Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»আন্তর্জাতিক»পুতিনের সঙ্গে দেখা করতে চান না কমলা, তবে…

    পুতিনের সঙ্গে দেখা করতে চান না কমলা, তবে…

    অক্টোবর ৮, ২০২৪ ৭:৩৩ পূর্বাহ্ণ
    2CC4AD1 Washington DC, United States, democratic party vice presidential nominee Kamala Harris in election campaign in Washington DC
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    ক্ষমতায় গেলে ইউক্রেনের শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার প্রক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ না করার কথা জানিয়েছেন কমলা হ্যারিস। তিনি বলেন, এ প্রক্রিয়ায় ইউক্রেনকে যদি একটি পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করা থেকে বিরত থাকবেন।

    কমলা হ্যারিস বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়বেন কমলা।

    নির্বাচনের এক মাসের কম সময় আগে গতকাল সোমবার সিবিএস চ্যানেলে ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে কথা বলেন কমলা। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, যুদ্ধ (ইউক্রেনে) বন্ধে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন কি না?

    জবাবে কমলা বলেন, ‘ইউক্রেনকে ছাড়া কোনো দ্বিপক্ষীয় আলোচনা নয়। না, নিজেদের ভবিষ্যৎ নিয়ে ইউক্রেনীয়দের অবশ্যই বক্তব্য থাকতে হবে।’

    এর আগে জো বাইডেন প্রশাসন পুতিনের সঙ্গে যেকোনো বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছিল।

    ইসরায়েলকে নিয়ে ক্ষুব্ধ মুসলিম নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন কমলা হ্যারিস
    ইউক্রেন যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেন কমলা। এর আগে ইউক্রেনকে বিপুল পরিমাণে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে জো বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেছিলেন ট্রাম্প। বলেছিলেন, তিনি দ্রুত পুতিনের সঙ্গে একটি শান্তিচুক্তিতে পৌঁছবেন।

    যুক্তরাষ্ট্রের অর্থনীতির হালহকিকত নিয়েও কথা বলেন কমলা। তিনি বলেন, আমেরিকার সব মানুষের মধ্যে বর্তমানে বেকারত্বের হার ঐতিহাসিকভাবে সবচেয়ে কম। তবে দেশে জিনিসপত্রের দাম এখনো অনেকটাই বেশি বলেও স্বীকার করে নেন তিনি।

     

    Previous Articleব্যাহত হচ্ছে বৈশ্বিক পণ্য সরবরাহ, মূল্যস্ফীতির চাপ বৃদ্ধির শঙ্কা
    Next Article এক বছরে ইসরায়েলে রেকর্ড পরিমাণ সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

    Related Posts

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    এবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে চান ট্রাম্প

    জুন ১৭, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ

    যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার জন্য পাকিস্তানের চাপ

    এপ্রিল ২৩, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ

    অবৈধ কর্মীদের বিশেষ বৈধকরণ সুযোগ দিতে লি‌বিয়াকে অনুরোধ

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ

    ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে

    এপ্রিল ২৩, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী