Author: সূর্যবাণী ডেস্ক

মাগুরার সেই শিশুটির মৃত্যুর পর ধর্ষণের অভিযোগে করা মামলার আসামিদের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছেন স্থানীয় লোকজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে মাগুরা পৌর এলাকায় আসামিদের বাড়িতে প্রথমে ভাঙচুর করা হয়। পরে অগ্নিসংযোগ করা হয়। রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাড়িতে আগুন জ্বলছিল। এর আগে সন্ধ্যা ছয়টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে শিশুটির মরদেহ মাগুরা স্টেডিয়ামে পৌঁছে। এরপর শহরের নোমানী ময়দানে শিশুটির প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পরপরই আসামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেন স্থানীয় লোকজন। শিশুটির বাড়ি জেলার শ্রীপুর উপজেলার একটি গ্রামে। সেখানে রাত ৮টা ২০ মিনিটে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। ওই গ্রামের কবরস্থানে শিশুটিকে দাফনের…

Read More

‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’–এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়টির নতুন নাম হবে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’। এ ছাড়া ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’–এর নাম পরিবর্তন করে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’ এবং ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা’–এর নাম পরিবর্তন করে ‘খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ করার সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এ জন্য বৈঠকে তিনটি অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বৈঠকে জাতীয় যুব দিবস (১ নভেম্বর) ও আন্তর্জাতিক যুব দিবস (১২ আগস্ট)…

Read More

বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতাদের বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহার, ধর্ষকের বিচার নিশ্চিত করা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বামপন্থী সংগঠনগুলোর আয়োজনে রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মিছিল হয়। সন্ধ্যা সাতটার দিকে মশাল হাতে রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতা–কর্মীরা। এরপর মোমবাতি হাতে মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুতে শোক পালন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী বলেন, ‘এই পুলিশ আমার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’ তিনি বলেন, ‘এই…

Read More

‘জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল’ বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের করা মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি আশা করেন, মাহফুজ তাঁর ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত নেতাদের যুদ্ধাপরাধের সহযোগী হওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মাহফুজ আলমের বক্তব্য কোনো রাজনৈতিক অসৎ অভিপ্রায় থেকে অথবা কোনো অপশক্তির ইন্ধনে তাদের এজেন্ডা বাস্তবায়নের অপরিণামদর্শী আকাঙ্ক্ষা থেকে হতে পারে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এই নিন্দা প্রতিবাদ জানান। মাহফুজ আলমের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি সেখানে বলেন, ‘আমি তাঁর এই ভিত্তিহীন ও…

Read More

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি ঢাকায় পৌঁছেছেন। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিব গুতেরেসকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিমানবন্দর থেকে গুতেরেসকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নিয়ে যাওয়া হবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু এবং অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত হাই-রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান আগামীকাল শুক্রবার সকাল ৯টায় হোটেলে গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে জাতিসংঘের প্রধান সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন। প্রায় সাত বছরের মাথায় দ্বিতীয় দফা বাংলাদেশ সফরে এলেন জাতিসংঘের মহাসচিব। তাঁর এই সফরে মূলত রোহিঙ্গা সংকট এবং…

Read More

নতুন পরিচয়ে আইপিএলে ফিরলেন চেতন সাকারিয়া। ভারতের হয়ে দুটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলা এই বাঁহাতি পেসার এবার কলকাতা নাইট রাইডার্সের নেট বোলার। সেটিও মাত্র দুই লাখ রুপিতে। অথচ এই আইপিএলেই ২০২২ সালে সাকারিয়ার দাম উঠেছিল ৪ কোটি ২০ লাখ রুপি। পরের মৌসুমেও দিল্লিতে খেলেন একই দামে। চোট আর ছন্দহীনতায় সেই পেসারের মূল্যই এখন মাত্র দুই লাখ রুপি! ভারতীয় ক্রিকেটে সাকারিয়ার আবির্ভাব হয়েছিল দুর্দান্তভাবে। ১৪ ম্যাচে রাজস্থানের হয়ে উইকেট নিয়েছিলেন ১৪টি। বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের সঙ্গে তাঁর জুটি অনেক ব্যাটসম্যানকেই সেই আইপিএলে ভুগিয়েছিল। মোস্তাফিজও সেই মৌসুমে ১৪ ম্যাচে ১৪ উইকেট নেন। ওই মৌসুমের পারফরম্যান্স সাকারিয়াকে ভারতীয় দলে খেলার সুযোগ করে দেয়।…

Read More

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার সামনে আজ রোববার বেলা ১১টা থেকে প্রতিবাদ সমাবেশ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা প্রমুখ। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রসায়ন, ইংরেজিসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করেছেন। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছেন। তাঁরা নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়েছেন এবং ধর্ষকের ফাঁসি দাবি করেছেন। শিক্ষার্থীরা মুখে ও কপালে লাল কাপড় বেঁধে বিক্ষোভ করেন। ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না’, এ রকম নানা দাবি লেখা…

Read More

বাংলাদেশে জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলন চলাকালে দমন–পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ডটক অনুষ্ঠানে ফলকার টুর্ক এ কথা বলেছেন। বিবিসির ওয়েবসাইটে বুধবার হার্ডটক অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয়। সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকারভিত্তিক এই অনুষ্ঠানে ফলকার টুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে স্টিফেন সাকার ফলকার টুর্ককে বলেন, আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ মেনে এসব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে। এর জবাব দিতে গিয়ে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ফলকার টুর্ক। ফলকার টুর্ক বলেন,…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন ও জাপান সফরে যাচ্ছেন। ২৬ মার্চ থেকে ২৯ মে তথা প্রায় দুই মাসের ব্যবধানে গুরুত্বপূর্ণ এ দুটি সফর অনুষ্ঠিত হবে। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রধান উপদেষ্টার চীন ও জাপান সফরের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। দেশ দুটি বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মূলত দুই দেশেই দুটি পৃথক বহুপক্ষীয় ফোরামে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে চীন ও জাপান নিজেদের শীর্ষ নেতাদের সঙ্গেও প্রধান উপদেষ্টাকে বৈঠকের আমন্ত্রণ জানায়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান,…

Read More

হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কির বাগ্‌বিতণ্ডা নিয়ে এখনো হতবাক ইউক্রেনের ব্যাংক কর্মকর্তা জিনাইদা শেলেনেঙ্কো। জেলেনস্কির ওপর তাঁরা যেভাবে চড়াও হয়েছেন, তাতে দুজনকে ‘ডাকাত’ বলে মনে হয়েছে ৫২ বছর বয়সী এই ব্যক্তির। জিনাইদা শেলেনেঙ্কো বলেন, ‘তাঁরা দুজন ডাকাতের মতো করে জেলেনস্কিকে কোণঠাসা করেছেন। তাঁরা আপনার অর্থ চান এবং একই সঙ্গে অপমান করতে চান—যেন দুজন মাফিয়া।’ তবে সেদিনের ঘটনার পর গত সোমবার ট্রাম্প যেভাবে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা স্থগিত করেছেন, তাতে মোটেও বিস্মিত নন শেলেনেঙ্কো। শুক্রবারের বিতণ্ডার পর যদিও ট্রাম্প ও জেলেনস্কি—দুজনই সুর নরম করেছেন, তারপরও এ ঘটনার জেরে সুস্পষ্টভাবে একজনই…

Read More