Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»খেলা»আদালতের রায়ের পর সিটির দাবি তারা জিতেছে, প্রিমিয়ার লিগও বলছে জয় তাদের

    আদালতের রায়ের পর সিটির দাবি তারা জিতেছে, প্রিমিয়ার লিগও বলছে জয় তাদের

    অক্টোবর ৮, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    ম্যানচেস্টার সিটি বলছে, তারা জিতেছে। ইংলিশ প্রিমিয়ার লিগও দাবি করছে, জয় হয়েছে তাদেরই। সোমবার যুক্তরাজ্যের আর্থিক আদালতে এক রায়ের পর বাদী-বিবাদী দুই পক্ষই নিজেদের বিজয়ী মনে করছে। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের একটি আর্থিক নীতির বিরুদ্ধে মামলাটি করেছিল ম্যান সিটি। মামলাটি অবশ্য সিটির আর্থিক নীতি ভঙ্গের ১১৫টি অভিযোগসংক্রান্ত নয়।

    টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটি নালিশি আদালতের রায় শোনার পর ‘স্বাগত’ জানিয়েছে। সিটি বলছে, আদালতের রায়ে প্রমাণিত হয়েছে, তারা যে আর্থিক নীতি নিয়ে আপত্তি জানিয়েছে, সেটি ‘বেআইনি’ এবং লিগ কর্তৃপক্ষ ‘ক্ষমতার অপব্যবহার করেছে’।

    অন্যদিকে লিগ কর্তৃপক্ষের দাবি, আদালতের রায়ে এটিই প্রমাণিত হয়েছে যে অ্যাসোসিয়েটেড পার্টি ট্রানজেকশন (এপিটি) বিধিটি ‘দরকারি’ এবং ‘ম্যানচেস্টার সিটির বেশির ভাগ আপত্তি খারিজ করা হয়েছে’।

    সিটি আদালতে গিয়েছিলে এপিটি নীতি নিয়ে। ক্লাবের মালিকদের ঘনিষ্ঠ কোনো প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে যেন বাজারমূল্যের ন্যায্যতা বজায় থাকে, সেটি নিশ্চিত করতেই করা হয় ওই নীতি। তবে এপিটির কারণে বাণিজ্যিক চুক্তি করার সময় কোম্পানিগুলো একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না দাবি করে মামলা করে সিটি।

    সোমবার আদালত এ নিয়ে রায় দেওয়ার পর সিটি নিজেদের বিজয়ী দাবি করে বিবৃতি দেয়। সেখানে তারা বলে, ক্লাব নিজেদের দাবিতে সফল হয়েছে। আদালতের কাছে এপিটি বিধিকে বেআইনি মনে হয়েছে। আর দুটি স্পনসরশিপ চুক্তি নিয়ে প্রিমিয়ার লিগের সিদ্ধান্ত বাতিল হয়েছে।

    কেন নিজেদের বিজয়ী দাবি করছে, সেটির ব্যাখ্যায় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের বক্তব্য এ রকম, ‘আদালত এপিটি সিস্টেমের প্রয়োজনীয়তার পক্ষেই রায় দিয়ে ম্যানচেস্টার সিটির বেশির ভাগ আপত্তি খারিজ করে দিয়েছেন। এ ছাড়া আদালত এটাও বলেছেন যে লিগের আর্থিক নিয়ন্ত্রণ কার্যকর রাখতে আইনটি প্রয়োজন।’

    Previous Articleইনিয়েস্তার অবসরের ঘোষণায় মেসির আবেগঘন বার্তা
    Next Article আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ কবে, কখন

    Related Posts

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    সিরিজ জয়ের ম্যাচেও পেসারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ

    আগে ক্রিকেটে ফেরা, পরে রাজনীতি করতে চান সাকিব

    এপ্রিল ৭, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ণ

    ফাইনালে যেতে হলে ১৩৬ রান করতে হবে বাংলাদেশকে

    সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী