Author: সূর্যবাণী ডেস্ক
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তি। এর মধ্য দিয়ে গাজায় দীর্ঘ ১৫ মাস ধরা চলা রক্তক্ষয়ের অবসান হওয়ার পথ খুলছে বলে আশা করা হচ্ছে। আগামীকাল রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। গাজায় ৪৬০ দিনের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ৪৬ হাজার ৭৮৮ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত মানুষের সংখ্যা ১ লাখ ১০ হাজারের বেশি। আজ শনিবার ভোরের দিকে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পায়। এর আগে টানা ছয় ঘণ্টা বৈঠক করেন নেতানিয়াহু সরকারের মন্ত্রীরা। নেতানিয়াহুর দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে,…
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (১৮ জানুয়ারি) পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাকে আদালতে হাজির করবে বলে জানা গেছে। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার মাসুদ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য দুপুরের দিকে দুদকে নিয়ে আসা হবে। মামলার এজাহারে বলা হয়, মাসুদ বিশ্বাস নিজ নামে এক কোটি ৮৭ লাখ…
বিগত ১৬ বছরে পঞ্চগড়সহ পুরো রংপুর বিভাগ অনেক বৈষম্যের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, ‘এখানে কয়েকটি রাস্তা ছাড়া কিছুই হয়নি। একটা শিল্পকারখানা নাই, একটা বড় কোনো ইন্ডাস্ট্রি, মানে কোনো কিছুই নাই। যেটুকু পঞ্চগড়ের মানুষের পাওনা, হক—এইটুকু কীভাবে আদায় করতে হয়, এটার জন্য আমরা আমাদের জানপ্রাণ দিয়ে চেষ্টা করব।’ আজ শুক্রবার বেলা ১১টার দিকে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, ‘সৃষ্টিকর্তা আমাদের এখন যে সুযোগ দিয়েছেন, সেটি আমাদের কাছে আমানত।…
আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ১৯ কোটি পাউন্ডের দুর্নীতির এ মামলায় ইমরানকে ১৪ ও বুশরাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতকক্ষে বিচারপতি নাসির জাভেদ রানা আজ শুক্রবার এ রায় ঘোষণা করেন। এর আগে তিনবার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেও তা পেছানো হয়েছিল। এদিকে কারাদণ্ডের পাশাপাশি ইমরান ও বুশরাকে জরিমানাও করেছেন আদালত। ইমরানকে ১০ লাখ ও বুশরাকে ৫ লাখ রুপি জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ইমরানকে অতিরিক্ত ছয় মাস ও বুশরাকে তিন মাস কারাগারে থাকতে হবে। রায় ঘোষণা উপলক্ষে আদিয়ালা কারাগারের…
চলতি বছর বাংলাদেশের জন্য পাঁচটি বড় ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি মূল্যস্ফীতি। ডব্লিউইএফের বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন ২০২৫–এ এমন তথ্য উঠে এসেছে। ১৫ জানুয়ারি এ প্রতিবেদন প্রকাশ করা হয়। দেশভিত্তিক প্রধান ঝুঁকিগুলো চিহ্নিত করতে নির্বাহী মতামত জরিপ (ইওএস) চালায় ডব্লিউইএফ। এটি মূলত ধারণাভিত্তিক জরিপ। জরিপে অংশগ্রহণকারীদের জিজ্ঞেস করা হয়, ‘আগামী দুই বছরে আপনার দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনগুলো।’ অংশগ্রহণকারীদের ৩৪টি ঝুঁকির তালিকা দেওয়া হয়। সেখান থেকে তাঁরা পাঁচটি প্রধান ঝুঁকি চিহ্নিত করেন। ঝুঁকির পাঁচটি ক্ষেত্র চিহ্নিত করেছে ডব্লিউইএফ। উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে আরও যে চারটি ঝুঁকির খাত তারা চিহ্নিত করেছে, সেগুলো হলো চরমভাবাপন্ন আবহাওয়া…
জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সর্বদলীয় বৈঠকে যোগ দিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পৌঁছেছেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরই মধ্যে পৌঁছে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস্ও। তাঁর আগে উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রেস সচিব শফিকুল আলম বৈঠকস্থলে প্রবেশ করেন। বেলা ৩টা ২৪ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ৷ এর কিছুক্ষণের মধ্যে প্রবেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক…
গতকাল বুধবার গভীর রাতে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা সাইফ আলী খান। মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজের বাসায় এক বা একাধিক দুর্বৃত্ত হামলা চালিয়েছিল সাইফের ওপর। ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে তাঁর শরীর। রক্তাক্ত অবস্থায় তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করার পর সাইফ আলী খানকে আইসিইউতে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে সাইফ আলী খানকে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আক্রান্ত হওয়ার পর সাইফকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাঁর সন্তান ইব্রাহিম আলী খান। ইব্রাহিম আলাদা বাড়িতে থাকেন। জানা গেছে, খবর পেয়ে তড়িঘড়ি সাইফ-কারিনার বাড়িতে পৌঁছান অভিনেতার বড় ছেলে ইব্রাহিম আলী খান। তিনি যখন পৌঁছান, সে…
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বৈঠকে যাচ্ছে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) আজ বৃহস্পতিবার বিকেল চারটার কিছুক্ষণ আগে প্রথম আলোকে এ সিদ্ধান্ত জানিয়েছেন। এক বার্তায় সিপিবির সাধারণ সম্পাদক বলেছেন, ‘আজ ১৬ জানুয়ারি ২০২৫, বেলা ১টা ২৯টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদকের ফোনে নামবিহীন খুদে বার্তা পাঠিয়ে আগামীকাল বিকেল চার ঘটিকায় ফরেন সার্ভিস একাডেমির বৈঠকে দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে খসড়া ঘোষণাপত্র বিষয়ে আমাদের পর্যালোচনা উপস্থিত করতে বলা হয়। সঙ্গে ঘোষণাপত্র পাঠানো হয়। আমরা জানতে পারি, বৈঠকটি আগামীকালের নয়, আজ ১৬ জানুয়ারি বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।’…
রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির মধ্যে তিনটি বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। সেই সঙ্গে গণতন্ত্র বহাল রেখে রাষ্ট্র পরিচালনার নতুন আরও চারটি মূলনীতির সুপারিশ করেছে তারা। বর্তমানে সংবিধানে রাষ্ট্র পরিচালনার যে চার মূলনীতি রয়েছে সেগুলো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পর বাহাত্তরে যে সংবিধান প্রণীত হয়েছিল, তাতে রাষ্ট্র পরিচালনার এই চার মূলনীতি গৃহীত হয়েছিল। বর্তমানের চার মূলনীতির মধ্যে শুধু গণতন্ত্র রাখা হয়েছে প্রস্তাবিত নতুন পাঁচ মূলনীতির মধ্যে। সুপারিশ করা নতুন পাঁচটি মূলনীতি হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। কমিশনের সুপারিশে বলা হয়েছে, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের মহান আদর্শ…
ক্যালিফোর্নিয়ার সান ফার্নান্ডো ভ্যালিতে গত শুক্রবার দেখা গেছে দৃশ্যত ছোট আকারে ‘আগুনে টর্নেডো’ছবি: এপির ভিডিও ফুটেজ থেকে নেওয়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টায় হিমশিম অবস্থা অগ্নিনির্বাপণকর্মীদের। এরই মধ্যে আবহাওয়াবিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দাবানলদুর্গত এলাকাগুলো ‘আগুনে টর্নেডোর’ ঝুঁকিতে রয়েছে। এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থা, যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর গতকাল মঙ্গলবার সতর্ক করে বলেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তিব্রতা বেশি রয়েছে। পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক। এ দুইয়ে মিলে এক ‘বিশেষ বিপজ্জনক পরিস্থিতি’ তৈরি করেছে। আবহাওয়া দপ্তর আরও বলেছে, এ পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে। আবহাওয়ার এ…
