Author: সূর্যবাণী ডেস্ক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নিজের বাড়িতে যাওয়ার জন্য কর্ণফুলী টানেল নির্মাণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ডিজেএফবি টকে একক আলোচনায় শফিকুল আলম এ কথা বলেন। ডিজেএফবি টক-এ সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হামিদ-উজ- জামান। সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা মুহিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাহানোয়ার সাইদ শাহীন, যুগ্ম সম্পাদক মফিজুল সাদিক, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, সদস্য জাগরন চাকমা, মোহাম্মদ জাকারিয়া কাঞ্চন প্রমুখ। ব্যয়বহুল টানেল নির্মাণ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। সেখানে…

Read More

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে কারা আসছেন, তা অনেকটাই চূড়ান্ত হয়েছে। দলের সাংগঠনিক কাঠামোতে ‘সমঝোতার’ ভিত্তিতে নতুন দুটি পদও সৃষ্টি করা হচ্ছে। আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নামে দুটি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্রনেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন। এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারও কোনো আপত্তি ছিল না। সদস্যসচিব হিসেবে কে আসবেন, মূলত তা নিয়ে মতবিরোধ ছিল। সমঝোতার…

Read More

আলোচিত নায়িকা পরীমনি এখন তরুণ গায়ক শেখ সাদীকে নিয়ে নতুন করে আলোচনায়। দুজনের পরিচয় কয়েক বছরের হলেও সম্প্রতি আদালত চত্বরে পরীমনির সঙ্গে দেখা যায় শেখ সাদীকে, যেমনটা এর আগে দেখা যায়নি। এদিন শেখ সাদী জামিনদার হন পরীমনির। এর পর থেকে পরীমনি ও শেখ সাদী বেশ চর্চিত একটি নাম। কারও মতে, পরীমনি ও শেখ সাদী দুজনে প্রেমে মজেছেন। তা ছাড়া ইদানীং দুজনের নানা কর্মকাণ্ড নিয়ে চলচ্চিত্র ও সংগীতাঙ্গনে বেশ আলোচনা চলছে। শেখ সাদীর গাওয়া গান পরীমনি তাঁর ফেসবুক ওয়ালে শেয়ার করছেন। শেখ সাদীও শেয়ার করা গানের মন্তব্যের ঘরে লাভ ইমোজি দিচ্ছেন। পাল্টা লাভ ইমোজি দিচ্ছেন পরীমনিও। দুজনে আবার মজার খুনসুটিতে মেতে…

Read More

জুলাই হত্যার দ্রুত বিচার দাবি করেছেন শহীদ পরিবারের সদস্যরা। তাঁরা বলছেন, একদল রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছে। যাঁদের রক্তের ওপর দিয়ে দেশ নতুন করে স্বাধীন হলো, তাঁদের হত্যার বিচারের কথা কেউ বলছেন না। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা এ কথাগুলো বলেন। তিনজন উপদেষ্টা নিয়ে ৩০ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদ কমিটি গঠন করা হয়। যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে নিহত মো. সিয়ামের ভাই মো. রাশেদ বলেন, ‘এই সরকারের কাছে বেশি কিছু চাই না, ভাই হত্যার বিচার চাই। দেশে কোনো নির্বাচন…

Read More

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে দল-মত নির্বিশেষে শ্রদ্ধা জানাচ্ছেন সবাই। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে শহীদ মিনারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের ঢলও। সব মত-পথ যেন মিশে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে সব স্তরের, সব বয়সের মানুষ শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে আসছেন। কেউ নিয়ে এসেছেন ফুলের ডালা। কেউ বা নিয়ে এসেছেন একগুচ্ছ ফুল। এছাড়া সাদা-কালো ব্যানারে লেখা বিভিন্ন প্ল্যাকার্ডে ছেয়ে গেছে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। এদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা লোকজনের ভিড় বাড়ছেই। বেদি থেকে প্রায় ১…

Read More

তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এটি ঘটতে বাধা দেবেন বলেও দাবি করেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিয়ামিতে একটি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই যুদ্ধ করে কোনো পক্ষের কোনো লাভ হবে না উল্লেখ করে ট্রাম্প বলেন, আপনারা এটি (বিশ্বযুদ্ধ) থেকে দূরে নন। আমি বলছি, এটি দূরে নয়। যদি বাইডেন সরকার আর এক বছর থাকতো, তাহলে আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন। তবে তার প্রশাসন যুক্তরাষ্ট্রকে এ ধরনের যুদ্ধে জড়াতে দেবে না দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, যুক্তরাষ্ট্র এসব যুদ্ধে অংশ নেবে না বরং সেগুলো বন্ধ করবে। ট্রাম্প…

Read More

বাংলাদেশ ফ্যাসিবাদীদের তাড়িয়েছে। কিন্তু আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি- এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এ আলোচনা সভার আয়োজন করে। শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ফ্যাসিবাদীদের তাড়িয়েছে। কিন্তু আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনও মুক্ত হতে পারেনি। যে সমস্ত অপকর্ম করতো ফ্যাসিবাদীরা, সেই অপকর্ম যদি আমিও করি তাহলে আমিও একজন ফ্যাসিবাদী। আমরা বারবার অনুরোধ করে বলেছি, দয়া করে শহীদের রক্তের প্রতি সম্মান জানান। দয়া করে আহত-পঙ্গু ভাই-বোনদের প্রতি সম্মান দেখান। তাদের রক্তকে, জীবনকে, তাদের…

Read More

শীত মৌসুম শেষ হতে থাকায় আবারও বাড়তে শুরু করেছে সবজির দাম। গত সপ্তাহের তুলনায় আজ বাজারে কয়েকটি সবজির সরবরাহ কমেছে। এদিকে নতুন কিছু গ্রীষ্মকালীন সবজিও এসেছে বাজারে। বিক্রেতারা বলছেন, যে সবজিগুলোর সরবরাহ কমেছে সেগুলো দাম কিছুটা বাড়ছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রামপুরা-বনশ্রী এলাকার একাধিক বাজার ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, দুই তিনটি শীতকালীন সবজির সরবরাহ কমেছে। যে কারণে সেসব পণ্যের দামও কিছুটা বেড়েছে। প্রতিটি ফুলকপি, বাঁধাকপির দাম আগের তুলনায় ৫-১০ টাকা বেড়েছে। কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে শীতের অন্যতম জনপ্রিয় সবজি সিম ও বেগুনের দামও। তবে অন্যান্য সবজি আগের দামেই…

Read More

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির শীর্ষ গবেষণাপ্রতিষ্ঠানে ফিরছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নারী নীরা ট্যান্ডেন। ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস (সিএপি) গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত ঘোষণা দেয়। দুই দশকের বেশি সময় আগে প্রতিষ্ঠিত গবেষণাপ্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, নীরা সিএপির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বে ফিরবেন। নীরা এমন একসময়ে সিএপির নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করছেন, যখন অনেক ডেমোক্রেটিক দাতা মুখ ঘুরিয়ে নিচ্ছেন। তাঁরা দলের জন্য তহবিল দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। অন্যদিকে গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির কাছে পরাজিত ডেমোক্রেটিক পার্টির অবস্থাও এখন দুর্বল। বর্তমান রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মোকাবিলা করার মতো কোনো বলিষ্ঠ, সুস্পষ্ট ডেমোক্রেটিক নেতা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। জনগণের…

Read More

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে বড় ধরনের অভিযান চালানোর জন্য দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তেল আবিবের কাছে বাসে বিস্ফোরণের পর এ নির্দেশ দিয়েছেন তিনি। নেতানিয়াহুর কার্যালয় বাসে বিস্ফোরণের ওই ঘটনাকে ‘গণহামলার চেষ্টা’ বলে উল্লেখ করেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। এর আগে ইসরায়েলি পুলিশ দাবি করে, তেল আবিবের কাছে দুটি শহরতলিতে তিনটি বাসে বিস্ফোরণ হয়েছে। সেখানে চারটি বিস্ফোরক যন্ত্র পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যে বাসগুলোতে বিস্ফোরণ হয়েছে, সেগুলো ডিপোতে দাঁড়ানো ছিল। বাসে কেউ ছিলেন না। এ বিস্ফোরণ ইসরায়েলে ২০০০-এর দশকে ফিলিস্তিনি অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। তখন বাসে বোমা হামলা হতো। যদিও এখন এ…

Read More