Author: সূর্যবাণী ডেস্ক

বহুধাপ বিপণন (এমএলএম) প্রতিষ্ঠান ডেসটিনির ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের অর্থ আত্মসাতের মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, কোম্পানির প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদসহ ১৯ জনের ১২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের ৪ হাজার ৫১৫ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম আজ বুধবার এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন। কারাদণ্ড পাওয়া অন্য ১৭ জন হলেন ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, মোহাম্মদ গোফরানুল হক, মোহাম্মদ সাঈদ-উর-রহমান, মেজবাহ উদ্দিন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ, ফারাহ দিবা, জামসেদ আরা চৌধুরী, শেখ তৈয়েবুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জসীম উদ্দিন, জাকির হোসেন, এস…

Read More

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচির চলাকালে হাতাহাতি ও হামলা হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন। আজ বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে এ ঘটনা ঘটে। পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ প্রবেশ এবং জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ ৫ দফা দাবিতে আজ সকালে এনসিটিবি ভবন ঘেরাও করে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামের একটি সংগঠন। অন্যদিকে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল মানুষ পাঠ্যবইয়ে গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যায়। ঘটনাস্থলে অবস্থান করে দেখা যায়, এনসিটিবির সামনে আগে থেকেই ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’র ব্যানারে একদল…

Read More

চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন আজ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। এই চার সংস্কার কমিশন হলো সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সংস্কার কমিশনের প্রধান ও অন্য সদস্যরা রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ নিয়ে আজ বেলা তিনটায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে সংস্কার প্রস্তাবের মূল বিষয়গুলো তুলে ধরার কথা রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার বিভিন্ন…

Read More

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজন খালাস পেয়েছেন। পাশাপাশি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ পাঁচজনের সাজা কমানো হয়েছে। ওই মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন। ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে ১৪ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। পরেশসহ পাঁচ আসামির সাজা কমেছে হাইকোর্টের রায়ে। এর আগে চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় গত ১৮…

Read More

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সংস্থাটির এনফোর্সমেন্ট টিম রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। আকতারুল ইসলাম বলেন, এস কে সুরকে আজ গ্রেপ্তার করা হয়েছে। এখন তাঁকে আদালতে নেওয়া হবে। এর আগে গত ২৩ ডিসেম্বর এস কে সুরের বিরুদ্ধে মামলা করে দুদক। সম্পদের বিবরণী নোটিশের জবাব না দেওয়ায় তাঁর বিরুদ্ধে এই মামলা করা হয়। আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাঁকে দুদকে…

Read More

চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করে বিএনপি। এ ব্যাপারে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির এ মনোভাবের কথা তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবার বলছি, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে করি, এ বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই-আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এ কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ের…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের মানবাধিকারের জন্য লড়াই করলে সেটি হবে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা। আর ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম দিয়ে লেখা হবে, সেগুলো ভেঙে দেওয়া হবে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় এই হুঁশিয়ারি দেন হাসনাত আবদুল্লাহ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে এই গণসংযোগ ও পথসভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখা। পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, সহমুখপাত্র আরেফিন মুহাম্মদ, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ্ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান, কেন্দ্রীয় সদস্য শওকত আলী, সাবিত আল হাসান, তামিম আহমেদ প্রমুখ। হাসনাত আবদুল্লাহ বলেন,…

Read More

পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ শেখ পরিবারের ছয় সদস্য ও একাধিক রাজউক কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১২ জানুয়ারি) দুদক মহাপরিচালক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ১৬ জনের নামে মামলা করেছে দুদক। এর আগে গত ২৬ ডিসেম্বর এ বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। ওইদিন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, রাজনৈতিক বিবেচনায় সংবিধানের ১৩/এ ধারার ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় নিজ নামে, তার…

Read More

শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেছেন, দেশের ৮৫ ভাগ বা প্রায় ৬ কোটি শ্রমিকের কোনো আইনি সুরক্ষা ও মজুরির মানদণ্ড নেই। রোববার (১২ জানুয়ারি) সকালে ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কার্যালয়ে ‘শ্রমিকের জীবনমান, কর্মপরিবেশ ও অধিকার সংক্রান্ত সংস্কার উদ্যোগ: অন্তর্বর্তী সরকারের জন্য প্রস্তাবনা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। সিপিডি’র গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঞ্চালনায় বক্তব্য সভায় দেন বাংলাদেশ অ্যামপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) মহাসচিব ফারুক আহমেদ, শ্রম সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশ শ্রমিক সংহতির সভাপতি মিজ তাসলিমা আক্তার লিমা এবং ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মিজ নুজহাত জাবিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী সাধারণ নির্বাচনকে সর্বশ্রেষ্ঠ ও ঐতিহাসিক করতে চায় সরকার। তিনি বলেন, আমরা এটিকে একটি উদাহরণমূলক ও ঐতিহাসিক নির্বাচন হিসেবে গড়ে তুলতে চাই। রোববার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশকে পণ্যের একটি আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং দেশের যুবশক্তিকে কাজে লাগাতে আরও বেশি বিনিয়োগ করার জন্য নরওয়ের প্রতি আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেন, নরওয়েজিয়ান পণ্য এশিয়ায় বিতরণের কেন্দ্র হিসেবে বাংলাদেশকে ব্যবহার করুন, যাতে নরওয়ে থেকে লোক আনার প্রয়োজন না হয় এবং আমাদের…

Read More