Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»খেলা»টট্টির নিখুঁত ফুটবলারের মিশ্রণে মেসি–রোনালদোর সঙ্গে আছেন বেলিংহামও

    টট্টির নিখুঁত ফুটবলারের মিশ্রণে মেসি–রোনালদোর সঙ্গে আছেন বেলিংহামও

    অক্টোবর ৮, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    নিখুঁত ফুটবলাররা কেমন? তাঁদের গুণগুলোই–বা কী? তেমন কেউ কি সত্যিই আছেন? বাস্তবতা হচ্ছে, সর্বকালের সেরার তালিকায় থাকা ফুটবলারও পুরোপুরি নিখুঁত নন। কারণ, মানুষ হিসেবে একজন ফুটবলারেরও কোনো না কোনো দুর্বলতা থাকেই। হ্যাঁ, এটাও সত্যি যে এই ফুটবলাররাই আবার নিজেদের শক্তিশালী দিকগুলো দিয়ে আড়াল করে দেন সব দুর্বলতা।

    আর এ কারণেই তাঁরা সেরাদের সেরা হয়ে ওঠেন। ফলে ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রান্সিকো টট্টির কাছে যখন নিখুঁত খেলোয়াড় সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন তিনি নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের নাম বলতে পারেন না। তাঁকে বলতে হয় এমন কাল্পনিক খেলোয়াড়ের কথা, যাঁর মধ্যে আছে সেরা খেলোয়াড়দের গুণাবলি।

    সম্প্রতি নিখুঁত খেলোয়াড়ের নাম জানাতে গিয়ে সর্বকালের সেরাদের তালিকায় থাকা বেশ কজন সেরা খেলোয়াড়ের গুণাবলিকে সমন্বিত করেছেন টট্টি। যেখানে মেসি–রোনালদো–ম্যারাডোনার মতো কিংবদন্তি খেলোয়াড়ের পাশাপাশি টট্টি জায়গা দিয়েছেন জুড বেলিংহামকেও। বেলিংহামের নাম থাকার কারণে টট্টির এই মন্তব্যকে ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছে।

    নিজের সময়ের অন্যতম সেরাদের একজন টট্টি। ২০০৬ বিশ্বকাপে ইতালির বিশ্বকাপজয়ী দলের সদস্যও তিনি। এএস রোমার প্রতি আনুগত্যের কারণেও টট্টির বিশেষ পরিচিতিও আছে। পুরো ক্যারিয়ারে যে রোমাতেই কাটিয়ে দিয়েছেন তিনি। রোমায় ২৪ বছরে এই ফরোয়ার্ড রোমার হয়ে খেলেছেন ৭৮৬ ম্যাচ। তাঁকে অনেক ভালোবেসে ‘রোমান সম্রাট’ বলেও ডেকে থাকেন।

    সম্প্রতি বেটসন স্পোর্ট পডকাস্টে টট্টির কাছে নিখুঁত ফুটবলার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন, ‘আপনার ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ডান পা, ডিয়েগো ম্যারাডোনার মতো বাঁ পা, লুকা টনির হেডিং, রোনালদো ফেনোমেননের গতি, মেসির ড্রিবলিং, জুড বেলিংহামের শারীরিক সক্ষমতা এবং আমার মতো করে খেলাটিকে দেখার সক্ষমতা থাকতে হবে।’

    বিশেষ গুণ নিয়ে টট্টির এ তালিকায় থাকতে পারাটা বেলিংহামের জন্য নিশ্চয় দারুণ কিছু। একে নিশ্চয় অনুপ্রেরণা হিসেবেই দেখবেন ইংলিশ মিডফিল্ডার। সাম্প্রতিক সময় অবশ্য গত মৌসুমের মতো নিজেকে মেলে ধরতে পারছেন না বেলিংহাম। কে জানে, হয়তো টট্টির এই কথা থেকে প্রেরণা নিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন এই ইংলিশ তরুণ।

    Previous Articleআফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ ম্যাচে ৪ হার দক্ষিণ আফ্রিকার
    Next Article ইনিয়েস্তার অবসরের ঘোষণায় মেসির আবেগঘন বার্তা

    Related Posts

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    সিরিজ জয়ের ম্যাচেও পেসারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ

    আগে ক্রিকেটে ফেরা, পরে রাজনীতি করতে চান সাকিব

    এপ্রিল ৭, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ণ

    ফাইনালে যেতে হলে ১৩৬ রান করতে হবে বাংলাদেশকে

    সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী