Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»মতামত»চিঠি»ভবদহের জলাবদ্ধতা

    ভবদহের জলাবদ্ধতা

    অক্টোবর ১১, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    যশোর জেলার দক্ষিণ-পূর্ব অংশে অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া ও ফুলতলার কিছু অংশ নিয়ে ভবদহের অবস্থান। চার দশক ধরে এখানকার ৩৩০ কিলোমিটার এলাকার ৩ লাখ মানুষ জলাবদ্ধতায় ভুগছেন। গত দুই বছর কিছুটা কমলেও চলতি মৌসুমি ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতার বিস্তৃতি আরও প্রকট আকার ধারণ করেছে। অভয়নগর, মনিরামপুর, কেশবপুর অঞ্চলের ৩৫টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। হাজার হাজার কৃষকের ২৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।

    এ ছাড়া কয়েক হাজার মাছের ঘের বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ভবদহের জলাবদ্ধতার দীর্ঘ এ সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। জলাবদ্ধতা সমস্যার সমাধানকল্পে সবুজায়ন নামে পানি উন্নয়ন বোর্ড ১৯৬১ সালে পাঁচটি স্থানে ৪৪টি স্লুইসগেট স্থাপন করে। বর্তমানে ২১টি কপাটের মধ্যে ১৮টি পলি জমে বন্ধ হয়ে গেছে। ফলে মুক্তেশ্বরী, শ্রীহরি ও টেকা নদী নাব্যতা হারিয়ে ফেলেছে। আগে ভবদহ বিল দিয়ে ২৭ বিলের পানি নদীতে গিয়ে নামত।

    ১৯৮১ সালের পর থেকে জলাবদ্ধতা শুরু হয়েছে। জোয়ারের সঙ্গে ভেসে আসা পলি স্লুইসগেটের মুখে জমা হয়ে নদীর গতিপথ সরু হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টি হলেই নদীর দুই কূল ছাপিয়ে সমতল প্লাবিত হয়। চলতি মৌসুমে কেশবপুর, মনিরামপুর, অভয়নগর, ডুমুরিয়া অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দী এবং ৬০ ভাগ মানুষের বসতভিটায় পানি। বিশেষজ্ঞরা বলছেন, ভবদহ বিলের এ জলাবদ্ধতা সমাধানের জন্য টিআরএম স্থাপন, আমডাঙা খাল খনন, ২৭ বিল এলাকার অকাল জলাবদ্ধতা নিরসনে দ্রুত বিল খুকশিয়ার ওয়াপদার স্লুইসগেটের পলি অপসারণ জরুরি।

    ষাটের দশকে ভবদহ থেকে বারোহাটি নদীটি ১৫০ থেকে ২০০ মিটার প্রস্থ ছিল; কিন্তু বিগত কয়েক বছরে সেটি এখন মাত্র ১৫ থেকে ২০ মিটারে নেমে এসেছে, এর গভীরতা ৩ থেকে ৫ ফুট। বিগত সরকারের আমলে ডেলটা ২১ প্রকল্প হাতে নিলেও তার কোনো সুফল ভবদহে মেলেনি। এটির অন্যতম কারণ ছিল লালফিতার দৌরাত্ম্য ও স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে জলাবদ্ধতা নিরসন হয়নি। স্বাধীনতার পরে অনেকবার ভবদহ বিলের জলাবদ্ধতা নিরসনে প্রকল্প হাতে নেওয়া হয়েছে; কিন্তু সেটি ছিল অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ, যেখানে ছিল শুভংকরের ফাঁকি। কাজেই ভবদহ বিল এখন যশোরের মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।

    মো. তুহিন হোসেন

    শিক্ষার্থী, ঢাকা কলেজ

    Previous Articleপ্রাকৃতিক দুর্যোগে শ্রমজীবী মানুষ যাবে কোথায়
    Next Article চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগে শিক্ষক স্বল্পতা

    Related Posts

    সহকারী শিক্ষকেরা কীভাবে তৃতীয় শ্রেণির কর্মচারী থাকেন?

    অক্টোবর ১১, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ

    এইচএসসির পরিমার্জিত বইয়ের জন্য কালক্ষেপণ কেন

    অক্টোবর ১১, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ

    চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগে শিক্ষক স্বল্পতা

    অক্টোবর ১১, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ

    প্রাকৃতিক দুর্যোগে শ্রমজীবী মানুষ যাবে কোথায়

    অক্টোবর ১১, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ

    সরকারি হাসপাতালে শৌচাগার ‘অসুস্থ’ থাকে কেন

    অক্টোবর ১১, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

    নেতানিয়াহু যেভাবে পরাজয় বেছে নিলেন

    অক্টোবর ১১, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী