Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»অর্থনীতি»চীনে বাড়ি বিক্রি বেড়েছে, প্রণোদনায় কাজ হচ্ছে

    চীনে বাড়ি বিক্রি বেড়েছে, প্রণোদনায় কাজ হচ্ছে

    অক্টোবর ৮, ২০২৪ ৫:২১ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    চীনে আবাসন ব্যবসা কিছুটা চাঙা হয়েছে। সম্প্রতি দেশটিতে যে জাতীয় দিবসের ছুটি গেল, সেই সময় দেশটির আবাসন বাজারে কেনাবেচার গতি বেড়েছে। চীন সরকার অর্থনীতি চাঙা করতে সম্প্রতি যে প্রণোদনা দিয়েছে, সে কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

    বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, চলতি বছর চীনের আবাসন বাজারে প্রণোদনা দিতে বেশ কিছু নীতিগত পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন এককালীন প্রদেয় অর্থের পরিমাণ কমানো ও বন্ধকি ঋণের সুদহার কমানো। এসব নীতিগত পদক্ষেপের কারণে চীনের আবাসন বাজারে গতি এসেছে।

    চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির সংবাদে বলা হয়েছে, সম্প্রতি চীনের সপ্তাহব্যাপী জাতীয় দিবসের ছুটির মধ্যে মানুষের বাড়ি দেখার পরিমাণ বেড়েছে। এতে বোঝা যায়, মানুষের মধ্যে বাড়ি কেনার আগ্রহ বেড়েছে। সেই সঙ্গে বিভিন্ন স্থানে বাড়ি কেনাবেচাও বেড়েছে, যদিও সবখানে একই হারে যে বেড়েছে, তা নয়।

    সিসিটিভির সূত্রে রয়টার্স জানিয়েছে, আবাসন বাজার চাঙা করতে ৫০টি বেশি শহরে বিশেষ নীতি প্রণয়ন করা হয়েছে। সহস্রাধিক আবাসন কোম্পানি এই জাতীয় দিবসের ছুটির প্রচারণায় অংশ নিয়েছে।

    দেখা গেছে, এবারের প্রচারণায় বিভিন্ন প্রকল্পে মানুষের অংশগ্রহণ গত বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ বেড়েছে।

    চীনের দক্ষিণাঞ্চলের শেনঝেন শহরের প্রচারণায় আবাসন কোম্পানিগুলো গ্রাহকদের আকৃষ্ট করতে অনেক রাত পর্যন্ত কার্যালয় খুলে রেখেছিল। বেচাকেনা যেমন বেড়েছে, তেমনি মানুষের আনাগোনাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এমনকি অনেক গ্রাহক দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসব প্রকল্প দেখতে এসেছে।

    গত মাসে চীনের গুয়ানডং প্রদেশের গুয়াংঝু শহরে বাড়ি কেনার ওপর সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সাংহাই ও শেনঝেন শহর কর্তৃপক্ষ বলেছে, এসব শহরে অন্যান্য শহরের মানুষের আবাসন কেনায় যে নিষেধাজ্ঞা ছিল, তা শিথিল করা হয়েছে। সেই সঙ্গে আবাসন কেনার জন্য যে এককালীন অর্থ দিতে হয়, তা–ও কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

    গত ২৪ সেপ্টেম্বর দেশের অর্থনীতিকে চাঙা করতে বিশাল প্রণোদনার ঘোষণা দিয়েছে চীন। প্রায় এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ইউয়ানের এই প্রণোদনা মহামারি কোভিড-১৯-এর পর সবচেয়ে বড়। আবাসন খাতের দীর্ঘস্থায়ী ঋণসংকট, অব্যাহত মন্দার চাপ ও তরুণদের বেকারত্ব হ্রাসে এই প্রণোদনা ঘোষণা করা হয়েছে।

     

    Previous Articleচাঙা হচ্ছে ডলার, দর কমেছে ইয়েনের
    Next Article সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান

    Related Posts

    সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ

    আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছেই

    এপ্রিল ৬, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ

    চার দফায় ১৩ হাজার বেড়ে সোনার দাম কমলো ২ হাজার

    এপ্রিল ৬, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ

    জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা

    এপ্রিল ২, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ

    ফ্যামিলি কার্ডে আগামী অর্থবছরে লাগবে ১৩ হাজার কোটি টাকা

    এপ্রিল ২, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ

    এনবিআরের অডিটের জালে ৬০০ প্রতিষ্ঠান

    এপ্রিল ২, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী