Author: সূর্যবাণী ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে রোববার সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৩ মার্চ) দুপুরে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এই তথ্য জানান। শায়রুল বলেন, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচন ছিল। ওখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন। পরবর্তীতে গতকাল চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক ও মহাসচিবের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও অনুরোধ হাসপাতালে দেখতে যাওয়ার জন্য কেউ যেন অযথা ভিড় না করেন।

Read More

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিনটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে সোমবার (৩ মার্চ) সকালে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জাকির হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন…

Read More

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আদালতকে বলেছেন, তিনি আর রাজনীতি করবেন না। তিনি আওয়ামী লীগের সদস্যপদ থেকেও অব্যাহতি নিয়েছেন। আজ সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের কাছে এ কথাগুলো বলেন কামাল মজুমদার। রাজধানীর কাফরুল থানায় দায়ের করা আতিকুল ইসলাম হত্যা মামলায় কামাল মজুমদারসহ ছয়জনকে আজ সিএমএম আদালতে হাজির করা হয়। অন্যরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন ও এ কে এম শহিদুল হক। এই মামলায় তাঁদের প্রত্যেককে গ্রেপ্তার দেখানোর বিষয়ে পুলিশ আবেদন করলে তা মঞ্জুর…

Read More

তারল্যসংকট, কারসাজি ও নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ শেয়ারবাজারে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলেছে। এ কারণে গত বছরজুড়ে শেয়ারবাজারের কার্যক্রম ছিল খুবই দুর্বল। চলতি বছরও তারল্যসংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা শেয়ারবাজারের জন্য বড় চ্যালেঞ্জ। সম্প্রতি এক জরিপে অংশ নিয়ে শেয়ারবাজার সম্পর্কে এমন মতামত বা ধারণা তুলে ধরেছেন বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা নেই বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিদের বেশির ভাগের। জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ সাড়ে ৪৯ শতাংশ বলেছেন, বর্তমান কমিশনের নেতৃত্বের প্রতি তাঁদের কোনো আস্থা নেই। সাড়ে ৩৬ শতাংশ বলেছেন, তাঁদের কিছুটা আস্থা আছে এই নেতৃত্বের প্রতি। মাত্র ১০ শতাংশ মতামতকারী বলেছেন, বর্তমান কমিশনের নেতৃত্বের…

Read More

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি সমর্থন নিশ্চিত করতে তাঁর সংস্থা (জাতিসংঘ) আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করা অব্যাহত রাখবে। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলমান পরিবর্তনপ্রক্রিয়াকে সমর্থন দিচ্ছে জাতিসংঘ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পাঠানো এক চিঠিতে গুতেরেস এসব কথা বলেছেন। চিঠিতে জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশসহ এ অঞ্চলের ওপর পড়া প্রভাব এবং রাখাইনে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে তিনি প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত। গুতেরেস বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযোগী পরিবেশ তৈরি করাসহ মিয়ানমারের সংকটের একটি রাজনৈতিক…

Read More

খেলাপি ঋণের পরিমাণ তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বর্তমানে তা সাড়ে তিন লাখ কোটি টাকা ছুঁই ছুঁই করছে। দেশের ব্যাংকব্যবস্থায় গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা, যা গত সেপ্টেম্বর শেষে ছিল ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকেই শ্রেণিকৃত ঋণ বা খেলাপি ঋণ বেড়েছে ৬০ হাজার ৭৮৭ কোটি টাকা। ডিসেম্বর শেষে মোট বিতরণ করা ঋণের ২০ দশমিক ২০ শতাংশ খেলাপি হয়ে গেছে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার গভর্নর আহসান এইচ মনসুর এসব তথ্য দেন। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে…

Read More

ইউক্রেন যুদ্ধ নিয়ে আসন্ন শান্তি আলোচনায় ইউরোপের প্রতিনিধিত্ব কে করবেন, তা নিয়ে বিতর্ক চলছে। ইউক্রেন এরই মধ্যে ইউরোপকে একজন একক প্রতিনিধি ঠিক করার আহ্বান জানিয়েছে। যদিও নির্দিষ্ট কারও নাম প্রস্তাব করা হয়নি। তবে ইউরোপের ভেতরে এ নিয়ে মতবিরোধ রয়েছে। অ্যান্টোনিও কোস্তা: ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে কোস্তার একটি স্বাভাবিক অবস্থান থাকলেও তিনি যুক্তরাজ্যকে যথাযথভাবে প্রতিনিধিত্ব করতে পারবেন না। পাশাপাশি, ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা ইউরোপীয় ইউনিয়নকে সন্দেহের চোখে দেখেন, যা তার জন্য বড় বাধা হতে পারে। ইমানুয়েল ম্যাক্রোঁ: ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইউরোপের প্রতিনিধিত্বের জন্য শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। ফ্রান্স ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এছাড়া,…

Read More

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশে এমনিতেই ব্যবসা-বাণিজ্যের অবস্থা খারাপ। গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করাতো দূরের কথা ১ টাকা বাড়ানোরও কোনো যুক্তি নেই। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিয়াম সেন্টারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি সংক্রান্ত গণশুনানিতে একথা বলেন তিনি। এসময় সাকি বলেন, অর্থনীতিতে বিনিয়োগ ব্যয়বহুল হলে ব্যবসার প্রসার ঘটবে না। দেশ বিপুল বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে গ্যাসের দাম বাড়িয়ে দিলে সেটা সুযোগ সংকুচিত হবে। অন্তর্বর্তী সরকারের সময় যে কোনো ধরনের দাম বৃদ্ধির শুনানি বন্ধ করেন। এটা যদি হয় আইএমএফের কন্ডিশন সেটাও জনগণের সামনে উন্মুক্ত করেন। তিনি বলেন, জনগণের…

Read More

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারাদেশে আরও ৬৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে বুধবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত ১৯ দিনে এ নিয়ে মোট ১০ হাজার ৫৭০ জনকে গ্রেফতার করা হলো ডেভিল হান্ট অপারেশনে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে ১০১২ জনকে। ২৪ ঘণ্টায় মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৬৯০ জনকে। ৪.৫ এমএম পিস্তল একটি, এলজি একটি, শুটারগান একটি,…

Read More

দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের দক্ষতা দেখাতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি। দাবি করেন, সাংস্কৃতিক নানা কর্মসূচিতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বাধা দেওয়া হচ্ছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবারে’র পক্ষ থেকে ক্যানসার আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেওয়া কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, সেটা এখনও সেভাবে পূরণ হয়নি বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, জনগণের যে প্রত্যাশা সেটা এখনও সেভাবে পূরণ হয়নি। হ্যাঁ আমরা হয়ত নিঃশ্বাস নিতে পারছি, কিছুটা…

Read More