Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»খেলা»আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের ‘হেক্সা স্বপ্নপূরণ’

    আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের ‘হেক্সা স্বপ্নপূরণ’

    অক্টোবর ৮, ২০২৪ ৬:২৪ অপরাহ্ণUpdated:অক্টোবর ১২, ২০২৪ ৭:১৭ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    ট্রফি হাতে ব্রাজিলের খেলোয়াড়েরা আনন্দে আত্মহারা। সেই মুহূর্তের ছবি ফিফা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে বাংলায় লিখেছে, ‘তারুণ্য ও অভিজ্ঞতার ছোঁয়ায় ব্রাজিলের হেক্সা স্বপ্নপূরণ’।

    হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ জয়ের) প্রসঙ্গ এলেই ব্রাজিল সমর্থকদের মনে ২২ বছর ধরে ভেসে বেড়ায় ফিফা ফুটবল বিশ্বকাপ। না, ফুটবলে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনো বাস্তবে ধরা দেয়নি। অন্তত ২০২৬ বিশ্বকাপের আগে তা সম্ভবও নয়। তবে এর আগেই ফিফা ফুটসালে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো ব্রাজিল; সেটাও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে।

    উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় গত রাতে ফাইনালে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের ৫ মিনিট ৪৭ সেকেন্ডে ব্রাজিলকে এগিয়ে দেন ফেরাও। ১২ মিনিট ৩৪ সেকেন্ডে ব্যবধান ২-০ করেন রাফা সান্তোস। ৩৮ মিনিটে আর্জেন্টিনার রোহা একটি গোল পরিশোধ করেন। দুই অর্ধ মিলিয়ে ৪০ মিনিটের এই খেলায় এর কিছুক্ষণ পরেই স্প্যানিশ রেফারি আলেহান্দ্রো মার্তিনেজ শেষ বাঁশি বাজালে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

    ফাইনালের আগে কাল একই ভেন্যুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও হয়েছে। সেই ম্যাচে ফ্রান্সকে ৭-১ গোলে বিধ্বস্ত করে তৃতীয় হয়েছে স্বাগতিক উজবেকিস্তান।

    শুধু দলীয় সাফল্যই নয়, টুর্নামেন্টে ব্যক্তিগত সাফল্যেই ব্রাজিলিয়ানরাও এগিয়ে। শীর্ষ তিন ব্যক্তিগত পুরস্কারের তিনটিই উঠেছেন ব্রাজিলিয়ানদের হাতে।

    ফাইনালে দুর্দান্ত কিছু সেভ করেছেন ব্রাজিলের গোলকিপার উইলিয়ান। টুর্নামেন্ট সেরা গোলকিপারের পুরস্কার (গোল্ডেন গ্লাভ) জিতেছেন তিনি। সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন উইঙ্গার মার্সেল। আর সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বল উঠেছে দিয়েগোর হাতে।

    টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ব্রাজিলের মার্সেল
    টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ব্রাজিলের মার্সেলফিফা
    ফিফা ফুটসাল বিশ্বকাপের দশ আসরের মধ্যে ৬ বারই শিরোপা জিতল ব্রাজিল। দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশটি এবারের আগে শিরোপা জিতেছিল ২০১২ সালে, এশিয়ারই আরেক দেশ থাইল্যান্ডে।

    ১৯৮৯ থেকে ১৯৯৬ সালের মধ্যে ফুটসাল বিশ্বকাপের প্রথম তিন আসরে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। আরেকবার তারা শিরোপা জেতে ২০০৮ সালে নিজেদের মাটিতে। স্পেন চ্যাম্পিয়ন হয়েছে দুবার (২০০০ ও ২০০৪ সালে)। আর্জেন্টিনা (২০১৬) ও পর্তুগাল (২০২১) চ্যাম্পিয়ন হয়েছে একবার করে।

    ফিফা ফুটসালের আগে ফিফা বিচ সকারেও ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে এ বছরই, দুবাইয়ের ফাইনালে ইতালিকে হারিয়ে। এবার তাহলে সত্যিকার অর্থেই ব্রাজিলের হেক্সা স্বপ্নপূরণের পালা! কীসের, তা না বললেও চলছে।

    Previous Articleব্রাজিল দলে ‘মড়ার উপর চোটের ঘা’
    Next Article বিলিয়নিয়ারের মেয়েকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি সাবালেঙ্কা

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী