Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»প্রধান সংবাদ»নির্বাচন বিলম্বিত হয় এমন সংস্কারকে ‘না’ বলবে বিএনপি

    নির্বাচন বিলম্বিত হয় এমন সংস্কারকে ‘না’ বলবে বিএনপি

    মার্চ ১৯, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    পাঁচটি সংস্কার কমিশনের দেওয়া গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর যে মতামত চেয়েছে, বিএনপি তা এখনো দেয়নি। দলটি ‘রাষ্ট্র সংস্কার করবে নির্বাচিত সংসদ’—এমন নীতিগত অবস্থানের ভিত্তিতে জবাব প্রস্তুত করছে বলে জানা গেছে।

    সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের মৌলিক সংস্কারে খুব আপত্তি থাকবে না বিএনপির। তবে সংবিধানের মৌলিক সংস্কারে হাত দিলে নির্বাচন বিলম্বিত করতে পারে, তাই এ ধরনের সংস্কারপ্রক্রিয়ায় একমত হবে না দলটি।

    সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও ‘স্প্রেডশিট’ পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। ওই স্প্রেডশিটে বিভিন্ন সংস্কার প্রস্তাবের ওপর ‘একমত’, ‘একমত নই’ এবং ‘আংশিকভাবে একমত’—এই তিনটি বিকল্পের যেকোনো একটিতে টিক চিহ্ন দিয়ে ১৩ মার্চের মধ্যে মতামত জানাতে দলগুলোকে অনুরোধ করা হয়েছিল। গতকাল মঙ্গলবার পর্যন্ত ১৫টি দল তাদের মতামত জানিয়েছে। বাকিরা সময় চেয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ ১৪টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েক দিনের মধ্যে জানাবে বলে ঐকমত্য কমিশনকে জানিয়েছে।

    জাতীয় ঐকমত্য কমিশনে দলীয় মতামত জমা দিয়ে বিএনপি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তা প্রকাশ করবে। সেখানে সংস্কারের বিষয়ে দলের অবস্থান বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে।

    সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ২০২৩ সালে ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবের আলোকে পাঁচ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর বিষয়ে মতামত তৈরি করছে বিএনপি। একই সঙ্গে সংস্কার কমিশনগুলোর সুপারিশ বা প্রস্তাবগুলোর ওপর বিএনপি এবং বিগত যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর পক্ষ থেকে প্রায় অভিন্ন মতামত তুলে ধরার চেষ্টা চলছে। এ লক্ষ্যে সমমনা দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করছে বিএনপি। এর মধ্য দিয়ে বিএনপি একটা বৃহত্তর রাজনৈতিক ঐক্যের নেতৃত্বের বার্তাও দিতে চায়। ইতিমধ্যে যুগপৎ আন্দোলনের তিনটি শরিক দল ঐকমত্য কমিশনে মতামত জমা দিয়েছে। বিএনপিসহ বাকি মিত্র দলগুলো আগামী সপ্তাহে মতামত জমা দিতে পারে।

    বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনে মতামতের বিষয়ে দলীয় অবস্থান চূড়ান্ত করতে বিএনপির নীতিনির্ধারণী পর্ষদের নেতারা গত কয়েক দিনে কয়েক দফা বৈঠক করেছেন। গত রোববার দলের স্থায়ী কমিটির সভা হয়েছে। তাতে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় ঐকমত্য কমিশনের পাঠানো সংবিধান ও নির্বাচন কমিশনসহ পাঁচ সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে দলীয় প্রস্তাব চূড়ান্ত করা হয়।

    ওই সূত্র জানিয়েছে, সংবিধান সংস্কারের অধিকাংশ প্রস্তাবের সঙ্গে একমত প্রকাশ করবে বিএনপি। তবে এ ক্ষেত্রে দলের নীতিনির্ধারণী নেতারা মনে করেন, সংবিধান সংস্কারের এখতিয়ার নির্বাচিত সংসদের। নির্বাচিত সংসদই সংবিধানের প্রয়োজনীয় সংস্কার আনবে। এর বাইরে নির্বাচন ও প্রশাসনিক সংস্কারের প্রস্তাবগুলোর ওপর জোর দেবে বিএনপি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার গুরুত্বপূর্ণ মনে করছেন বিএনপির নেতারা। দলটির নেতারা মনে করেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা পোক্ত করতে সংবিধানকে ইচ্ছেমতো কাটাছেঁড়া করেছে। নির্বাচনব্যবস্থাকে পুরোপুরি দলীয়করণ করেছে। তাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান ও নির্বাচনব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। এ জন্য জরুরি ভিত্তিতে সংবিধান ও নির্বাচনব্যবস্থায় যে ধরনের সংস্কার প্রয়োজন, সে ব্যাপারে গুরুত্ব দিয়ে মতামত তুলে ধরবে বিএনপি।

    মতামত চূড়ান্ত করার জন্য সমমনা ও মিত্র দলগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলছেন বিএনপির নেতারা।

    যুগপৎ আন্দোলনের শরিক দল গণসংহতি আন্দোলন দু-এক দিনের মধ্যে ঐকমত্য কমিশনে দলীয় মতামত জানাবে। সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানান, যেসব বিষয়ে ব্যাখ্যা আছে, সেগুলো তাঁরা নোট আকারে দেবেন।

    তবে জোনায়েদ সাকি মনে করেন, জাতীয় ঐকমত্য কমিশন যেসব বিষয়ে সর্বসম্মত হবে, সেটা ‘জাতীয় সনদ’ হিসেবে গৃহীত হবে। আর যেগুলোতে বিরোধ থেকে যাবে, সেগুলো অধিকতর জনমত সৃষ্টির আকাঙ্ক্ষা হিসেবে থাকবে।

    Previous Articleযুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ
    Next Article ঈদে বাসাবাড়িসহ অন্যান্য প্রতিষ্ঠানের নিরাপত্তায় নগরবাসীকে ডিএমপির নির্দেশনা

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী