ঘটনার সময় উল্লেখ করা হয়নি। তবে ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত ওই এলাকায় খ্রিষ্টীয় নতুন বছর উদ্যাপনে বহু মানুষ…
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) পদমর্যাদার আরও তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। এ নিয়ে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের অন্তত ১৭ জন অতিরিক্ত আইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো সিদ্ধান্ত জানানো হয়। এঁরা হলেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফখরুল ইসলাম, পুলিশ টেলিকমের প্রধান ওয়াই এম বেলালুর রহমান এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি সেলিম মো. জাহাঙ্গীর। রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান…
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা নির্ধারিত। গত প্রায় ২০ বছরে নতুন কোনো অটোরিকশার অনুমোদন দেওয়া হয়নি। এতে নির্দিষ্ট কিছু মালিকের কাছে অটোরিকশার মালিকানা চলে গেছে। মালিকেরা চালকদের কাছ থেকে দৈনিক জমার অর্থ বেশি আদায় করছেন। আর চালকেরা পকেট কাটছেন যাত্রীদের। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আশ্বাস দিয়েছে, এই দৌরাত্ম্য ঠেকাতে দু-এক মাসের মধ্যে অটোরিকশার মিটারে চলাচল নিশ্চিত করতে কঠোর হতে যাচ্ছে সংস্থাটি। আজ বুধবার দুপুরে রাজধানীর মিরপুর ঢাকা মেট্রো-১ সার্কেলে বিআরটিএর সেবা সহজীকরণ–সংক্রান্ত মতবিনিময় সভায় সিএনজি অটোরিকশার নৈরাজ্যের প্রশ্নটি উঠে আসে। জবাবে বিআরটিএর চেয়ারম্যান মো. ইয়াসীন এই খাতটি ঠিক করতে দু-এক মাস সময় চাইলেন। বাজারে একটি…
নতুন শিক্ষাবর্ষে তৃতীয় শ্রেণির একটি পাঠ্যবইয়ে ‘আমাদের চার নেতা’ নামে নতুন একটি অধ্যায় যুক্ত করা হয়েছে। এতে চার নেতা হিসেবে স্থান পেয়েছেন শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে প্রত্যেকের ছবিসহ তাঁদের সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে। অন্যান্য শ্রেণির পাঠ্যবইয়েও ইতিহাস–সংক্রান্ত বিষয়ে কিছু সংযোজন-বিয়োজন হয়েছে। গত বছর ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে থাকা ‘আমাদের জাতির পিতা’ অধ্যায়টি এবারের পাঠ্যবইয়ে নেই। এ ছাড়া বাংলা ও ইংরেজি বইয়েও এসেছে পরিবর্তন। বেশ কিছু গদ্য, প্রবন্ধ, উপন্যাস ও কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে স্থান পেয়েছে…
