Author: সূর্যবাণী ডেস্ক

জুলাই-আগস্টের গণহত্যার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শাহবাগ অবরোধ করেন তারা। এসময় তারা ‘আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে’, ‘বিচার বিচার বিচার চাই, খুনী হাসিনার বিচার চাই’, ‘রশি লাগলে রশি নে, খুনি হাসিনার ফাঁসি দে’ সহ বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। শহীদ পরিবারের সদস্যরা বলেন, আমাদের শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। ছয় মাস পার হয়ে গেছে অথচ বিচারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এটা কি আমাদের ভাইদের রক্তের সঙ্গে বেইমানি নয়? একজন শহীদের স্ত্রী বলেন, আমার স্বামীকে তারা কুপিয়ে হত্যা করেছে। তাকে হত্যার মাধ্যমে…

Read More

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর ভারতের সঙ্গে সম্পর্কে যে ছন্দপতন ঘটেছে, তা কাটিয়ে উঠে একসঙ্গে কাজ করার জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইনডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, “ইতিবাচক ও বাস্তবসম্মত সহযোগিতা থেকে আমাদের জনগণের জন্য অনেক কিছু অর্জন করা সম্ভব। এই সুযোগ আমাদের হাতছাড়া করা উচিত হবে না।” ‘আসুন একসাথে কাজ করি’ শিরোনামের এই নিবন্ধের শুরুতেই ভারতের সঙ্গে সম্পর্কের ছন্দপতনের প্রসঙ্গ টেনেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি লিখেছেন, “২০২৪ সালের জুলাই-অগাস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। আমার কাছে মনে হয়,…

Read More

ঢাকার আব্দুল্লাহপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যে গাজীপুরের যেসব বাস চলে, সেগুলো এখন থেকে চলবে কাউন্টার পদ্ধতিতে। গোলাপি রঙের এসব বাসের সংখ্যা দুই হাজার ৬১০। এতোদিন ২১টি কোম্পানির অধীনে চলা এসব বাসে শৃঙ্খলা আনতে চালু করা হয়েছে ই-টিকেট। বৃহস্পতিবার উত্তরার আজমপুরে এ সেবা উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ঢাকার ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা উন্নত করার প্রথম পদক্ষেপ এটি। পর্যায়ক্রমে সবগুলো রুটে এই ব্যবস্থা চালু করা হবে। ঢাকা বিমানবন্দরে কোনো বিদেশি নাগরিক নামলেই আমাদের বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা চোখে দেখে। একটি বাস আরেক বাসকে গরু-মহিষের মতো গুতাগুতি করে। এগুলো নিয়ে ট্রল হয়। পুলিশ কমিশনার সাজ্জাত বলেন, “আমাদের…

Read More

ঢাকার সড়কে ছিনতাই ঠেকাতে ট্রাফিক পুলিশের সার্জেন্টদের ছোট অস্ত্র দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার ঢাকার উত্তরায় কাউন্টার ও ই-টিকেটিংয়ের মাধ্যমে বাস সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, “মহাসড়কগুলোতে ছিনতাই ঠেকাতে সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক সার্জেন্টের ‘স্মল আর্মস’ (হালকা বা ছোট অস্ত্র) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।” বৃহস্পতিবার উত্তরা আজমপুর বিডিআর মার্কেট সংলগ্ন বাসস্ট্যান্ডে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত ‘ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতিতে বাস চলাচল এর উদ্বোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। সম্প্রতি ঢাকাসহ আশপাশের সড়কগুলোতে ছিনতাই বেড়ে যাওয়া নিয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিভিন্ন এলাকায়…

Read More

নিজেদের ভার্চুয়াল এআই সহকারী জেমিনাই-এর পরবর্তী প্রজন্ম জেমিনাই ২.০ সবার জন্য খুলে দিয়েছে সার্চ জায়ান্ট গুগল। কোম্পানিটি বলছে, এখন পর্যন্ত তাদের ‘সবচেয়ে কার্যকর’ এআই মডেল স্যুট এটি। ডিসেম্বরে জেমিনাই ২.০ এআই মডেল প্রকাশ করে গুগল। ওই সময় ডেভেলপার ও কিছু বিশ্বস্ত পরীক্ষকের পাশাপাশি নিজেদের কিছু পণ্যে এ এআই মডেলটি জুড়ে দিয়েছিল তারা, যা এআই মডেলটির একটি ‘জেনালের রিলিজ’ ছিল। নতুন সংস্করণকে ‘জেমিনাই ২.০ ফ্ল্যাশ’ বলছে গুগল। এ এআই মডেলের টেক্সট, অডিও, ভিডিও ও ইমেজ ইনপুট একসঙ্গে বুঝতে পারার ক্ষমতাকে বলা হচ্ছে মাল্টিমোডালিটি। সার্চ জায়ান্টটি বলছে, জেমিনাই ২.০ ফ্ল্যাশ মডেল টেক্সট, অডিও, ভিডিও ও ইমেজ ইনপুট বোঝার পাশাপাশি মাল্টিমোডাল আউটপুটও তৈরি…

Read More

সংবিধানের ১০০ অনুচ্ছেদ সংশোধনীর মাধ্যমে রাজধানী ঢাকার বাইরে প্রতিটি বিভাগীয় সদরে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। পাশাপাশি উপজেলা পর্যায়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনেরও সুপারিশ করা হয়েছে। কমিশনের প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বে বিচার বিভাগ সংস্কারের প্রতিবেদন বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি এমদাদুল হক, ফরিদ আহমেদ শিবলী, সাবেক জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনুল ইসলাম, মো. মাসদার হোসেন, সিনিয়র অ্যাডভোকেট তানিম হোসেইন শাওন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন ও শিক্ষার্থী প্রতিনিধি ঢাকা…

Read More

সম্প্রতি গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে অবরুদ্ধ এই উপত্যকাকে ‘দখলের’ পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফক্স নিউজকে বলেছেন, ট্রাম্পের এই ‌‘উল্লেখযোগ্য’ পরিকল্পনা গ্রহণ করা উচিত। তবে ট্রাম্পের এমন প্রস্তাব নিয়ে বিশ্বজুড়েই নিন্দার ঝড় উঠেছে। সৌদি আরব, চীন, রাশিয়া, স্পেনসহ বিশ্বের বহু দেশ ও সংগঠন এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। গাজা উপত্যকার ফিলিস্তিনিরা বলছেন, যাই হোক না কেন, আমরা গাজা ছেড়ে যাব না। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত ড্যানি ড্যানন বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের পাশে থাকবে। তারা ‘পক্ষপাতদুষ্ট’ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে অংশ নেবে না। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মার্কিন সামরিক বাহিনী…

Read More

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সমুদ্রবন্দরে দ্য পাইলট টাওয়ারে দাঁড়ালেই দক্ষিণ এশিয়ায় ভারত ও চীনের প্রতিযোগিতার একটি স্পষ্ট চিত্র লক্ষ্য করা যায়। বন্দর কর্মকর্তাদের মতে, এর একদিকে রয়েছে ভারত ও চীনের যুদ্ধজাহাজ নোঙর করার জায়গা। অন্যদিকে, চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় নির্মিত কনটেইনার টার্মিনাল। আর পাশেই ভারতীয় আদানি গ্রুপের নির্মাণাধীন আরেকটি টার্মিনাল, যা ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৫৫৩ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পেয়েছিল। এই প্রকল্পকে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর কৌশল হিসেবে দেখা হয়েছিল। এগুলো ছাড়াও ভারত করোনাকালীন সহায়তা, চীনের ঋণের বোঝা থেকে মুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোতে নিজের অবস্থান সুসংহত করার চেষ্টা করছিল। তবে সাম্প্রতিক সময়ে ভারতের কৌশল…

Read More

অমর একুশে বইমেলায় বই প্রকাশের আগে পাণ্ডুলিপি যাচাই প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘গণমাধ্যমে একটা সংবাদ ভুল–বোঝাবুঝি সৃষ্টি করছে। পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হচ্ছে, বই ছাপানোর আগে বাংলা একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়া উচিত। এটা অবিশ্বাস্য, এটা হাস্যকর। আমাদের সরকারের নীতিমালার আশপাশেই নেই।’ আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা সরয়ার ফারুকী এ কথা বলেন। মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। সেটা যদি আমাকে গালাগালি করেও হয়, এতে কিছু যায় আসে না। আর বই প্রকাশ সেন্সর করব, এটা হাস্যকর। এই ভুল–বোঝাবুঝি এখানেই দূর…

Read More

বাজারে বেড়েছে সবজির সরবরাহ ফলে দাম গত কয়েক সপ্তাহ ধরে কমে যাচ্ছে। দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের। বিক্রেতারা বলছে গত দুই মাস আগের তুলনায় বাজারে সবজির সরবরাহ বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে বিক্রিও। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। আজকের বাজারে প্রতি কেজি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৩৫ টাকায়, শালগম প্রতি কেজি ৩০ টাকা, মুলা ৩০ টাকা, সাধারণ শিম ৩০ টাকা, আর বিচিসহ শিম ৪০ টাকা, লম্বা আকৃতির ৪০ টাকা, গোল বেগুন ৫০ টাকা, শসা ৫০ টাকা, খিঁড়া ৪০ টাকা, পেঁপে ৪০ টাকা, করলা (হাইব্রিড) ৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি,…

Read More