Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»মতামত»কলাম»এইচএসসির পরিমার্জিত বইয়ের জন্য কালক্ষেপণ কেন

    এইচএসসির পরিমার্জিত বইয়ের জন্য কালক্ষেপণ কেন

    অক্টোবর ১১, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    উচ্চমাধ্যমিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছিল ৮ আগস্ট। অথচ ক্লাস শুরু হওয়ার পর থেকে দুই মাস অতিক্রান্ত হওয়ার পরও এখনো এনসিটিবি কর্তৃক বাংলা, ইংরেজি ও আইসিটি বই প্রকাশিত হয়নি। এতে করে শিক্ষকেরা পাঠদান করাতে গিয়ে বিভ্রান্ত হচ্ছেন।

    বিশেষত গত ২২ সেপ্টেম্বর এনসিটিবি কর্তৃক নির্দেশনা দেওয়া হয় যে বাংলা, ইংরেজি ও আইসিটি বইয়ের পরিমার্জিত নতুন সংস্করণ অচিরেই প্রকাশিত হবে। তাই শিক্ষার্থীদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বই কিনতে বারণ করে নোটিশ দেওয়া হয়েছিল।

    এনসিটিবি হুট করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। বইয়ের অভাবে পাঠদান করাতে সমস্যা হচ্ছে। এমনকি পুরোনো বই সংগ্রহে থাকলেও তা আদৌ পরিমার্জিত সিলেবাসে অন্তর্ভুক্ত হবে কি না, সেটি নিয়েও শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তা রয়েছে।

    এ অবস্থায় শ্রেণি কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধৈর্য ধারণ করতে হচ্ছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কাছে বই না থাকলেও বা পুরোনো বই দিয়ে পাঠদান করাতে হচ্ছে। আবার পুরোনো সংস্করণের বই থাকলেও বইয়ের কনটেন্টগুলো পরিমার্জিত সংস্করণে থাকবে কি না, সেটিও নিশ্চিত হওয়া যাচ্ছে না।

    অত্যন্ত পরিতাপের বিষয় হলো শিক্ষার্থীদের কলেজের অভ্যন্তরীণ বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়; কিন্তু পরিমার্জিত বই ছাড়া পরীক্ষা নিলে সেটি নতুন সংস্করণে না–ও অন্তর্ভুক্ত থাকতে পারে। কাজেই দেরি করে বই ছাপালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষে সঠিক সময় পরীক্ষা নেওয়াও কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।

    এনসিটিবিকে অনুরোধ করব, শিক্ষার্থীদের স্বার্থে খুব দ্রুত বই পরিমার্জনের ব্যবস্থা করা হোক। এতে করে শ্রেণি কার্যক্রম অব্যাহত করা সহজ হবে এবং শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে সদা সচেষ্ট হবে।

    মো. শিহাব উদ্দিন

    প্রভাষক, বাংলা বিভাগ, আস-সালাম মডেল গার্লস কলেজ, রামগতি, লক্ষ্মীপুর

    Previous Articleচট্টগ্রাম কলেজের বাংলা বিভাগে শিক্ষক স্বল্পতা
    Next Article সহকারী শিক্ষকেরা কীভাবে তৃতীয় শ্রেণির কর্মচারী থাকেন?

    Related Posts

    সহকারী শিক্ষকেরা কীভাবে তৃতীয় শ্রেণির কর্মচারী থাকেন?

    অক্টোবর ১১, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ

    চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগে শিক্ষক স্বল্পতা

    অক্টোবর ১১, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ

    ভবদহের জলাবদ্ধতা

    অক্টোবর ১১, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ

    প্রাকৃতিক দুর্যোগে শ্রমজীবী মানুষ যাবে কোথায়

    অক্টোবর ১১, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ

    সরকারি হাসপাতালে শৌচাগার ‘অসুস্থ’ থাকে কেন

    অক্টোবর ১১, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

    নেতানিয়াহু যেভাবে পরাজয় বেছে নিলেন

    অক্টোবর ১১, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী