Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»প্রধান সংবাদ»বিগত ১৬ বছর রংপুর বিভাগ অনেক বৈষম্যের শিকার হয়েছে: সারজিস আলম

    বিগত ১৬ বছর রংপুর বিভাগ অনেক বৈষম্যের শিকার হয়েছে: সারজিস আলম

    জানুয়ারি ১৭, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    বিগত ১৬ বছরে পঞ্চগড়সহ পুরো রংপুর বিভাগ অনেক বৈষম্যের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, ‘এখানে কয়েকটি রাস্তা ছাড়া কিছুই হয়নি। একটা শিল্পকারখানা নাই, একটা বড় কোনো ইন্ডাস্ট্রি, মানে কোনো কিছুই নাই। যেটুকু পঞ্চগড়ের মানুষের পাওনা, হক—এইটুকু কীভাবে আদায় করতে হয়, এটার জন্য আমরা আমাদের জানপ্রাণ দিয়ে চেষ্টা করব।’

    আজ শুক্রবার বেলা ১১টার দিকে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    সারজিস আলম বলেন, ‘সৃষ্টিকর্তা আমাদের এখন যে সুযোগ দিয়েছেন, সেটি আমাদের কাছে আমানত। আমরা কখনো কল্পনাও করি নাই যে আমাদের জীবদ্দশায় এই সুযোগ আমাদের দেবে। আমরা এই আমানতটাকে রেখে মানুষের জন্য যা কিছু করা যায়, লিগ্যালি, লজিক্যালি আমরা সেগুলো করার সর্বাত্মক চেষ্টা করব। আমাকে নেতা ভাবার কোনো দরকার নাই। আমি আপনাদেরই কারও ছেলে, কারও ভাই। অনেক কিছু ইচ্ছা আছে, অনেক কিছু স্বপ্ন আছে পঞ্চগড় নিয়ে।’

    জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, ‘আমরা প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে লোক ঠিক করব। কারও সঙ্গে যদি কোনো অন্যায় হয়, কোথাও যদি দেখেন যে একটা কাজের জন্য কেউ টাকা চাচ্ছে, হয়রানি করছে, তখন ওই প্রতিনিধিকে আপনারা জানাবেন। যদি সে অন্যায় করে, আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা আমরা খুব দ্রুত করব।’

    সারজিস আলম আরও বলেন, ‘মানুষের ক্ষমতা আজ আছে, কাল নাই। টাকাও আজ আছে, কাল নাই। কিন্তু কেউ যদি কিছু একটা করে যায়, সেটা ১০০ বছর পর্যন্ত থেকে যাবে। আর টাকা দিয়ে কিন্তু মানসম্মান কোনো দিন কেনা যায় না। এই যে আপনাদের স্নেহ, ভালোবাসা এটা তো সবাই পায় না। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন।’

    কম্বল বিতরণ নিয়ে সারজিস বলেন, অনেক বিত্তবান ভালো মানুষ আছেন, অনেক পোশাক কারখানার মালিক আছেন। তাঁদের সঙ্গে কেবল যোগাযোগ করারও সদিচ্ছা থাকা দরকার। তাঁরা যেসব শীতবস্ত্র পেয়েছেন সেগুলো পঞ্চগড়ের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

    এ সময় পঞ্চগড় পৌরসভার প্রায় দুই হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে পঞ্চগড় জেলা ও পৌর বিএনপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

    Previous Articleদুর্নীতির মামলায় ইমরান খানের ১৪ ও স্ত্রী বুশরার ৭ বছরের কারাদণ্ড
    Next Article বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেফতার

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী