Author: সূর্যবাণী ডেস্ক

ব্যাংকগুলোর করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা সচল ও লাভজনক দেখতে চায় সরকার। ৫০ কোটি বা তার বেশি অঙ্কের ঋণ রয়েছে এমন ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হবে। এজন্য একটি ৫ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, ‘বিবিধ নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে (কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক নিম্ন প্রবৃদ্ধি, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ ও সর্বোপরি রাজনৈতিক প্রেক্ষাপট) সৃষ্ট অভিঘাত মোকাবিলা করে দেশের অর্থনীতিকে চলমান রাখা এবং ব্যাংক খাতকে সুসংহত করার উদ্দেশ্যে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায়…

Read More

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আবারও বাড়ানো হয়েছে। দাখিল করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি। অন্যদিকে পৃথক আদেশে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময় ১৫ ফেব্রুয়ারি থেকে বৃদ্ধি করে ১৬ মার্চ করা হয়েছে। ব্যবসায়ী ও পেশাজীবীদের দাবি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ বিষয়ে পৃথক নির্দেশনা জারি করা হয়েছে বলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ নিশ্চিত করেছেন। এ নিয়ে তৃতীয় দফায় রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করা হলো। এর আগে রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ব্যতীত সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের…

Read More

নির্বাচনে ব্যবহার অনিশ্চিত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম)। এখন এসব মেশিন সংরক্ষণে কুলকিনারা খুঁজে পাচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। অস্থায়ীভাবে বিভিন্ন স্কুল-কলেজ ও আঞ্চলিক নির্বাচন অফিসে রাখার পর ইভিএমের জন্য স্থায়ীভাবে জায়গার সংস্থান হয়নি। তবে স্থায়ীভাবে মেশিনগুলো সংরক্ষণ করতে নতুন পরিকল্পনা করছে ইসি। সম্পতি অনুষ্ঠিত ইসির জানুয়ারি মাসের সমন্বয় সভায় ইভিএম সংরক্ষণে নতুন পরিকল্পনার বিষয়টি উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সভায় ইভিএম সংরক্ষণে মাঠ কার্যালয়ে ওয়্যারহাউজ নির্মাণ বিষয়ে ইসির পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপপ্রধান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মতামত অনুযায়ী উপজেলা নির্বাচন কার্যালয়ের ভবনগুলো ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা সম্ভব নয়। এছাড়া যেসব উপজেলা ও জেলায় নির্বাচন…

Read More

শেয়ারবাজারে লুটতরাজ চলছে এমন অভিযোগ তুলে আগামী সোমবার (৩ ফেব্রুয়ারি) মতিঝিলে প্রতিবাদ মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। শেয়াবাজারের বিনিয়োগকারীদের পুঁজি রক্ষার এই মহাসমাবেশ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। শনিবার (১ ফেব্রুয়ারি) সিএমজেএফ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সারাদেশের সব বিনিয়োকারীকে মহাসমাবেশে অংশগ্রহণের আহ্বা জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান মুখপাত্র মো. নূরুল ইসলাম মানিক, সিনিয়র মুখপাত্র এস এম ইকবাল হোসেন এবং মুখপাত্র মো. ফরিদ আহমেদ। মহাসমাবেশে বিনিয়োগকারীদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, সোমবার দুপুর ২টায় ঢাকার মতিঝিলে ডিএসই ভবনের সামনে প্রতিবাদ…

Read More

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর গোমায় কয়েকদিন ধরে চলা সংঘাতে কমপক্ষে ৭০০ জন নিহত হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বেশ কয়েকদিন ধরেই বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। খবর বিবিসির। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, রুয়ান্ডা সমর্থিত এম২৩ বিদ্রোহীরা নর্থ কিভু প্রদেশের রাজধানীটি দখল করে নেওয়ায় সংঘাতের সূত্রপাত হয়। সেখানে এখন পর্যন্ত দুই হাজার ৮০০ জন আহত হয়েছে বলেও জানান তিনি। বিদ্রোহীরা এখন দক্ষিণের সাউথ কিভুর রাজধানী বুকাভুর দিকে অগ্রসর হচ্ছে বলে খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চল ঘিরে ১৯৯০ এর দশক থেকেই সংঘাত-সংঘর্ষ চলে আসছে। কিন্তু গত কয়েক সপ্তাহে…

Read More

একটি স্বাধীন প্রসিকিউশন সার্ভিস চালু ও সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, দুর্বল তদন্ত ও অপেশাদার প্রসিকিউশন বাংলাদেশে ন্যায়বিচারের অন্যতম অন্তরায়। ন্যায়বিচার রক্ষায় প্রসিকিউটররা যাতে কার্যকর ভূমিকা রাখতে পারেন, সে জন্য তাঁদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিয়েছেন প্রধান বিচারপতি। ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক এক আঞ্চলিক সেমিনারে প্রধান বিচারপতি এসব কথা বলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ইউএনডিপির যৌথ উদ্যোগে আজ শনিবার সকাল ১০টায় রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি বলেন, পৃথক সচিবালয় বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করতে সহায়ক হবে। প্রস্তাবিত সুপ্রিম…

Read More

জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ৩০ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাঁদের দুজন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। মন্ত্রণালয় খুব শিগগির আরও ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের বিদেশে পাঠানোর পাশাপাশি বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে এ দেশের হাসপাতালে উন্নত চিকিৎসা দেওয়ারও চেষ্টা অব্যাহত আছে। গত ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে ১০ জনের একটি চিকিৎসক দল বাংলাদেশে এসেছে। ৪ ফেব্রুয়ারি সিঙ্গাপুর থেকে ৫ জন চক্ষুবিশেষজ্ঞ ঢাকায় আসার কথা আছে। গত কয়েক মাসে থাইল্যান্ড, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স থেকে বেশ কয়েকটি চিকিৎসক দল আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে বাংলাদেশে এসেছিল। ২৭…

Read More

অন্তর্বর্তী সরকার কোনো ধরনের ‘মাস্টারপ্ল্যানের’ মধ্যে রয়েছে কি না, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে ‘নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন’, এমন প্রশ্নও তুলে বিএনপির এই নেতা বলেন, ‘যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন—এ যেন শেখ হাসিনার (পতিত প্রধানমন্ত্রী) সেই কথারই প্রতিধ্বনি, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এ ধরনের বক্তব্য অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার কাছ থেকে শোভা পায় না।’ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থান প্রাঙ্গণে এক দোয়া অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এ কথা বলেন। সরকারের নিরপেক্ষতার প্রসঙ্গ…

Read More

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে ৫০০ জনের বেশি নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন এজেন্টরা গতকাল বৃহস্পতিবার এই অভিযান চালান। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) বরাত দিয়ে হোয়াইট হাউসের এক্স (সাবেক টুইটার) পোস্টে নথিপত্রহীন এই অভিবাসীদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়। হোয়াইট হাউসের এক্স পোস্টের তথ্য অনুযায়ী, গতকাল অভিযান চালিয়ে নথিপত্রহীন ৫৩৮ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে এই ব্যক্তিদের ধরার জন্য ইতিমধ্যে খোঁজ করছিল কর্তৃপক্ষ। এক্স পোস্টে হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেসব কাজ করছে, তার একটি ছোট নমুনা এই ঘটনা। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুসারে, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বোস্টন, আটলান্টা, মিয়ামিসহ একাধিক…

Read More

ব্যাংকঋণের সুদহার বাড়লেও ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। গভর্নর বলেন, ব্যবসায়ীরা মুনাফা করেই ব্যবসা করছেন। জানুয়ারি মাসের প্রতিবেদন পাওয়া গেলে সুদের হার বাড়ানোয় মূল্যস্ফীতির কী অবস্থা, তা জানা যাবে। এর ভিত্তিতে সুদের হার বাড়ানো হতে পারে, আবার না-ও হতে পারে। সাধারণত এ ক্ষেত্রে পরিস্থিতি উত্তরণে সারা বিশ্বে ১২ থেকে ১৮ মাস সময় লাগে। তাই এ বিষয়ে অধৈর্য হলে চলবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গতকাল বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ব্যক্তিগত সফরে আসেন। এ সময় প্রথম আলোর সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। দেশে অনেক দিন ধরেই উচ্চ মূল্যস্ফীতি।…

Read More