Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»প্রধান সংবাদ»অবৈধ সম্পদ: ছেলেসহ কামাল মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা

    অবৈধ সম্পদ: ছেলেসহ কামাল মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা

    ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া সাবেক এই শিল্পমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক।

    মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি জানিয়েছেন।

    তিনি বলেন, সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপব্যবহারের মাধ্যমে ১২ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার সম্পদ অর্জনের তথ্য মিলেছে। এটি তার জানা আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ।

    এছাড়া আওয়ামী লীগের সাবেক এই প্রতিমন্ত্রীর স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২৯৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৮ টাকার লেনদেন হওয়ার তথ্য দিয়ে দুদক কর্মকর্তা বলেন, এসব লেনদেন সন্দেহজনক। প্রথম মামলায় আসামি হয়েছেন কেবল কামাল মজুমদার।

    দ্বিতীয় মামলায় কামাল মজুমদারের সঙ্গে আসামি হয়েছেন শাহেদ আহমেদ মজুমদার। শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে অপব্যবহারের মাধ্যমে ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের তথ্য মিলেছে।

    দুদকের অভিযোগে বলা হয়, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের স্ত্রী শাহিদা কামালের নামে কোনো আয়কর নথি ও ব্যাংক হিসাব পাওয়া যায়নি। তথাপি তার নামে-বেনামে সম্পদ থাকতে পারে। এজন্য তার প্রতি দুদক আইন ২০০৪ এর ২৬ (১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত হয়েছে।

    ক্ষমতার পটপরিবর্তনের পর গত বছরের আগস্টে কামাল মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত বছরের ১৯ অক্টোবর তাকে গ্রেফতার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যার ঘটনায় তার বিরুদ্ধে কাফরুল থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।

    Previous Articleশিল্পখাতে পানি ব্যবহারে চার্জ আরোপ হতে পারে: রিজওয়ানা হাসান
    Next Article ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী