Author: সূর্যবাণী ডেস্ক
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। তার সেই আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২২ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে গত সোমবার (২০ জানুয়ারি) তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশের জন্য আজকের দিন ঠিক করেন। সেদিন আদালতে জিয়াউল আহসানের আবেদনের পক্ষে শুনানি…
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের আর্থিক সহায়তার জন্য গঠন করা হয়েছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তবে এখন থেকে তিনি আর ফাউন্ডেশনের দায়িত্বে থাকছেন না। বুধবার (২২ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন সারজিস আলম নিজেই। ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি থেকেই চীনা পণ্য আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছেন। এর আগে তিনি মেক্সিকো এবং কানাডাকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও মাদক আসার সুযোগ করে দেওয়ার জন্য অভিযুক্ত করেন। একই সঙ্গে দেশ দুটি থেকে আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। খবর বিবিসির। চীনের বিষয়ে ট্রাম্প বলেছেন, তার প্রশাসন সঠিক তথ্যের ওপর ভিত্তি করে আলোচনা করছে। জানা গেছে, মেক্সিকো এবং কানাডায় ফেনটানিল (প্রচণ্ড ব্যথার ক্ষেত্রে ব্যবহৃত হয়) পাঠাচ্ছে চীন। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নেও শুল্ক প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, চীন অপব্যবহারকারী। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন আমাদের জন্য…
তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর দেশের শেয়ারবাজারে ফের দরপতন হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। সেইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠান। এরপরও এ বাজারটিতে মূল্যসূচক কিছুটা বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর আগে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন হয়। এতে এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমে দুই হাজার ৬৫৮ কোটি টাকা। আর প্রধান মূল্যসূচক কমে ৬০ দশমিক ৫১ পয়েন্ট। তবে চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবস টানা…
ওষুধ, রেস্তোরাঁ, ওয়ার্কশপ ও মোবাইল সেবায় বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২২ জানুয়ারি) সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ বলেন, বাংলাদেশের নিজস্ব আর্থিক ভিত মজবুত করার লক্ষ্যে ৯ জানুয়ারি সরকার ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ এবং দ্য এক্সসাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট (এমেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ জারি করে। একই উদ্দেশ্যে কতিপয় পণ্য ও সেবার ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনঃনির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড কতিপয় প্রজ্ঞাপন জারি করেছে। আল-আমিন শেখ আরও বলেন, পরবর্তী সময়ে বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের অনুরোধ…
মহান ভাষা আন্দোলন ও অমর একুশের প্রতি শ্রদ্ধা জানাতে এবারও বাংলা একাডেমি সোহরাওয়ার্দী উদ্যান ও একাডেমি প্রাঙ্গণে আয়োজন করতে যাচ্ছে অমর একুশে বইমেলা-২০২৫। আগামী ১ ফেব্রুয়ারি এ মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারপ্রধান। জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক জাতি গঠনের লক্ষ্যে আয়োজিতব্য এ মেলার এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’। এ পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে স্টল ও প্যাভিলিয়ন তৈরির প্রাথমিক কাজ। তবে এর মধ্যে সৃজনশীল প্রকাশকদের তিন সংগঠনের প্রতীকী অনশন, প্যাভিলিয়নের ধরনে পরিবর্তন এবং ১৮টি প্রকাশনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করার মতো দাবি নিয়ে নতুন বছরের আগে থেকেই শুরু হয় আলোচনা ও সমালোচনা, যে কারণে প্রকাশক, প্রকাশনা ও সংশ্লিষ্টদের মাঝে সৃষ্টি…
বাজারের আশায় বসে না থেকে অনেকেই বাড়ির ছাদে বা আশপাশে সবজির চাষ করছেন। তাতেই মিটে যাচ্ছে পরিবারের চাহিদা। অনেকে আবার স্বজনদেরও কিছুটা পাঠাচ্ছেন। চাইলে আপনিও ছাদ বা ছোট্ট বারান্দায় করতে পারেন সবজির চাষ। কীভাবে শুরু করবেন, ধারণা পাবেন দুজন শহুরে বাগানির কাছে। কী নেই এই ছাদেপেশায় ব্যাংকার ও লেখক ফখরুল আবেদীন তাঁর ধানমন্ডির বাসার ছাদে গড়ে তুলেছেন হরেক রকম ফল-ফসলের ছাদবাগান। বর্তমানে তাঁর বাগানে আছে প্রায় ৪৩ প্রজাতির শাক–সবজি। শীতকালীন শাক-সবজির মধ্যে আছে লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, শালগম, শর্ষে, টমেটো, মুলা, পালংশাক, লাল শাক, ধনিয়াপাতা, গাজর, কাঁচা মরিচ, ক্যাপসিকাম, শিমলা মরিচ, লেটুসপাতা, আলু, বেগুন, পুদিনাপাতা, পেঁয়াজ, রসুনসহ নানা কিছু।…
ভ্যাট যা বাড়ানো হয়েছে, তাতে জিনিসপত্রের দাম তেমন একটা বাড়েনি বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘যারা এর সমালোচনা করছে, করুক; তাদের আটকানোর কিছু নেই। কী পরিপ্রেক্ষিতে এই ভ্যাট বাড়ানো হয়েছে, তা কিছুদিন পর জানানো হবে।’ সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, বাজেটের সময় কর ও ভ্যাটের বিষয়গুলো নির্ধারিত হয়। তখন অনেক কিছুই সমন্বয় করা হবে। ভ্যাট বৃদ্ধির পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সালেহউদ্দিন আহমেদ। সরকার আপাতত ওএমএস বা উন্মুক্ত বিক্রয় করবে না। এবার বিশেষ পরিস্থিতিতে এই কার্যক্রম…
দ্বিতীয় বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি। আর একটি জন্মসূত্রে নাগরিকত্ব আইন সংক্রান্ত। এগুলো সই করার পরে ট্রাম্প বলেন, এটি একটি বিশাল সিদ্ধান্ত। খবর বিবিসির। কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে তিনি জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পান। এই বিধান বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। শপথ নেওয়ার পর এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। তবে শুধু নির্বাহী আদেশ দিয়েই এই নীতি পরিবর্তন করা কঠিন। কারণ মার্কিন সংবিধানেই জন্মসূত্রে নাগরিকত্বের নিশ্চয়তা দেওয়া হয়েছে। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে। দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। পাকিস্তান সরকার ও ব্যবসায়ী গ্রুপগুলো আশা করছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে এক বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য বেড়ে ৩ বিলিয়ন ডলার হতে পারে, যা বর্তমান সময়ের চেয়ে চারগুণ বেশি। ১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এরপর আওয়ামী লীগ ও শেখ হাসিনা যখনই ক্ষমতায় ছিল তখনই ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। তবে সম্পর্ক সবচেয়ে বেশি খারাপ হয় যখন শেখ হাসিনা তৃতীয়বার ২০১৪ সালে ক্ষমতায় আসেন। তবে তার পতনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক…
