Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»মতামত»বেহাল সড়ক, বেপরোয়া যান

    বেহাল সড়ক, বেপরোয়া যান

    অক্টোবর ১১, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    সড়ক দুর্ঘটনা রোধে এত আইন হলো, এত পরিকল্পনা নেওয়া হলো, কিন্তু কোনো কিছুই কাজে লাগছে না। এটা যেমন আমাদের সম্মিলিত ব্যর্থতা, তেমনি সড়ক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহেলাও বটে।

    ২০১৮ সালের আগস্ট মাসে রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের প্রতিযোগিতার শিকার হয়ে মারা গিয়েছিল দুই কলেজশিক্ষার্থী। সেই ঘটনা দেশবাসীকে দারুণভাবে নাড়া দিয়েছিল। নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের সর্বাত্মক আন্দোলনের মুখে তৎকালীন সরকার সড়ক পরিবহন আইন করতে বাধ্য হয়েছিল।

    আমাদের প্রত্যাশা ছিল এই আইন পাসের পর সড়কে দুর্ঘটনা কমবে, যাত্রী ও পথচারীরা নিরাপদ থাকবেন। কিন্তু বিগত সরকার নানা মহলের চাপে সেই আইনটিকে কাটছাঁট করে একটি অকেজো আইনে পরিণত করে। ফলে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি আরও বেড়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দুই মাস পেরিয়ে গেলেও সড়ক ব্যবস্থাপনা নিরাপদ করতে দৃশ্যমান কোনো পরিকল্পনা ও পদক্ষেপ এখনো অনুপস্থিত।

    রাজধানীর বাড্ডায় দুই বাসচালকের মধ্যে প্রতিযোগিতায় সড়কে আবারও হতাহতের ঘটনা ঘটেছে। প্রথম আলোর খবর অনুযায়ী, বুধবার সকাল সোয়া নয়টার দিকে যখন দুই বোন মধ্যবাড্ডায় প্রগতি সরণি পার হচ্ছিলেন, তখনই আকাশ পরিবহনের দুটি বাস একটির সঙ্গে আরেকটি পাল্লা দিচ্ছিল। একটি বাসের ধাক্বায় ছোট বোন তাসনিম জাহান নিহত হন এবং বড় বোন নুসরাত জাহান আহত হন। তাসনিম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে বাড্ডা এলাকায় তথ্যপ্রযুক্তিবিষয়ক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন। বাস দুটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

    এদিকে বুধবার রাতে পিরোজপুর সদর উপজেলায় একটি প্রাইভেট কার খালে পড়ে দুই পরিবারের মোট আট সদস্য নিহত হন, যাদের দুজন পুরুষ, দুজন নারী ও চারটি শিশু রয়েছে। নিহতদের স্বজন জানান, প্রাইভেট কারটির পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে পিরোজপুরের নাজিরপুর হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল।

    এসব ঘটনা নিছক দুর্ঘটনা নয়। আমাদের সড়ক ব্যবস্থাপনা বরারই ভঙ্গুর ছিল। সাম্প্রতিক কালে ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তা ও সড়ক মেরামত না হওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়েছে। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, কখনো চালকের বেপরোয়া চালনায়, কখনো সড়কে খানাখন্দ থাকায়।

    রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে সারা দেশে ৩৯২টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে, মারা গেছেন ৪২৬ জন। এর মধ্যে ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনা, যা মোট দুর্ঘটনায় ৪১.৮৩ শতাংশ। আর নিহতদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭৯ জন, যা মোট মৃত্যুর ৪২ শতাংশ। এর অর্থ মোটরসাইকেলচালকেরা কোনো নিয়মরীতিই মানছেন না।

    সম্প্রতি দেশের কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা হওয়ায় অনেক সড়কে খানাখন্দ বেড়েছে। কোনো কোনো সড়কে যান চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। খোদ ঢাকা শহরের বেশির ভাগ সড়ক বেহাল। এ অবস্থায় দ্রুত সড়ক মেরামত করার প্রয়োজন থাকলেও সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।

    ২০১৮ সালে প্রণীত সড়ক পরিবহন আইন জারি হওয়ার পর চালকদের মধ্যে কিছুটা হলেও ভয় ছিল, দুর্ঘটনা হলে শাস্তি পেতে হবে। পরবর্তী সময়ে আইনটি সংশোধনের নামে এমন অবস্থায় আনা হয়েছে যে তাদের মধ্যে সেই ভয়ভীতি আর নেই।

    পিরোজপুরের দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন চালক কী অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি চালানোর আগে তিনি প্রয়োজনীয় বিশ্রাম নিয়েছিলেন কি না। আর ঢাকার দুর্ঘটনায় যে দুই চালক প্রতিযোগিতা করে একজন নারীকে হত্যা এবং আরেকজনকে আহত করেছেন, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে।

    সড়ক পরিবহন আইনটি নতুন করে সংস্কার করে কার্যকর করা হোক।

    Previous Articleছুটির দিনে বানাতে পারেন যে খাবার
    Next Article ঝরনায় পর্যটকের মৃত্যু, সচেতনতা বাড়ানোর বিকল্প নেই

    Related Posts

    সহকারী শিক্ষকেরা কীভাবে তৃতীয় শ্রেণির কর্মচারী থাকেন?

    অক্টোবর ১১, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ

    এইচএসসির পরিমার্জিত বইয়ের জন্য কালক্ষেপণ কেন

    অক্টোবর ১১, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ

    চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগে শিক্ষক স্বল্পতা

    অক্টোবর ১১, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ

    ভবদহের জলাবদ্ধতা

    অক্টোবর ১১, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ

    প্রাকৃতিক দুর্যোগে শ্রমজীবী মানুষ যাবে কোথায়

    অক্টোবর ১১, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ

    সরকারি হাসপাতালে শৌচাগার ‘অসুস্থ’ থাকে কেন

    অক্টোবর ১১, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী