Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»বাংলাদেশ»দেশের সংবাদ»ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ

    ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ

    মার্চ ২৯, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগস্থল ভাঙ্গায় এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তির। নেই যানজট। ঈদকে সামনে রেখে বাড়িমুখো লোকের ভিড় বেড়েছে। সরাসরি গন্তব্য ছাড়াও রাজধানী থেকে অসংখ্য মানুষ লোকাল বাসে ভাঙ্গা এসে তারপর গন্তব্যে যাওয়ার জন্য পুনরায় বাসে ওঠেন। তবে এ সড়কে এবার তেমন কোথাও নেই যানজট। পরিস্থিতিও স্বাভাবিক।

    ভাঙ্গা হয়েই পরিবহনে সরাসরি ও ভেঙে ভেঙে মানুষ বিভিন্ন যানবাহনে ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, নড়াইল, মাগুরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, বরিশাল, বরগুনা, মাদারীপুরসহ অন্তত ১৮ জেলায় ছুটে চলছে। এছাড়া দক্ষিণবঙ্গ থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের অন্যান্য জেলায় মানুষ যাতায়াত করছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজায় গাড়ির চাপ অনেক বেশি হলেও নেই তেমন কোনো জট। বাস ছাড়া ট্রাকেও মানুষ যাতায়াত করছে। এছাড়া মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরগামী লোকাল বাসের ছাদেও লোক যাতায়াত করছে। ব্যক্তিগত গাড়ি মাইক্রোবাস ও প্রাইভেটকারের ভিড়ও বেড়েছে। অনেকেই আবার মোটরসাইকেলে যাতায়াত করছে।

    স্থানীয় হাইওয়ে থানা সূত্র জানায়, ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার সড়ক ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার মধ্যে পড়েছে। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু থেকে ভাঙ্গা পর্যন্ত ৩০ কিলোমিটার পথ। এক্সপ্রেসওয়ের সঙ্গে আঞ্চলিক সড়ক ও মহাসড়কে ঈদযাত্রায় গাড়ির চাপ অনেক গুণ বেড়ে গেছে।

    বাড়িমুখো যাত্রী মহব্বত আলী বলেন, রাজধানী থেকে পরিবার নিয়ে খুলনায় গ্রামের বাড়িতে যাচ্ছি। এ পথে চলতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি। আশা করি ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারবো।

    মো. টোকন মোল্লা বলেন, মেহেরপুরে যাবো। সরাসরি পরিবহনে সিট খালি পাইনি। ভেঙে ভেঙে যাচ্ছি। গাড়ি ও যাত্রীর চাপ আছে। তবে নির্বিঘ্নে যেতে পারছি।

    এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, ঈদযাত্রায় বৃহস্পতিবার বিকেল থেকে মহাসড়কে বাড়িমুখো মানুষের চাপ ও গাড়ির চাপ বেড়েছে। শুক্রবার এ চাপ আরও বেশি। এবার তেমন কোথাও কোনো যানজট নেই। ভাঙ্গা এলাকায় যানবাহনের চলাচল নির্বিঘ্ন। পরিস্থিতি স্বাভাবিক।

    এ বিষয়ে মাদারীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের অপারেশনাল কার্যক্রম মনিটরিং অব্যাহত রয়েছে।

    Previous Articleপিকিং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান
    Next Article আজ যেসব এলাকায় ব্যাংক খোলা

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী