Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»লাইফস্টাইল»ফ্যাশন»এমিলির চরিত্রে অভিনয় করা লিলি কলিন্স সম্পর্কে কতটা জানেন?

    এমিলির চরিত্রে অভিনয় করা লিলি কলিন্স সম্পর্কে কতটা জানেন?

    অক্টোবর ১১, ২০২৪ ৬:২৬ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    বাবা বিশ্বখ্যাত গায়ক, মা চলচ্চিত্র অভিনেত্রী। আর মেয়ে কিনা বিনোদনজগতের বাইরে থাকতে চান! টুকটাক গান গাইলেও নিজে গায়িকা হতে চাননি লিলি কলিন্স, অভিনয় তো আরও না। স্কুলে পড়ার সময় থেকেই সাংবাদিক হতে চেয়েছেন। নিজের সেই পছন্দকে প্রাধান্য দিয়ে উচ্চশিক্ষা নিয়েছেন ব্রডকাস্ট জার্নালিজমে। অথচ তিনিই এখন জনপ্রিয় নায়িকা। নেটফ্লিক্সের সিরিজ ‘এমিলি ইন প্যারিস’–এ নামভূমিকায় অভিনয় করে দুনিয়াজুড়েই পেয়েছেন জনপ্রিয়তা। আগেও একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন এই ব্রিটিশ–আমেরিকান অভিনেত্রী। চলুন, লিলি কলিন্সের আরও কিছু তথ্য জানা যাক—

    ৩৫ বছর বয়সী অভিনেত্রী লিলি কলিন্সের জন্ম ১৯৮৯ সালের ১৮ মার্চ ইংল্যান্ডের গিল্ডফোর্ডে। তাঁর বাবা বিখ্যাত ব্রিটিশ রক গায়ক ফিল কলিন্স, মা মার্কিন অভিনেত্রী জিল টাভেলমান।

    মাত্র দুই বছর বয়সে অভিনয় শুরু করেন লিলি। বিবিসির টিভিসিরিজ ‘গ্রোয়িং পেইনস’–এ নব্বইয়ের দশকে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেন লিলি কলিন্স।

    বাবা–মায়ের বিচ্ছেদের কারণে ৫ বছর বয়সে ইংল্যান্ড ছেড়ে মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমান লিলি। সেখানেই বেড়ে উঠেছেন এই অভিনেত্রী।

    সাংবাদিক হওয়ার ইচ্ছা থেকেই পরে বিভিন্ন ম্যাগাজিনে লেখালেখি শুরু করেন। বিখ্যাত ম্যাগাজিন ‘টিন ভোগ’, ‘সেভেনটিন’, ‘এলি গার্লে’ তাঁর অনেক লেখা প্রকাশিত হয়েছে। ২০০৮ সালে নিকেলোডিওন চ্যানেলের হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন কাভার করেন লিলি।

    হঠাৎ করেই ২০০৯ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘দ্য ব্লাইন্ড সাইডে’ অভিনয় করেন লিলি কলিন্স। যেখানে তিনি এক বিখ্যাত ফুটবলারের বোনের চরিত্রে অভিনয় করেন। এই সিনেমা বক্স অফিসে সাফল্যের মুখ দেখে।

    লিলি কলিন্সের পরের সিনেমা ‘প্রিস্ট’ মুক্তি পায় ২০১১ সালে। সিনেমাটি ভালো ব্যবসা না করলেও লিলির অভিনয় নজর কাড়ে। এরপর একই বছর ‘অ্যাবডাকশন’ সিনেমায় অভিনয় করেন লিলি।

    তবে লিলি কলিন্স মূলধারার দর্শকদের নজর কাড়েন ২০১২ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘মিরর মিরর’ সিনেমায় অভিনয় করে। যেখানে দর্শক প্রথমবার লিলির সুরেলা কণ্ঠের খোঁজ পান। মা ও বাবার দুটি ভিন্ন প্রতিভাই নিজের মধ্যে ধারণ করে এগিয়ে যেতে শুরু করেন লিলি। এই সিনেমায় লিলি ‘আই বিলিভ ইন লাভ’ গানে কণ্ঠ দেন।

    Previous Articleরূপচর্চায় থাকুক প্রকৃতির ছোঁয়া
    Next Article শরতের পোশাকগুলো যেমন হতে পারে

    Related Posts

    বাড়ির ছাদে যেভাবে শীতের সবজি চাষ করবেন

    জানুয়ারি ২১, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ

    ছুটির দিনে বানাতে পারেন যে খাবার

    অক্টোবর ১১, ২০২৪ ৬:৩৫ পূর্বাহ্ণ

    বাদাম-ছানার লুচি বানাবেন যেভাবে

    অক্টোবর ১১, ২০২৪ ৬:৩৩ পূর্বাহ্ণ

    বাড়িতে ছানামুখী বানাবেন যেভাবে

    অক্টোবর ১১, ২০২৪ ৬:৩১ পূর্বাহ্ণ

    আটা-ময়দা থেকে যে সমস্যাগুলো হয়

    অক্টোবর ১১, ২০২৪ ৬:২৯ পূর্বাহ্ণ

    শরতের পোশাকগুলো যেমন হতে পারে

    অক্টোবর ১১, ২০২৪ ৬:২৭ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী