Author: সূর্যবাণী ডেস্ক
দুই মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতারের মাধ্যমে ফিলিস্তিনের গাজায় উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মিসরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজ টিভি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছেন এ তথ্য। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কাছে ইতোমধ্যে প্রস্তাবনা পৌঁছেছে। গোষ্ঠীটির মুখপাত্র আবু জুহরি জানিয়েছেন, তারা প্রস্তাবনা পর্যালোচনা করছেন এবং ‘যত শিগগির সম্ভব’ এ ইস্যুতে নিজেদের সম্ভাবনা জানাবেন গোষ্ঠীর হাইকমান্ড। তবে সেই প্রতিক্রিয়া কেমন হতে পারে, তা পুরোপুরি অনিশ্চিত। কারণ প্রস্তাবনায় এই প্রথমবারের মতো ইসরায়েল হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রিকরণের দাবি জানিয়েছে। সেই সঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হামাস যদি নিজেদের নিরস্ত্র করতে সম্মত হয়, কেবল তাহলেই গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে গোষ্ঠীটির…
ঝালকাঠি শহরের ইছানীল এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৩ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বলেন, সাকুরা পরিবহনের একটি বাস রাজধানী ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল। পথে ঝালকাঠি শহর অতিক্রম করে ইছানীল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ২০ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে…
বিশ্বের বিভিন্ন দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের ঘোষণায় টালমাটাল হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই শুল্কনীতি বিশ্বকে মন্দার দিকে নিয়ে যেতে পারে। যদি এই পরিস্থিতি সঠিক ভাবে সামলানো না যায় তবে মন্দার চেয়েও খারাপ কিছু হতে পারে বলে মনে করছেন তারা। গত রোববার এক ঘোষণায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি আগামী সপ্তাহের মধ্যে আমদানি করা সেমিকন্ডাক্টরের ওপর শুল্ক হার ঘোষণা করবেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের এই প্রতিশ্রুতির অর্থ হচ্ছে, চীন থেকে আমদানি করা স্মার্টফোন ও কম্পিউটারের ওপর দেওয়া শুল্ক ছাড় আর বেশি দিন থাকছে না। ট্রাম্প মূলত মার্কিন…
নাইজেরিয়ায় সহিংসতার ঘটনায় ৫২ জন নিহত হয়েছে। সোমবার রেড ক্রসের একটি সূত্র জানিয়েছে, নাইজেরিয়ার মালভূমি রাজ্যে হামলাকারীরা ৫২ জনকে হত্যা করেছে। আন্তঃসাম্প্রদায়িক সংঘাত এবং জমি বিরোধের কারণে পরিচিত এই অঞ্চলে সর্বশেষ ভয়াবহ সহিংসতার ঘটনা এটি। এএফপি। মধ্যাঞ্চলে অবস্থিত এই রাজ্যে দুই সপ্তাহেরও কম সময়ে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ায় প্রেসিডেন্ট বোলা টিনুবু এই সঙ্কট তদন্তের নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় রোববার (১৩ এপ্রিল) রাতে বাসসা এলাকার জিকে এবং কিমাকপা গ্রামে ওই হামলা চালানো হয়। চলতি মাসে ওই একই রাজ্যের বোক্কোস এলাকার গ্রামে এর আগেও সশস্ত্র ব্যক্তিরা হামলা চালিয়ে ৫২ জনকে হত্যা করেছে। মালভূমি রাজ্যের রাজধানী জোস থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৫…
সহযোগিতামূলক প্রচেষ্টা দুই দেশের মধ্যে অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করবে বলে আশা করছে বাংলাদেশ ও তুরস্ক। যার মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করবে। সোমবার (১৪ এপ্রিল) আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কার্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বৈঠকে দুই সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। পরে বাংলাদেশ সরকারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকের প্রাথমিক উদ্দেশ্য ছিল অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করা এবং নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বৈঠকের ফলে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী…
আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে বৈঠকে তিনি এই তাগিদ দেন। আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদার অংশ নেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকের পর রাত আটটার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা তাগিদ দিয়েছেন। তবে রাত সোয়া…
গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাজধানী ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন হাজারো মানুষ। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে এসে মিলিত হচ্ছেন। মিছিলে অংশ নেওয়া অধিকাংশের হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে। রাজধানীর নাখাল পাড়া থেকে আসা ইব্রাহিম জানিয়েছেন, আমরা যাচ্ছি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আমরা হয়ত কোনো জোরালো পদক্ষেপ নিতে পারবো না। আমাদের সামর্থ্য এতটুকুই। শুধু গাজাবাসীর জন্য যাচ্ছি। স্কুল শিক্ষার্থী রিয়াজুল বলেন, লক্ষ্য বিশ্বের প্রতি গাজা হত্যাকাণ্ডের দিকে দৃষ্টি দেওয়ার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্টের মুখাকৃতি আগুনে পুড়ে গেছে। শনিবার (১২ এপ্রিল) ভোরে এ ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটালেও প্রস্তুতি কমবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফ্যাসিস্টের মুখাকৃতি আগুন দেওয়ার ঘটনায় বিভিন্ন মহল থেকে নানান ধরনের মন্তব্য করা হচ্ছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তাদের মতামত প্রকাশ করছেন। এ প্রসঙ্গে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘হাসিনার দোসররা গতকাল ভোররাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে- সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক- তাদের প্রত্যেককেই…
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সহায়ক কমিটি বাতিলের দাবিতে ১০ দিনের আলটিমেটাম দিয়েছে এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদ। একই সঙ্গে প্রশাসকেরও পদত্যাগ দাবি করা হয়েছে। এ সময়ের মধ্যে সহায়ক কমিটি বাতিল ও প্রশাসক পদত্যাগ না করলে মানববন্ধন ও আন্দোলন কর্মসূচি দেওয়ার কথাও জানায় পরিষদ। শনিবার (১২ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদ। এতে উপস্থিত ছিলেন এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আনোয়ার হোসেন, পরিষদের সদস্যসচিব এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. জালালউদ্দীন, যুগ্ম আহ্বায়ক এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সহ-সভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদ,…
ঈদের আগে শেষ তিন কার্যদিবস শেয়ারবাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিললেও ঈদের পর আবার দরপতনের প্রবণতা দেখা দিয়েছে। ঈদের পর গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই দাম কমার তালিকায় ছিল বেশি সংখ্যক প্রতিষ্ঠান। এতে গত সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম কমার তালিকায়। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ২ হাজার কোটি টাকার ওপরে কমেছে। তবে বেড়েছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ। গত ৩১ মার্চ পালিত হয়েছে মুসলমান ধর্মালম্বীদের বৃহৎ উৎসব পবিত্র ঈদুল ফিতর বা রোজার ঈদ। এই ঈদ উপলক্ষে ৩০ ও ৩১ মার্চ এবং ১, ২ ও ৩ এপ্রিল ছিল…
