Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»অর্থনীতি»সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান

    সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান

    অক্টোবর ৮, ২০২৪ ৫:২৩ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়েও বেশি কর্মসংস্থান হয়েছে। গত মাসে দেশটিতে ২ লাখ ৫৪ হাজার নতুন নিয়োগ হয়েছে। আগের মাস আগস্টে নিয়োগ হয়েছিল ১ লাখ ৫৯ হাজার।

    প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান হওয়ায় সেপ্টেম্বরে টানা দ্বিতীয় মাসের মতো বেকারত্ব কমেছে। বেকারত্বের হার গত আগস্ট মাসে ছিল ৪ দশমিক ২ শতাংশ, সেপ্টেম্বরে তা ৪ দশমিক ১ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছে মার্কিন শ্রম বিভাগ। খবর বিবিসি।

    সম্প্রতি যুক্তরাষ্ট্রে মাসে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার কাছাকাছি নেমে এলেও বেকারত্বের হার নিয়ে একধরনের আশঙ্কা ছিল। সেপ্টেম্বর মাসের এই পরিসংখ্যানের বদৌলতে সেই শঙ্কাও দূর হয়েছে। বোঝা যাচ্ছে, মার্কিন অর্থনীতি বেশ গতিশীল।

    গত মাসেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদহার হ্রাস করেছে। এক ধাপেই ৫০ ভিত্তি পয়েন্ট হ্রাস করা হয় তখন। মূল্যস্ফীতি ২ শতাংশের ঘরে নেমে এসেছিল। শুধু শঙ্কা ছিল কর্মসংস্থান নিয়ে। সেপ্টেম্বরে নীতি সুদ কমবে—এই খবর বাজারে আগে থেকেই ছড়িয়ে যাওয়ায় গত মাসে কর্মসংস্থানে আরও গতি এসেছে বলে ধারণা করা হচ্ছে।

    পূর্বাভাস অনুসারে, সেপ্টেম্বর মাসে নতুন নিয়োগ হওয়ার কথা ছিল ১ লাখ ৪০ হাজার মানুষের। কিন্তু বাস্তবে হয়েছে তার চেয়ে প্রায় এক লাখ বেশি। সর্বশেষ তিন মাসে গড়ে কর্মসংস্থান বেড়েছে ১ লাখ ৮৬ হাজার; এর আগে আগস্ট পর্যন্ত তিন মাসের গড় ছিল ১ লাখ ৪০ হাজার।

    সেপ্টেম্বরের নতুন নিয়োগ নির্দিষ্ট খাতনির্ভর ছিল না, বরং বিভিন্ন খাতে নিয়োগ বেড়েছে। এ সময় রেস্তোরাঁ ও বারে নিয়োগ হয়েছে ৬৯ হাজার; স্বাস্থ্য পরিষেবা, সরকারি সংস্থা, সামাজিক সহায়তা খাত ও নির্মাণশিল্পে যথাক্রমে ৪৫ হাজার, ৩১ হাজার, ২৭ হাজার ও ২৫ হাজার নতুন কর্মী নিয়োগ হয়েছে। এ ছাড়া পেশাদার ও ব্যবসায়িক পরিষেবা খাতেও নিয়োগ বেড়েছে।

    সেপ্টেম্বর মাসে ঘণ্টাপ্রতি গড় বেতন বৃদ্ধির হারও স্থিতিশীল ছিল। আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে গড় মজুরি বেড়েছে দশমিক ৪ শতাংশ; এটা আগের মাসের দশমিক ৫ শতাংশের তুলনায় সামান্য কম। তবে গত বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে ঘণ্টাপ্রতি মজুরি ৪ শতাংশ বেড়েছে।

    এদিকে নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে অর্থনীতি বেশ স্থিতিশীল অবস্থায় আছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্মসংস্থানের এই পরিসংখ্যান সম্পর্কে বলেছেন, সেপ্টেম্বর মাসের এই পরিসংখ্যানসহ এই শাসনামলে আমরা ১ কোটি ৬০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছি। বেকারত্বের হার কম; মজুরি বৃদ্ধির হারও মূল্যস্ফীতির চেয়ে বেশি।

    নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এসব কারণে এগিয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

    Previous Articleচীনে বাড়ি বিক্রি বেড়েছে, প্রণোদনায় কাজ হচ্ছে
    Next Article ইসরায়েল-ইরানে ব্যবসা আছে ভারতের ১৪ কোম্পানির

    Related Posts

    সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ

    আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছেই

    এপ্রিল ৬, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ

    চার দফায় ১৩ হাজার বেড়ে সোনার দাম কমলো ২ হাজার

    এপ্রিল ৬, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ

    জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা

    এপ্রিল ২, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ

    ফ্যামিলি কার্ডে আগামী অর্থবছরে লাগবে ১৩ হাজার কোটি টাকা

    এপ্রিল ২, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ

    এনবিআরের অডিটের জালে ৬০০ প্রতিষ্ঠান

    এপ্রিল ২, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী