Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»শিল্প-সাহিত্য»স্মৃতি যখন প্রতিরোধ

    স্মৃতি যখন প্রতিরোধ

    অক্টোবর ১০, ২০২৪ ৫:০৪ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    প্রায় ১০ বছর ধরে সেলিম রেজা পিন্টুর ঘরের প্রতিটি জিনিস একই রকম করে রাখা। বরফের মতো জমে যাওয়া সময়ের একটি বিষণ্ন ছবি। ১১ ডিসেম্বর ২০১৩। সেদিন তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গিয়েছিলেন। দুঃসহ অপেক্ষায় এতগুলো দিন গেল।

    তবু প্রতিটি কড়া নাড়ার শব্দে পুরো পরিবার ছুটে যায় দরজায়। এই বুঝি তিনি ফিরেছেন। সেদিন থেকে আজ অব্দি তাঁর কোনো খোঁজ নেই। পিন্টু গুমের শিকার। মানবাধিকার সংস্থাগুলোর দাপ্তরিক তথ্যমতে, বাংলাদেশে গত ১৫ বছরে এমন সাত শর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। প্রকৃত সংখ্যা কত কে জানে!

    বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে চলছে ‘মায়ের ডাক’ আয়োজিত তরুণ আলোকচিত্রী ও নৃতাত্ত্বিক গবেষক মোশফিকুর রহমান জোহানের প্রদর্শনী ‘গুম: জান ও জবান’। ১৫ বছর ধরে গুম হয়ে যাওয়া ১৭ জন মানুষ এবং তাঁদের পরিবারগুলোর না–বলা কথা ও আটকে থাকা আলোকচিত্রমালা।

    বিগত সরকারের আমলে জীবনের ঝুঁকি নিয়ে জোহান নিজ উদ্যোগে গুম হয়ে যাওয়া মানুষ এবং তাঁদের পরিবারগুলোর দুর্দশাময় সংগ্রাম, বেঁচে থাকার সব আশা বা হতাশা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। রাষ্ট্রীয় খবরদারি ও সামাজিক হুমকির কারণে গুম নিয়ে কাজ করা আলোকচিত্রীর জন্য দুরূহ হয়ে পড়েছিল। বারবার মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন।

    জোহান গবেষণার তথ্য ও আর্কাইভ নানা মাধ্যমে তুলে ধরেছেন ডকুমেন্টারির ধাঁচে। তিনি প্রদর্শন করেছেন নিজের তোলা আলোকচিত্র, পরিবারগুলোর কাছ থেকে সংগৃহীত পেপার কাটিংয়ের ওপরে লেখা সন্তানের আকুতি, হতবিহ্বল স্ত্রীর ডায়েরির পাতার অনুলিপি, ১৭টি সংক্ষেপিত সাক্ষাৎকারের অডিও, সিসিটিভি ফুটেজে একটি অপহরণের রোমহর্ষ ভিডিও।

    গ্যালারিতে আলোকচিত্রগুলো দীর্ঘ দুই সারিতে প্রদর্শিত হচ্ছে। গুম নামক রাষ্ট্রীয় সন্ত্রাসের উন্মোচিত স্বরূপ দেখে প্রতিটি ছবির সামনে দর্শককে থমকে দাঁড়াতে হচ্ছিল। নান্দনিকতা ছাড়িয়ে বিষয়বস্তুর উপস্থাপনে রাজনৈতিক সচেতনতা, গুমের নানা স্তরের বয়ান ও স্মৃতির দলিলায়নই এই প্রদর্শনীর শক্তি।

    ছাত্র–জনতার অভ্যুত্থান–পরবর্তী সময়ে আয়োজিত প্রদর্শনীটি নিজেই এক অন্ধকার নিরুদ্দেশ সময়ের প্রতিনিধিত্ব করছে। সরকার পতনের পর গুম হয়ে যাওয়া সব মানুষ বেরিয়ে আসবে, বলে স্বজনদের প্রতীক্ষার শেষ হয় না। কিন্তু গুটিকয় মানুষ ফিরে আসায় তা আরও দুর্বিষহ হয়ে ওঠে।

    এই প্রদর্শনীর দেয়ালে দেয়ালে লেখা ‘মায়ের ডাক’–এর করুণ আকুতি: ‘গুম শব্দটা আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে বাবা’ কিংবা ‘বাবা, আমরা তোমার অপেক্ষায় আছি’।

    বাংলাদেশের এই নতুন বাস্তবতায় জোহানের সাহসী আলোকচিত্র আর কথামালা কি আয়নাঘর ভেঙে রাষ্ট্রীয় গুমের শিকার মানুষদের ফিরিয়ে আনতে পারবে?

    লেখা:আমিরুল রাজিব

    Previous Articleমহাবিশ্বে মহাকালে
    Next Article গ্রাম ও শহরের দ্বৈরথ

    Related Posts

    বই ছাপানোর আগে একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়া হাস্যকর: সংস্কৃতি উপদেষ্টা

    ফেব্রুয়ারি ১, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ

    ‘সব’ পেরিয়েই চলছে বইমেলার প্রস্তুতি

    জানুয়ারি ২১, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ

    মামা-ভাগনের চিড়িয়াখানা : আহসান হাবীব

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৮ পূর্বাহ্ণ

    পাখির গানের মাস্টার কে?

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৬ পূর্বাহ্ণ

    দুই কোটি বছরের পুরোনো দাঁত খুঁজে পেল ছয় বছরের স্যামি

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৪ পূর্বাহ্ণ

    যে গ্রাম ভাসে রোদের ঢেউয়ে!

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৩ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী