Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»লাইফস্টাইল»ফ্যাশন»রোদ যেভাবে ত্বকের উপকার করে

    রোদ যেভাবে ত্বকের উপকার করে

    অক্টোবর ১১, ২০২৪ ৬:২০ পূর্বাহ্ণ
    Cropped shot of a beautiful young woman relaxing on a lounger by the poolside
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    শরীরে সঠিক মাত্রায় ভিটামিন ডি থাকলে ত্বকে বয়সের ছাপও কম পড়বে।ছবি: কবির হোসেন
    রোদে থাকলে ত্বক নিষ্প্রাণ হয়ে পড়ে। বিশেষত দুপুরের কড়া রোদ যে ত্বকের জন্য ভালো নয়, এ কথা অনেকেই বলে থাকেন। তাই তো সানস্ক্রিনসামগ্রীর কথা বলা হয় বারবার। কথাটা পুরোপুরি ভুল নয়, আবার পুরোপুরি ঠিকও নয়! কি দ্বন্দ্বে পড়ে গেলেন তো? ব্যাপারখানা আরেকটু খোলাসা করে বলা যাক।

    চর্মরোগবিশেষজ্ঞ ডা. ইসরাত খান বলছিলেন, ‘ত্বকের সুস্থতার জন্য ভিটামিন ডি আবশ্যক। খাবারদাবার থেকে এই প্রয়োজনীয় পুষ্টি উপাদানটি পাওয়ার সুযোগ বেশ কম। রোদ থেকে পাওয়া যায় ভিটামিন ডি। তাই রোদ আমাদের বন্ধু। ত্বকের সুরক্ষার জন্য সব সময় রোদ এড়িয়ে চললেই হবে না, ত্বকে রোদও লাগাতে হবে ঠিকঠাক।

    ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। পরিবেশের নানা ধরনের দূষণকারী পদার্থের কারণে আমাদের ত্বকে প্রদাহ হতে পারে। প্রদাহের ফলে ত্বকে লালচে ভাব দেখা যায়, ত্বক ফুলেও যেতে পারে। ভিটামিন ডি প্রদাহ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। ফলে ত্বক থাকে সুস্থ।

    রোগ প্রতিরোধক্ষমতার ওপরেও ভিটামিন ডির প্রভাব রয়েছে। শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি থাকলে আপনার ত্বকে নানা ধরনের জীবাণু সংক্রমণের ঝুঁকি কমে যাবে।

    ভিটামিন ডি অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবেও কাজ করে। অর্থাৎ শরীরে সঠিক মাত্রায় ভিটামিন ডি থাকলে ত্বকে বয়সের ছাপও কম পড়বে।

    শরীরে ভিটামিন ডির মাত্রা ঠিক না থাকলে হাড়ক্ষয়ের প্রবণতা বাড়ে। হাড় ক্ষয়ে যেতে থাকলে এর ওপরকার পেশি ও ত্বক ঝুলে পড়তে পারে সহজেই। তাই ত্বকের তারুণ্য ধরে রাখতেও হাড়ক্ষয় প্রতিরোধ করতে হবে। ভিটামিন ডির মাত্রা রাখতে হবে ঠিকঠাক।

    সকাল ১০টা থেকে বেলা ৩টার মধ্যে ন্যূনতম ১৫ মিনিটের জন্য রোদে যান। অন্তত দুই হাত ও দুই পায়ের বেশ খানিকটা অংশে রোদ লাগান। মনে রাখতে হবে, ত্বকে সানস্ক্রিনসামগ্রী প্রয়োগ করা হলে কিন্তু রোদ থেকে পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া যায় না। তাই মুখের ত্বকে সানস্ক্রিনসামগ্রী প্রয়োগ করলেও হাত-পায়ে সানস্ক্রিনসামগ্রী রাখবেন না এই ১৫ মিনিট। ঘরের ভেতর কিংবা বারান্দায় যদি সরাসরি রোদ আসে, তাহলে ঘরে বা বারান্দায় এটুকু সময় রোদে বসে থেকেও ভিটামিন ডি পেয়ে যাবেন।

    তবে শহুরে বাড়িতে সেই সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তাই যেতে পারেন ছাদে। সেখানে রোদে বসতে পারেন, হাঁটতে পারেন। ১৫ মিনিট রোদে বসে বই পড়ুন, অডিও ক্লিপ শুনুন কিংবা অন্য কিছু করুন। বিশ্বাস করুন, রোদ শত্রু নয়, পরম বন্ধু।

    Previous Articleদেশি ব্র্যান্ডগুলো ধীরে ধীরে ভালো করছে প্রসাধনপণ্যে
    Next Article রূপচর্চায় থাকুক প্রকৃতির ছোঁয়া

    Related Posts

    বাড়ির ছাদে যেভাবে শীতের সবজি চাষ করবেন

    জানুয়ারি ২১, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ

    ছুটির দিনে বানাতে পারেন যে খাবার

    অক্টোবর ১১, ২০২৪ ৬:৩৫ পূর্বাহ্ণ

    বাদাম-ছানার লুচি বানাবেন যেভাবে

    অক্টোবর ১১, ২০২৪ ৬:৩৩ পূর্বাহ্ণ

    বাড়িতে ছানামুখী বানাবেন যেভাবে

    অক্টোবর ১১, ২০২৪ ৬:৩১ পূর্বাহ্ণ

    আটা-ময়দা থেকে যে সমস্যাগুলো হয়

    অক্টোবর ১১, ২০২৪ ৬:২৯ পূর্বাহ্ণ

    শরতের পোশাকগুলো যেমন হতে পারে

    অক্টোবর ১১, ২০২৪ ৬:২৭ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী