Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»লাইফস্টাইল»রাশি»কেমন যাবে মকর রাশির ২০২৪

    কেমন যাবে মকর রাশির ২০২৪

    অক্টোবর ১১, ২০২৪ ৬:০০ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    নিজের ভাগ্য নিজেই নিয়ন্ত্রণ করা যায় শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা নিয়তি। নতুন বছরে রাশিফল দেখে শনাক্ত করুন নিজের শক্তি ও দুর্বলতা। কোন রাশির জাতকের জন্য ২০২৪ সাল কেমন যাবে, তা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটির (বিএএস) সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, অ্যাস্ট্রোলজার ও মনস্তাত্ত্বিক পরামর্শদাতা ফজলে আজিম

    মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

    অধিপতি গ্রহ: শনি

    শুভ রত্ন: ইন্দ্রনীলা

    শুভ রং: সাদা, কালো, লাল ও নীল

    শুভ সংখ্যা: ৬, ৮ ও ৯

    শুভ বার: মঙ্গল, বুধ, শুক্র ও শনি

    বৈশিষ্ট্য: আপনি কিছুটা আরামপ্রিয়। ধীরস্থিরভাবে কাজ শুরু করতে পছন্দ করেন। ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনে এ নিয়ে আপনাকে অনেক কথা শুনতে হতে পারে। তবে আপনি সূক্ষ্মভাবে অনেক কিছু করতে পারেন, যেটা অন্যরা পারে না। আপনি আগবাড়িয়ে নতুন কারও সঙ্গে পরিচিত হওয়া বা সবার সঙ্গে সহজে মিশতে পারেন না। নিজের মধ্যে জড়তা কাজ করে। যত বেশি ভালো মানুষের সঙ্গে মিশতে পারবেন, ততই আপনার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা বাড়বে। পাশাপাশি একাকিত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি অধ্যবসায়ী, পরিশ্রমী ও স্বাধীনচেতা। জীবনের অনেক ক্ষেত্রেই আপনি সহনশীল ও হিসাবি। জীবনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেই আপনার সাফল্য এসেছে। আর তাই আপনার জীবনদৃষ্টি অন্যদের চেয়ে আলাদা। এ রাশির অনেকেই সব ধরনের ঝুঁকি এড়িয়ে চলার চেষ্টা করেন। পুরোনো রীতিনীতি মেনে চলতে চান। আপনার দায়িত্বজ্ঞান ও সচেতনতার ফলে অন্যরা সহজে আপনাকে বিশ্বাস করে। রহস্যজনক বিষয়ের প্রতি আপনার ঝোঁক থাকতে পারে। এ রাশির জাতকদের জীবনে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। সাফল্য সাধারণত বেশি বয়সে আসে। আপনি সদা সতর্ক ও হিসাবি। আরামপ্রিয় বলে অনেক সুযোগ হাতছাড়া হতে পারে। তবে যথেষ্ট কর্মশক্তির অধিকারী। সহজাতভাবে আপনার মধ্যে সাংগঠনিক দক্ষতা আছে। মাঝেমধ্যে আর্থিক সংকটের মধ্যে দিনাতিপাত করতে হয়। ভাগ্যোন্নয়নে আপনার জন্য কর্মের বিকল্প নেই। নানা রকমের প্রতিবন্ধকতা মোকাবিলা করার মাধ্যমে আপনাকে সামনের পথে এগিয়ে চলতে হয়। বাস্তবজীবন সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন বলে কল্পনায় ভেসে বেড়ান না। শরীরের দুর্বলতম অঙ্গ হচ্ছে হাঁটু, জয়েন্ট, কঙ্কালতন্ত্র ও রক্তসংবহনতন্ত্র। কারও কারও ক্ষেত্রে পায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন কিংবা অসুবিধা থাকতে পারে।

    কেমন যাবে মকর রাশির ২০২৪

    এ বছর আপনাকে কাজের প্রতি আরও মনোযোগী হতে হবে। আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় অল্প হলেও নিয়মিত সঞ্চয় করার চেষ্টা করুন। সাময়িকভাবে সময় চ্যালেঞ্জিং যেতে পারে। অলসতার কারণে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে বেশি সাবধানতার প্রয়োজন আছে। যানবাহন কেনার সময় অভিজ্ঞ কারও পরামর্শ নিলে ভালো করবেন। নবদম্পতিদের সন্তান লাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। আইন, মধ্যস্থতা কারবারিদের সাফল্যের সম্ভাবনা আছে।

    Previous Articleকেমন যাবে কুম্ভ রাশির ২০২৪
    Next Article সোনা সম্পদ হিসেবে কেমন

    Related Posts

    বাড়ির ছাদে যেভাবে শীতের সবজি চাষ করবেন

    জানুয়ারি ২১, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ

    ছুটির দিনে বানাতে পারেন যে খাবার

    অক্টোবর ১১, ২০২৪ ৬:৩৫ পূর্বাহ্ণ

    বাদাম-ছানার লুচি বানাবেন যেভাবে

    অক্টোবর ১১, ২০২৪ ৬:৩৩ পূর্বাহ্ণ

    বাড়িতে ছানামুখী বানাবেন যেভাবে

    অক্টোবর ১১, ২০২৪ ৬:৩১ পূর্বাহ্ণ

    আটা-ময়দা থেকে যে সমস্যাগুলো হয়

    অক্টোবর ১১, ২০২৪ ৬:২৯ পূর্বাহ্ণ

    শরতের পোশাকগুলো যেমন হতে পারে

    অক্টোবর ১১, ২০২৪ ৬:২৭ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী