Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»শিল্প-সাহিত্য»মহাবিশ্বে মহাকালে

    মহাবিশ্বে মহাকালে

    অক্টোবর ১০, ২০২৪ ৫:০৩ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    আলিয়ঁস ফ্রঁসেজের গ্যালারিতে ঢুকেই মনে হলো, মাসুদুর রহমানের চিত্রকর্মগুলো যেন মেঘের মতো; ঘন ও ঘোর লাগা। কখনো আবার নদীর মতো—বহমান ও স্রোতস্বিনী। দূর থেকে দেখলে প্রথমে কিছুটা অস্পষ্ট, কিন্তু কাছে গেলে প্রকট হয় চিত্রকর্মে ফুটে থাকা মুখ, শরীর, মানুষ ও তাদের যাপন। কখনো চারকোলে, কখনো অ্যাক্রিলিকে, কখনো চায়ের সঙ্গে কালির আঁচড়ে তিনি এঁকেছেন ‘জীবন ও শূন্যতার বুনন’, ‘ছায়াদের কথোপকথন’, ‘মহাকালের অশ্বারোহী’, ‘পদ্মসরোবর’ এবং আরও নানা চিত্রকর্ম। চারকোলের সঙ্গে তেলরং মিলিয়ে এঁকেছেন ‘হৃদয়ের ছায়াপথে’ নামের চিত্রকর্ম। দর্শককে দুদণ্ডের জন্য হলেও ছবিটির সামনে দাঁড়াতে বাধ্য করবে।

    শিল্পী তাঁর প্রদর্শনীর নাম দিয়েছেন ‘মহাকালের যাত্রা’।

    শিল্পীর নিসর্গচিত্রেও লক্ষ করা যায় একই অক্ষিবিভ্রম। দূর থেকে তাদের সাধারণ নিসর্গচিত্র মনে হয়। কিন্তু লক্ষ করলেই দেখা যায়, সেখানে তিনি এঁকেছেন মানুষ ও তাদের জীবন। ইমপ্রেশনিস্টদের মতো তিনিও প্রকৃতিতে দাঁড়িয়েই এই নিসর্গচিত্র এঁকেছেন। সেখানে যে মানুষদের বাস ও যাপন, তাদের তিনি মিশিয়ে দিয়েছেন ছবির সবুজে। মাসুদুর রহমানের চিত্রভাষায় এটি চমৎকার এক সংযোজন।

    মাসুদুর রহমান মনে করেন, তাঁর অঙ্কন এই মহাকালের যাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। প্রাণের মূলে যেমন রয়েছে প্যাঁচানো ডিএনএ, তেমনিভাবেই শিল্পীর রেখাচিত্রে, অ্যাক্রিলিকের রংলেপনে মিশে আছে ডিএনএর গঠনের ছায়া; রয়েছে এই ক্রমাগত প্রসারমাণ মহাকাশের অনুভূতি। তার মধ্যে আছেন তিনি, তাঁর আশপাশের মানুষ এবং অবশ্যই তাঁর সব শিল্পকর্ম।

    মাসুদুর রহমানের এই উপলব্ধির প্রকাশ যেন অনেক ক্ষেত্রে দাবি করে আরও বিশালাকার ক্যানভাস। পেল্লায় ক্যানভাসে এ ধরনের ছবি আঁকলে মহাকালে তাঁর এই যাত্রার গল্প আরও পরিস্ফুট হবে বলে বোধ হয়। কারণ, অনেক ক্ষেত্রে তাঁর তুলির আঁচড়ের প্রবহমানতা ক্যানভাসের আকারের কারণে ব্যাহত হয়েছে।

    শিল্পী যে পৃথিবীতে মহাকালের যাত্রার প্রভাবের কথাও ভুলে যাননি, তার নজির ‘বিধ্বস্ত নগরীর শোকসংগীত’ নামের চিত্রকর্মে। এটি তাঁর অন্য কাজগুলো থেকে ভিন্ন। এতে রয়েছে জ্যামিতিক দাগ ও কাট-কাট আকৃতির উপস্থিতি। মাসুদুর রহমান এঁকেছেন ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত নগরীর ধ্বংসাবশেষ।

    ‘মৃত নগরীর মহাকাব্য’-এ দেখতে পাই অ্যাক্রিলিকে আঁকা সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের চিত্র।

    ৬ সেপ্টেম্বর শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এটি মাসুদুর রহমানের দ্বিতীয় একক চিত্রকর্ম প্রদর্শনী।

    অনিন্দ্য নাহার হাবীব

    Previous Articleনিপীড়ক রাষ্ট্রের নির্মম ব্যবচ্ছেদ
    Next Article স্মৃতি যখন প্রতিরোধ

    Related Posts

    বই ছাপানোর আগে একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়া হাস্যকর: সংস্কৃতি উপদেষ্টা

    ফেব্রুয়ারি ১, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ

    ‘সব’ পেরিয়েই চলছে বইমেলার প্রস্তুতি

    জানুয়ারি ২১, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ

    মামা-ভাগনের চিড়িয়াখানা : আহসান হাবীব

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৮ পূর্বাহ্ণ

    পাখির গানের মাস্টার কে?

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৬ পূর্বাহ্ণ

    দুই কোটি বছরের পুরোনো দাঁত খুঁজে পেল ছয় বছরের স্যামি

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৪ পূর্বাহ্ণ

    যে গ্রাম ভাসে রোদের ঢেউয়ে!

    অক্টোবর ১০, ২০২৪ ৫:১৩ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী