Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»শিল্প-সাহিত্য»গ্রাম ও শহরের দ্বৈরথ

    গ্রাম ও শহরের দ্বৈরথ

    অক্টোবর ১০, ২০২৪ ৫:০৬ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    নীল আকাশের সামনে দাঁড়িয়ে থাকা ঘন সবুজ গাছগুলোও দিনের আলো–আঁধারে বিমূর্ত বনের রূপ নেয়। অমিতাভ সরকার চিরপরিচিত সেই বনের উপলব্ধি প্রকাশ করেছেন ক্যানভাসে।

    সুন্দরবনের ছায়ায় বেড়ে ওঠা অমিতাভ যাত্রা করেছেন নদীমাতৃক কাদামাটির বদ্বীপ থেকে লাদাখের শুষ্ক পাহাড় পর্যন্ত। নানা ভূগোলে পরিবর্তিত প্রকৃতির রূপসুষমা ফুটে উঠেছে তরুণ এ শিল্পীর কাজে।

    ‘অ/প্রাসঙ্গিক’ শিরোনামে তাঁর চিত্রপ্রদর্শনীতে বিকেলের হলুদ আলো আর বনের অন্ধকারময় কালোরই প্রাধান্য। এ যেন প্রকৃতির নানান সময়ের নানান রঙের মধ্য দিয়ে একান্ত নিজের সঙ্গে সংযোগ ঘটানোর চেষ্টা। কাদা, মাটি, সবুজ, নীল, পানির গতি, মাটির ফাটল, মাটিলেপা ঘরে গৃহিণীর হাতের স্পর্শ, শহরের জমকালো বাস্তবতা আর বনের অন্ধকার—এসব প্রতীক ব্যবহারের মধ্য দিয়ে শিল্পী দর্শকের উপস্থিত–অনুপস্থিত অনুভূতি ও স্মৃতিগুলো জাগিয়ে তুলতে চেয়েছেন। প্রদর্শিত প্রতিটি ছবিই শিরোনামহীন। ছবিগুলোর সঙ্গে দর্শক নিজের মতো করেই যোগাযোগ ঘটাবেন। তাই আলাদাভাবে ছবির কোনো নাম দেননি শিল্পী।

    প্রদর্শনীটি উত্তেজনাপূর্ণ জীবনের গতিকে প্রশ্ন করে। বরিশালের হলদে রঙের এঁটেল মাটির ব্যবহার আর নদীর গতির মতো গড়িয়ে পড়া রং শিল্পী হিসেবে অমিতাভকে যেমন আলাদা করে তোলে, তেমনি দর্শকের চোখেও জাগায় প্রশান্তির ছোঁয়া।

    মাটির ব্যবহারে প্রকাশ পেয়েছে অমিতাভের সারল্য ও আত্মবিশ্বাস। আবার শহুরে জীবনের প্রতিযোগিতা, দক্ষতা, টিকে থাকার বাস্তবতা—এসব দেখা যায় তাঁর অ্যাক্রিলিকের কাজগুলোয়। সব মিলিয়ে গ্রাম ও শহরের দ্বৈরথ আছে এখানে।

    অ্যাক্রিলিকে করা কাজগুলোয় প্রথাগত শিক্ষার প্রভাব মিললেও মাটি দিয়ে করা কাজগুলোয় শিল্পীর নিজস্ব উদ্ভাবনা লক্ষণীয়। এসব তাঁর অঞ্চলের গল্পকে ধারণও করে।

    কলাকেন্দ্রে চলমান প্রদর্শনীটি কিউরেট করেছেন শার্মিলি রহমান। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
    আইরিন খান

    Previous Articleস্মৃতি যখন প্রতিরোধ
    Next Article বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় নারীদের আধিপত্য

    Related Posts

    বই ছাপানোর আগে একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়া হাস্যকর: সংস্কৃতি উপদেষ্টা

    ফেব্রুয়ারি ১, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ

    ‘সব’ পেরিয়েই চলছে বইমেলার প্রস্তুতি

    জানুয়ারি ২১, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ

    মামা-ভাগনের চিড়িয়াখানা : আহসান হাবীব

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৮ পূর্বাহ্ণ

    পাখির গানের মাস্টার কে?

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৬ পূর্বাহ্ণ

    দুই কোটি বছরের পুরোনো দাঁত খুঁজে পেল ছয় বছরের স্যামি

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৪ পূর্বাহ্ণ

    যে গ্রাম ভাসে রোদের ঢেউয়ে!

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৩ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী