Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»লাইফস্টাইল»ফ্যাশন»যেভাবে চন্দনের ব্যবহার করা যায়

    যেভাবে চন্দনের ব্যবহার করা যায়

    অক্টোবর ১১, ২০২৪ ৬:১৫ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে হুটহাট বৃষ্টি। রোদ আর বৃষ্টির এই খেলায় ত্বকের ওপরও পড়ছে বিরূপ প্রভাব। এ সময় ত্বকের সুরক্ষায় চন্দন হতে পারে রূপচর্চার সঙ্গী। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং রকমারি সমস্যা দূর করতে চন্দন বেশ কার্যকর। গুঁড়া, তেল, প্যাক, স্ক্রাব—নানাভাবে ব্যবহার করা যায় চন্দন। তবে এসব ব্যবহারের কিছু নিয়মকানুন আছে। চন্দনের সঠিক ব্যবহারের নিয়ম জানালেন হার্বস আয়ুর্বেদিক স্কিন কেয়ার ক্লিনিকের স্বত্বাধিকারী আফরিন মৌসুমী।

    আফরিন মৌসুমী আরও জানান, চুলায় চন্দন কাঠ জ্বাল দিয়ে নির্যাস বের করে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। ১ কাপ চন্দনের নির্যাসের সঙ্গে ৫ থেকে ৬ কাপ পানি মিশিয়ে স্টিলের পাত্রে আবার জ্বাল দিয়ে সেই মিশ্রণের সঙ্গে চিনি, গমের ভুসি, চন্দনগুঁড়া ভালোভাবে গুলে নিন। সঙ্গে দিন কয়েক ফোঁটা লেবু রস, নারকেল তেল বা জলপাই তেল। সব একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চন্দনের স্ক্রাব। এই স্ক্রাব শরীরের মৃত কোষ দূর করে। নিয়মিত ব্যবহারে রোদে পোড়া ভাব দূর হয় এবং বডি পলিশিংয়ের কাজও করে। বাসায় তৈরি এই স্ক্রাব ফ্রিজে রেখে এক সপ্তাহের মতো সংরক্ষণ করা যাবে। যাঁদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত ও ব্রণযুক্ত, তাঁরা রক্তচন্দনকে তুলসী আর পুদিনা পাতার রসে ভিজিয়ে ব্যবহার করবেন। নিয়মিত এ পদ্ধতি অনুসরণ করলে ব্রণের সমস্যা সেরে যাবে, ঠান্ডা ও সতেজ হয়ে উঠবে ত্বক। চন্দনের সঙ্গে গোলাপজল মিশিয়ে ব্যবহার করলেও সুফল পাওয়া যায়।

    মূলত দুরকম চন্দন পাওয়া যায়; রক্তচন্দন ও শ্বেতচন্দন। প্রায় সব ধরনের ত্বকে সারা বছরই চন্দন ব্যবহার করা যায়। তবে যাঁদের ত্বক খুবই তৈলাক্ত, তাঁরা লাল চন্দনের গুঁড়া সরাসরি ত্বকে না লাগিয়ে চন্দন মিহি করে নিয়ে, সারা রাত কাঁচা দুধে ভিজিয়ে রেখে, ক্রিম তৈরি করে নিতে পারেন। সেটি সপ্তাহে দুই থেকে তিন দিন সকালে প্যাকের মতো মুখে লাগাতে পারেন। তৈলাক্ত ত্বকে চন্দনের নির্যাস শোষণ করতে একটু বেশি সময় লাগে। তবে এটি ত্বকের গভীরে গিয়ে ময়লা পরিষ্কার করে, ধরে রাখে ত্বকের জেল্লা। যাঁদের ত্বক শুষ্ক কিংবা সাধারণ, তাঁরা সাদা চন্দনের মিহি গুঁড়া সারা রাত পানিতে ভিজিয়ে সকালে চেহারায় মাখলে উপকার পাবেন।

    চন্দনের তেল বেশ উপকারী। মূলত এসেনশিয়াল অয়েল হিসেবে এটি ব্যবহৃত হয়। ১০০ মিলিলিটার নারকেল তেল কিংবা জলপাই তেলের সঙ্গে তিন থেকে চার মিলিলিটার চন্দনের নির্যাস বা তেল মিশিয়ে সহজেই ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করা যায়। এ ছাড়া চুলে পরিমাণমতো চন্দন তেল ব্যবহার করলে যেমন উপকার পাওয়া যায়, অন্যদিকে মাথার ত্বকও ঠান্ডা থাকে।

    চন্দনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। প্রদাহ বা অ্যালার্জির সমস্যা কমাতেও চন্দন সাহায্য করে। শুধু তা–ই নয়, ত্বকের জেল্লা বজায় রাখতে, ত্বক মসৃণ আর টান টান রাখতে, কালো দাগ, মেছতা, ব্রণসহ ত্বকের অনেক সমস্যা সমাধানে ওষুধের মতো কার্যকর চন্দন।

    ঠিকঠাক ফল পেতে চাইলে চন্দন ব্যবহার করতে হবে প্রতিদিন, জানালেন রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমী। কারণ, স্থায়ী সমাধান দিলেও চন্দন ধীরে কাজ করে। চন্দনের নিয়মিত কার্যকরী ব্যবহারে দিনের পর দিন আমরা ত্বকের পরিবর্তন উপলব্ধি করতে পারব।

    Previous Articleপূজায় চটজলদি নিজের যত্ন নেবেন যেভাবে
    Next Article দেশি ব্র্যান্ডগুলো ধীরে ধীরে ভালো করছে প্রসাধনপণ্যে

    Related Posts

    বাড়ির ছাদে যেভাবে শীতের সবজি চাষ করবেন

    জানুয়ারি ২১, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ

    ছুটির দিনে বানাতে পারেন যে খাবার

    অক্টোবর ১১, ২০২৪ ৬:৩৫ পূর্বাহ্ণ

    বাদাম-ছানার লুচি বানাবেন যেভাবে

    অক্টোবর ১১, ২০২৪ ৬:৩৩ পূর্বাহ্ণ

    বাড়িতে ছানামুখী বানাবেন যেভাবে

    অক্টোবর ১১, ২০২৪ ৬:৩১ পূর্বাহ্ণ

    আটা-ময়দা থেকে যে সমস্যাগুলো হয়

    অক্টোবর ১১, ২০২৪ ৬:২৯ পূর্বাহ্ণ

    শরতের পোশাকগুলো যেমন হতে পারে

    অক্টোবর ১১, ২০২৪ ৬:২৭ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী