Author: সূর্যবাণী ডেস্ক

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় অব্যাহত বোমা হামলা চলাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ১৮ মার্চ থেকে এই হামলা শুরু হয়। তখন থেকে প্রতিদিন অবরুদ্ধ উপত্যাকায় অন্তত ১০০ ফিলিস্তিনি শিশু হতাহতের শিকার হচ্ছে। ইউএনআরডব্লিউ এর প্রধান এ তথ্য জানিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে এখন পর্যন্ত মোট ৫০ হাজার ৫২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ১৪ হাজার ৬৩৮ জন। যদিও গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, সেখানে মোট ৬১ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কারণ যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তারাও নিহত হয়েছেন বলে ধরে নেওয়া হয়েছে। অন্যদিকে সিরিয়ায়ও সম্প্রতি হামলা শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর…

Read More

শীর্ষ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৮ মার্চ) চীনের ১০০টিরও বেশি শীর্ষ উদ্যোক্তা ও সিইওদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ তুলে ধরেন। এসময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে কারখানা স্থানান্তর করা হলে চীনা বিনিয়োগকারীরা বড় ধরনের সুবিধা পাবেন। কারণ বাংলাদেশে কোনো বাণিজ্য নিষেধাজ্ঞা নেই এবং এটি বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করছে। এটাই বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সময়। বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, যা নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে বলেও উল্লেখ করেন তিনি। বৈঠকের আগে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ)…

Read More

তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল সংক্রান্ত লেনদেন এবং পোশাক কারখানার কর্মীদের বেতন, বোনাস পরিশোধের সুবিধার্থে শিল্পঘন এলাকায় আজ শনিবার (২৯ মার্চ) ব্যাংক খোলা থাকবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখা আজ খোলা থাকবে। এর আগে গতকাল শুক্রবারও সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব এলাকায় ব্যাংকের শাখা খোলা ছিল। তবে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, বাকি সময় লেনদেন পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হয়। আজ শনিবার শিল্প এলাকায় ব্যাংকের শাখা খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে লেনদেন হবে সকাল ১০টা থেকে…

Read More

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগস্থল ভাঙ্গায় এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তির। নেই যানজট। ঈদকে সামনে রেখে বাড়িমুখো লোকের ভিড় বেড়েছে। সরাসরি গন্তব্য ছাড়াও রাজধানী থেকে অসংখ্য মানুষ লোকাল বাসে ভাঙ্গা এসে তারপর গন্তব্যে যাওয়ার জন্য পুনরায় বাসে ওঠেন। তবে এ সড়কে এবার তেমন কোথাও নেই যানজট। পরিস্থিতিও স্বাভাবিক। ভাঙ্গা হয়েই পরিবহনে সরাসরি ও ভেঙে ভেঙে মানুষ বিভিন্ন যানবাহনে ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, নড়াইল, মাগুরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, বরিশাল, বরগুনা, মাদারীপুরসহ অন্তত ১৮ জেলায় ছুটে চলছে। এছাড়া দক্ষিণবঙ্গ থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের অন্যান্য জেলায় মানুষ যাতায়াত করছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের বগাইল…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন। আজ শনিবার সকাল ১০টার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে তাঁকে সম্মানসূচক এই ডিগ্রি দেওয়া হয়। গতকাল শুক্রবার সকালে বেইজিংয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পরের ধাপে নিতে কাজ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দুই নেতার মধ্যে ঘণ্টাখানেক দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা কামনা করেছেন। অন্যদিকে সি চিন পিং বাংলাদেশে…

Read More

দক্ষিণ–পূর্ব এশিয়ার আট দেশে গতকাল শুক্রবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত মিয়ানমারে নিহত ব্যক্তির সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। প্রাথমিক খবরে দেশটিতে প্রায় ৭০০ জন মারা গেছেন বলে জানা গেছে। মিয়ানমার ছাড়াও প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মারা গেছেন অন্তত ছয়জন। দেশ দুটিতে হতাহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ, বিশেষত মিয়ানমার থেকে তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি। কেননা মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে ও সেখান থেকে তথ্য পাওয়া কঠিন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, গতকাল স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল…

Read More

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই কোনো যানজট। আজ শনিবার ভোর থেকে মির্জাপুর উপজেলার গোড়াই ক্যাডেট কলেজ থেকে জামুর্কী পর্যন্ত ১৮ কিলোমিটার মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চলছে। নরসিংদী থেকে সকাল ছয়টায় লালমনিরহাট সদরের উদ্দেশে রওনা হয়েছেন আরাফাত ইসলাম। পথে মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী এলাকায় মোটরসাইকেল থামিয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। তিনি বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে কিছুটা যানজট রয়েছে। তবে গাজীপুরের চন্দ্রার পর তিনি যানজট দেখেননি। একই স্থান থেকে কুড়িগ্রাম যেতে বাসের জন্য অপেক্ষা করছিলেন মালেক মিয়াসহ কয়েকজন যাত্রী। মালেক বলেন, রাস্তায় আগের চেয়ে যানবাহন অনেক বেশি। তারপরও তিনি বাসের জন্য আধা ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছেন। ট্রাকও পাচ্ছেন না। যেসব ট্রাক…

Read More

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন- প্রিয় প্রধান উপদেষ্টা: আমেরিকার জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। পরিবর্তিত এই সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা তৈরির সুযোগ এনে দিয়েছে। আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখতে উন্মুখ বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি আত্মবিশ্বাসী যে, আমরা আমাদের সম্পর্ক জোরদার করার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারব এবং…

Read More

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে নিহত হয়েছেন ১২ হাজার ৮৮১ জন বেসামরিক। এই নিহতদের মধ্যে ৬৮১ জনই শিশু ও অপ্রাপ্তবয়স্ক। সেই সঙ্গে আহত হয়েছেন ৩০ হাজার ৫০০ জনেরও বেশি বেসামরিক ইউক্রেনীয়। জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তরের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জেনারেল জয়েস মেসুইয়া বুধবার জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর অঙ্গসংস্থা নিরাপত্তা পরিষদের বৈঠকে এ তথ্য জানিয়েছেন। নিজ বক্তব্যে মেসুইয়া বলেন, “জাতিসংঘের পর্যবেক্ষণ অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে নিহত হয়েছেন ১২ হাজার ৮৮১ জন বেসামরিক, যাদের মধ্যে ৬৮১ জনই শিশু ও অপ্রাপ্তবয়স্ক। পাশাপাশি আহত হয়েছেন ৩০ হাজার ৫ শতাধিক ইউক্রেনীয়। তবে…

Read More

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তার তথ্য বুধবার (২৬ মার্চ) ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তায় দেশটির জনগণ এবং সরকারের পক্ষ থেকে দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্পর্কের ওপর জোর দেন। তিনি উৎসাহের সঙ্গে উল্লেখ করেছেন, মূলত অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত আগ্রহ এবং বিচক্ষণতার কারণে সাম্প্রতিক সময়ে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক, বোঝাপড়া এবং সহযোগিতার এক নতুন যুগে প্রবেশ করেছে। শেহবাজ শরিফ গত বছর নিউইয়র্ক এবং কায়রোতে প্রধান উপদেষ্টার সঙ্গে তার ফলপ্রসূ এবং সৌহার্দপূর্ণ বৈঠকের কথা স্মরণ করেন, যেখানে উভয় নেতা পারস্পরিক স্বার্থের বিভিন্ন…

Read More