Author: সূর্যবাণী ডেস্ক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো প্রতিবছর গণমাধ্যমের ছুটি নির্ধারণ করে গেজেট জারির আবেদন জানিয়েছে সাংবাদিকদের একটি সংগঠন। বৃহস্পতিবার (২০ মার্চ) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বরাবর এ আবেদন দেন জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ নামের সংগঠনটি। সংগঠনের সদস্যসচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত আবেদনে বলা হয়, পবিত্র ঈদসহ ধর্মীয় উৎসব ও বিভিন্ন জাতীয় দিবসে সরকারি ছুটির দিনে গণমাধ্যমে ছুটি পালনের বিষয়ে এর আগে সরকারের পক্ষ থেকে কোনো গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। এ বিষয়ে সরকারের ঘোষিত কোনো সিদ্ধান্ত না থাকায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা ছুটি ভোগের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। গণমাধ্যম মালিকদের বিভিন্ন সংগঠন তাদের ইচ্ছে মাফিক ছুটি দেয় এবং ছুটির দিনে…

Read More

পবিত্র ঈদুল ফিতরে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত লম্বা ছুটি আরও লম্বা হলো। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে এখন নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিলও ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে এবার ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আজ উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্রে ৩ এপ্রিলও ছুটি দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এই হিসাবে…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে সেনাপ্রধান তাঁর সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্কোন্নয়ন ও সামরিক সহযোগিতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,…

Read More

ঈদুল ফিতরে ঢাকা মহানগরীতে বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও বিপণিবিতানের নিরাপত্তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নগরবাসীকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বুধবার ডিএমপির গণমাধ্যম এবং জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল ফিতর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে এবং ঈদে বাসাবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের সার্বিক নিরাপত্তায় ডিএমপি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। পুলিশকে সহায়তা করার জন্য ইতিমধ্যে ‘অক্সিলারি পুলিশ’ নিয়োগ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা কার্যকর ভূমিকা রাখবে। ডিএমপি দৃঢ়ভাবে বিশ্বাস করে পুলিশের গৃহীত পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে নিরাপত্তা সচেতনতাবোধ তৈরি করা গেলে, সার্বিক আইনশৃঙ্খলা…

Read More

পাঁচটি সংস্কার কমিশনের দেওয়া গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর যে মতামত চেয়েছে, বিএনপি তা এখনো দেয়নি। দলটি ‘রাষ্ট্র সংস্কার করবে নির্বাচিত সংসদ’—এমন নীতিগত অবস্থানের ভিত্তিতে জবাব প্রস্তুত করছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের মৌলিক সংস্কারে খুব আপত্তি থাকবে না বিএনপির। তবে সংবিধানের মৌলিক সংস্কারে হাত দিলে নির্বাচন বিলম্বিত করতে পারে, তাই এ ধরনের সংস্কারপ্রক্রিয়ায় একমত হবে না দলটি। সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও ‘স্প্রেডশিট’ পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। ওই স্প্রেডশিটে বিভিন্ন সংস্কার…

Read More

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের অনেকে তখন গভীর ঘুমে। কেউ কেউ সাহ্‌রির প্রস্তুতি নিতে শুরু করেছেন। এমন সময় শুরু হয় একের পর এক বোমা হামলা। ইসরায়েলি বাহিনীর সেই হামলায় হতাহত হতে থাকেন নারী-শিশুসহ সব বয়সী ফিলিস্তিনি। রাতের অন্ধকারে চলতে থাকে আহত রক্তাক্ত মানুষের আর্তচিৎকার আর আতঙ্কিত মানুষের দিগ্‌বিদিক ছোটাছুটি। যুদ্ধবিরতির মধ্যে আবার দুঃস্বপ্নের রাত ফিরে এল ফিলিস্তিনের অবরুদ্ধ এ উপত্যকায়। ১৫ মাস ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ৪৮ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পর গাজাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল যুদ্ধবিরতি। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিলেন তাঁরা। কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে নতুন করে গাজায় হত্যাযজ্ঞ শুরু করেছে…

Read More

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক তরুণকে পিটিয়ে আহত করেছেন স্থানীয় ক্ষুব্ধ জনতা। থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করা হয়। এতে থানার ওসি (তদন্ত) আশিকুর রহমান গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তরুণকেও হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রাতে খিলক্ষেত বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাত সোয়া একটার দিকে থানার দায়িত্বরত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুববকে মারপিট করছিলেন স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসছিল। খিলক্ষেত বাজার এলাকায় স্থানীয় কয়েক শ লোকজন পুলিশের ওপর অতর্কিতে হামলা চালান। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ সদস্য ও…

Read More

মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে ঘিরে মহারাষ্ট্রের নাগপুর শহর অশান্ত হয়ে উঠেছে। শহরের বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার রাতে শহরের বিভিন্ন স্থান থেকে ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই পরিস্থিতির সূচনা হয় সম্ভাজি নগরকে কেন্দ্র করে। এই জেলার আগের নাম ছিল আওরঙ্গবাদ। বর্তমান নাম ছত্রপতি শিবাজির জ্যেষ্ঠ পুত্র সম্ভাজির নামে, সম্ভাজি নগর। সেখানেই খুলদাবাদ এলাকায় রয়েছে মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি। উগ্র হিন্দুত্ববাদীরা সেই সমাধি সেখান থেকে সরানোর দাবি অনেক দিন ধরেই জানিয়ে আসছে। সম্প্রতি সেই দাবি জোরালো হয়ে উঠেছে। গত সোমবার নাগপুর শহরের মহল অঞ্চলে এই দাবিতে…

Read More

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর সেখানে প্রথম যে কজন উপস্থিত হন, পুলিশ কর্মকর্তা লুকাস ফারিয়াস তাঁদের একজন। গতকাল সান ইসিদরো আদালতে লুকাস সাক্ষ্য দেন, অস্ত্রোপচারের পর যে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন ম্যারাডোনা, সেখানে কোনো ‘চিকিৎসার সরঞ্জাম’ তিনি দেখেননি। কোকেন ও মদ্যপানে আসক্ত ম্যারাডোনা মস্তিষ্কে অস্ত্রোপচারের সপ্তাহ দুয়েক পর ২০২০ সালের ২৫ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান। বুয়েনস এইরেসের এক অভিজাত এলাকায় ভাড়া করা বাড়িতে জীবনের শেষ দিনগুলো কেটেছে ফুটবল কিংবদন্তির। ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে আটজন, তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে বিচার চলছে বুয়েনস এইরেসের সান ইসিদরো আদালতে। কৌঁসুলিরা আদালতে ম্যারাডোনার শেষ দিনগুলোকে ‘হরর থিয়েটার’ বলেছেন। লুকাস বলেছেন, ম্যারাডোনা…

Read More

‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। এটি হবে রাজধানী ঢাকায়। গতকাল সোমবার এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফুল হাসানকে অনুমোদনের চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মোট ২২টি শর্তে ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ স্থাপন ও পরিচালনার জন্য সাময়িক অনুমোদন দিয়ে আদেশ জারি করা হয়েছে। দেশে এখন অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৫। অবশ্য কয়েকটি এখনো কার্যক্রমে নেই। এখন নতুন এই বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সংখ্যা দাঁড়াচ্ছে ১১৬–তে। বিশ্ববিদ্যালয়টিকে দেওয়া শর্তের মধ্যে আছে সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়কে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০–এর সব বিধান ও শর্ত মেনে চলতে হবে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার…

Read More