Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»বাংলাদেশ»পরিবেশ»শিল্পখাতে পানি ব্যবহারে চার্জ আরোপ হতে পারে: রিজওয়ানা হাসান

    শিল্পখাতে পানি ব্যবহারে চার্জ আরোপ হতে পারে: রিজওয়ানা হাসান

    ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    শিল্পখাতে পানি ব্যবহারের ওপর চার্জ আরোপ ও পুনর্ব্যবহারে প্রণোদনা দেওয়ার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    এ লক্ষ্যে শিল্পখাতে পানির ব্যবহার অনুযায়ী শ্রেণিবিন্যাস করা হতে পারে বলে জানান তিনি।

    মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাস আয়োজিত ‘সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম (এসএএফ) ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    উপদেষ্টা বলেন, বাংলাদেশ পানি-সমৃদ্ধ দেশ হলেও শিল্পাঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য সমস্যার সৃষ্টি করছে। এ অবস্থায় শিল্পখাতের পানি ব্যবহারের ওপর চার্জ নির্ধারণ এবং পুনর্ব্যবহার উৎসাহিত করতে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

    তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা ও আন্তর্জাতিক অংশীদাররা একত্রিত হয়ে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে।

    রাসায়নিক বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ সরকার জার্মান অংশীদারদের সহযোগিতায় ‘কেমিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল’ চূড়ান্ত করার কাজ করছে। এর মাধ্যমে শিল্প-কারখানায় পরিবেশ ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি মানসম্মত নিয়ম চালু করা হবে।

    বাংলাদেশের পোশাক খাতকে সস্তা শ্রম নির্ভর হিসেবে দেখার মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সাসটেইনেবিলিটি নিয়ে কথা বললে সস্তা শ্রম শব্দটি আমাদের অভিধান থেকে বাদ দিতে হবে। এটি উৎপাদক ও ভোক্তার যৌথ দায়িত্ব।

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

    Previous Articleপুলিশের বাইরে আলাদা তদন্ত সংস্থার সুপারিশ
    Next Article অবৈধ সম্পদ: ছেলেসহ কামাল মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী