Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»প্রধান সংবাদ»নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভী

    নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভী

    জানুয়ারি ২৪, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    অন্তর্বর্তী সরকার কোনো ধরনের ‘মাস্টারপ্ল্যানের’ মধ্যে রয়েছে কি না, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে ‘নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন’, এমন প্রশ্নও তুলে বিএনপির এই নেতা বলেন, ‘যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন—এ যেন শেখ হাসিনার (পতিত প্রধানমন্ত্রী) সেই কথারই প্রতিধ্বনি, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এ ধরনের বক্তব্য অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার কাছ থেকে শোভা পায় না।’

    সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থান প্রাঙ্গণে এক দোয়া অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

    সরকারের নিরপেক্ষতার প্রসঙ্গ তুলে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা তো এ–ও শুনছি, সরকারের ভেতরে থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে।’

    এই বিএনপি নেতা বলেন, যদি এসব কথা আসে, তাহলে গণতন্ত্রের জন্য আন্দোলন করা অন্যান্য রাজনৈতিক দল মনে করবে, অন্তর্বর্তী সরকার কোনো ধরনের একটা মাস্টারপ্ল্যানের মধ্যে রয়েছে।

    বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘একটি মুক্ত পরিবেশে বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে বিগত ১৬ বছরে এত আত্মদান, এত রক্ত ঝরেছে। তার ফলে ৫ আগস্ট আমরা পৃথিবী কাঁপানো বিজয় দেখেছি। এই আন্দোলনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই সরকারকে সমর্থন দিয়েছে। জনগণের প্রত্যাশা, এই সরকার নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে, গণতন্ত্রকে শক্তিশালী করতে পদক্ষেপ নেবে। কিন্তু যখন শুনি, আগে সংস্কার পরে নির্বাচন—এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এটা তো অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাদের কাছ থেকে শোভা পায় না।’

    রিজভী যোগ করেন, যে গণতন্ত্র ও অবাধ নির্বাচনের জন্য ১৬ বছর ধরে এ দেশের মানুষ অপেক্ষা করেছে, লড়াই করেছে, জীবন উৎসর্গ করেছে, সেই নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন, এত গড়িমসি কেন। এটাই জনগণের জিজ্ঞাসা।

    সরকারের উদ্দেশে রিজভী আরও বলেন, ‘গত এক মাসে সব নিত্যপণ্যের দাম ২ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। সরকারের এই যে দৃষ্টিহীনতা, এর সমালোচনা করা যাবে না? সরকারের প্রশাসন নিরপেক্ষভাবে কাজ না করলে তার কী সমালোচনা করা যাবে না? তাহলে কীসের ভয় দেখান যে এক-এগারোর পুনরাবৃত্তি হবে।’

    রিজভী বলেন, ‘আমরা সব ঘটনা অতিক্রম করে, বুক চিতিয়ে আমরা বছরের পর বছর রাজপথের লড়াইয়ে থেকেছি। কোনটাকে সমর্থন করতে হবে, আর কোনটাকে নয়, আর কোন বিষয়ে কথা বলতে হবে, এটা আজ উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ-বিজ্ঞ রাজনীতিবিদদের শেখাবেন? আমাদের সব আস্থা তো আপনাদের ওপর দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কথা হলো, কেন এত গড়িমসি, ডেডলাইন নেই, কেন হাসিনার কথা পুনরাবৃত্তি হবে যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আমরা এ কথা শুনতে চাই না।’

    সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক এক জরিপে এসেছে, দেশের বেশির ভাগ মানুষ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চায়।

    এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘পরিসংখ্যান ব্যুরো সরকারি সংস্থা। তাদের দিয়ে জরিপ করাচ্ছেন। তাতে নাকি জনগণ বলছে, আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় নির্বাচন। আপনি যদি সরকারি সংস্থা দিয়ে জরিপ করেন, তারা তো সরকারের মুখ চেয়ে কথা বলবে। কিন্তু আপামর জনসাধারণের সঙ্গে কথা বলেন, তারা কী বলে দেখেন। আপনাদের আচরণ নিরপেক্ষ না হলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন তুলবেই।’

    এর আগে রুহুল কবির রিজভী প্রয়াত আরাফাত রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

    Previous Articleযুক্তরাষ্ট্রে এক দিনে নথিপত্রহীন পাঁচ শতাধিক অভিবাসী গ্রেপ্তার: হোয়াইট হাউস
    Next Article জুলাই গণ–অভ্যুত্থান: আহতদের বিদেশে চিকিৎসা, আসছেন বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকও

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী