Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»বিনোদন»ওটিটি»রাফির ওয়েব সিরিজে চিত্রনায়ক রুবেল

    রাফির ওয়েব সিরিজে চিত্রনায়ক রুবেল

    অক্টোবর ৯, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    আজ শনিবার ঢাকার তেজগাঁওয়ের একটি হোটেলে ব্ল্যাক মানি ওয়েব সিরিজের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পরিচালক, প্রযোজক এবং অভিনয়শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
    আজ শনিবার ঢাকার তেজগাঁওয়ের একটি হোটেলে ব্ল্যাক মানি ওয়েব সিরিজের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘পরাণ’, ‘দামাল’ এবং সর্বশেষ ‘তুফান’ বানিয়ে আলোচনায় পরিচালক রায়হান রাফী। পাশাপাশি ‘ফ্রাইডে’, ‘সাত নম্বর ফ্লোর’, ‘টান’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘জানোয়ার’, ‘নিঃশ্বাস’-এর মতো ওয়েব ফিল্ম নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। এবার রাফী ওয়েব সিরিজ নির্মাণে আসছেন। ‘ব্ল্যাক মানি’ নামের এই সিরিজে অভিনয় করবেন চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা রুবেল। আজ শনিবার ঢাকার তেজগাঁওয়ের একটি হোটেলে ব্ল্যাক মানি ওয়েব সিরিজের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পরিচালক, প্রযোজক এবং অভিনয়শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

    সিনেমায় এখন আর আগের মতো কাজ করেন না চিত্রনায়ক রুবেল। ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের মাধ্যমে ৯০ দশকের এই অ্যাকশন হিরোর ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা হবে। অনুষ্ঠানে চিত্রনায়ক রুবেল বলেন, ‘রায়হান রাফী মানেই এখন অন্য কিছু। তার প্রমাণ আমরা গত কয়েক বছরে পেয়েছি। তিনি যখন আমাকে ফোন করে ‘ব্ল্যাক মানি’র কথা বলেছেন, আমি তাঁর কথা ফেলতে পারিনি। এটার মাধ্যমে ওয়েব সিরিজ জগতে আমার প্রবেশ ঘটতে যাচ্ছে। এখানে আমার সঙ্গে দুর্দান্ত কিছু শিল্পী কাজ করবেন। এর আগে অভিনয়ে যা অর্জন করেছি, সবটুকু দিয়ে চেষ্টা করব ভালো কিছু করার।’

    রুবেল ছাড়াও এই সিরিজের অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরী। আরও আছেন সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া প্রমুখ। সংবাদ সম্মেলনে ‘ব্ল্যাক মানি’ সিরিজের নামকরণের বিষয়ে রাফী বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে বড় সমস্যা হলো ব্ল্যাক মানি। আমরা অনেক দিন ধরেই শুনছি কালোটাকা বিভিন্ন দেশে চলে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে কাজ অনেক দিন হলো কাজ করা ইচ্ছে ছিল। এর আগে আমি সিনেমা ও ওয়েব ফিল্ম বানিয়েছি কিন্তু ওয়েব সিরিজ বানাইনি। তাই মনে হয়েছে জীবনের প্রথম ওয়েব সিরিজ এমন একটি কনটেন্ট দিয়েই শুরু করি। এ ছাড়া আমি বাস্তব গল্পের ছোঁয়ায় সিনেমা বানাতে চাই বলেই এমন একটি গল্প পছন্দ করেছি। যার নাম দেখেই দর্শক কিছুটা বুঝতে পারবেন।’

     

    Previous Articleশীর্ষে মোশাররফ, অন্তর্জালে আর কী দেখছেন দর্শকেরা
    Next Article অনেক বাধা পেরিয়ে আসছে ‘চক্র’

    Related Posts

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    নায়িকাদের পাশে নিয়ে ‘প্রিন্স’ দেখলেন শাকিব

    এপ্রিল ২, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ

    অভিনেত্রী শাওন, তাঁর বাবাসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

    মে ২২, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

    সৎমায়ের মামলায় মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    এপ্রিল ২৩, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

    সাদী আমার জীবনে জাদুর মতন: পরীমনি

    ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৯:৫১ পূর্বাহ্ণ

    শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কৃত নিপুণ

    জানুয়ারি ২১, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী