Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»অর্থনীতি»ঋণের সুদহার বাড়লেও ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: গভর্নর

    ঋণের সুদহার বাড়লেও ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: গভর্নর

    জানুয়ারি ২৪, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    ব্যাংকঋণের সুদহার বাড়লেও ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

    গভর্নর বলেন, ব্যবসায়ীরা মুনাফা করেই ব্যবসা করছেন। জানুয়ারি মাসের প্রতিবেদন পাওয়া গেলে সুদের হার বাড়ানোয় মূল্যস্ফীতির কী অবস্থা, তা জানা যাবে। এর ভিত্তিতে সুদের হার বাড়ানো হতে পারে, আবার না-ও হতে পারে। সাধারণত এ ক্ষেত্রে পরিস্থিতি উত্তরণে সারা বিশ্বে ১২ থেকে ১৮ মাস সময় লাগে। তাই এ বিষয়ে অধৈর্য হলে চলবে না।

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গতকাল বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ব্যক্তিগত সফরে আসেন। এ সময় প্রথম আলোর সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

    দেশে অনেক দিন ধরেই উচ্চ মূল্যস্ফীতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়ায় কেন্দ্রীয় সরকার। এতে ব্যাংকঋণের সুদহারও পাল্লা দিয়ে বেড়ে যায়। সুদ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বলছেন, ১৫-১৬ শতাংশ সুদে ব্যবসা করে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘মূল্যস্ফীতি, সুদের হার, বাজার চাহিদাসহ নানা বিষয়ের ওপর ভিত্তি করে ব্যবসা পরিচালনা করতে হয়। প্রতিটিকে অ্যাড্রেস করতে হবে। অর্থনীতি ভালো না হলে ব্যবসা হবে না।’ তিনি আরও বলেন, ‘ধাপে ধাপে সব নিয়ন্ত্রণ করতে হবে। ডলারের দাম বেড়ে গেছে। যদিও ডলারের বিপরীতে টাকার মান বর্তমানে স্থিতিশীল।’

    বিশ্বে চালের দাম বাড়লেও বাংলাদেশ কম আছে বলে মন্তব্য করেন আহসান এইচ মনসুর। তিনি বলেন, ভারতে চালের উৎপাদন ভালো হয়েছে। তারা চাল রপ্তানি করলে দুই-চার টাকা কমে কেনা যাবে। আমাদের ১৯-২০ লাখ টন চাল আমদানি করতে হবে।

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক লুটপাটকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে—এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘মামলা করা হয়েছে। বিদেশেও মামলা করা হচ্ছে। তবে এ কাজ শুধু বাংলাদেশ ব্যাংকের একার নয়, সরকারের অন্য প্রতিষ্ঠানেরও ভূমিকা রয়েছে। ম্যানেজ (ব্যবস্থাপনা) করাটা কঠিন। এ ক্ষেত্রে যৌথ অনুসন্ধান দল গঠন করতে হবে। সমন্বয়টা বিরাট চ্যালেঞ্জ। এই প্রথম বিদেশিদের পরামর্শে কাজটা হচ্ছে। প্রধান উপদেষ্টাও আন্তর্জাতিক পর্যায়ে এ নিয়ে আলোচনা করেছেন।’

    গভর্নর আহসান এইচ মনসুর বলেন, দুর্বল ব্যাংকগুলোকে উদ্ধার করা হবে। এ ক্ষেত্রে আমানতকারীদের স্বার্থকে তাঁরা বড় করে দেখছেন বলেও জানান তিনি।

    Previous Articleগণহত্যার বিচারে ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করা আবেদন খারিজ
    Next Article যুক্তরাষ্ট্রে এক দিনে নথিপত্রহীন পাঁচ শতাধিক অভিবাসী গ্রেপ্তার: হোয়াইট হাউস

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী