Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»অর্থনীতি»তৈরি পোশাক»চামড়া ও চামড়াজাত পণ্যকে বড় রপ্তানি খাত হিসেবে দেখতে চান বাণিজ্য উপদেষ্টা

    চামড়া ও চামড়াজাত পণ্যকে বড় রপ্তানি খাত হিসেবে দেখতে চান বাণিজ্য উপদেষ্টা

    অক্টোবর ৮, ২০২৪ ৪:৪৩ পূর্বাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    চামড়া ও চামড়াজাত পণ্যকে একটি বড় রপ্তানি খাত হিসেবে তৈরি করতে চান বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের চামড়াশিল্পের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা খুবই অভিজ্ঞ। এ খাতের সুবিধা হলো এর কাঁচামাল দেশীয়। খাতটিকে সহায়তা করলে রপ্তানি বাড়বে।

    সচিবালয়ে আজ রোববার বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) নেতাদের সঙ্গে বৈঠকের পর সালেহউদ্দিন আহমেদ এ কথাগুলো বলেন। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, চামড়া খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণের বড় সুযোগ আছে। শুধু রপ্তানি নয়, দেশের অভ্যন্তরেও এর ব্যাপক চাহিদা রয়েছে।

    সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যবসায়ীদের নানা ধরনের সম্ভাবনা ও সমস্যা আছে। তাঁদের ট্যানারি সাভারে স্থানান্তর করা হয়েছে। সেখানকার পরিবেশগত দিক, অর্থায়ন, রপ্তানিতে চামড়ার সার্টিফিকেশন নিয়ে আলাপ হয়েছে।

    বিএফএলএলএফইএর সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন বলেন, বিসিক শিল্পনগরে যেসব প্রতিষ্ঠান আছে, সেগুলো শতভাগ রপ্তানিমুখী। কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) অসম্পূর্ণ থাকার কারণে বর্তমানে আন্তর্জাতিক বাজারদরের চেয়ে ৭০–৮০ শতাংশ কম দামে চীনের কাছে পণ্য বিক্রি করতে হচ্ছে।

    সংগঠনটির প্রধান উপদেষ্টা এম এ রাশিদ ভূঁইয়া বলেন, ‘আমরা টাকাপয়সা চাইনি। আমাদের হাজারীবাগ থেকে ধরে নিয়ে গিয়েছিল সাভারে। আমাদের এ জায়গাগুলোকে (হাজারীবাগ) রেড জোন করে রাখা হয়েছিল। আমরা ওখানে (সাভারে) গিয়ে ব্যবসা করতে পারিনি। সিইটিপি ঠিক নেই। সব মিথ্যা কথা বলেছিল। কোনো অবকাঠামো ঠিক করা হয়নি, অথচ আমাদের নিয়ে গেছে। উপদেষ্টাকে কথাগুলো জানিয়েছি।’

    Previous Articleপ্রবাসী আয়ে বিপুল প্রবৃদ্ধি, সেপ্টেম্বরে বেড়েছে ৮০ শতাংশ
    Next Article শ্রম অসন্তোষ মোকাবিলায় বিজিএমইএর পর্ষদ ব্যর্থ, দাবি ফোরাম নেতাদের

    Related Posts

    বাণিজ্য–সুবিধা বাড়ানোর আশ্বাস দিয়ে ইউএসটিআরকে চিঠি

    এপ্রিল ৭, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ

    ৯ মার্চ থেকে বেক্সিমকোর শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ

    মার্চ ৬, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

    বিজিএমইএ পরিচালনায় ১০ সদস্যের সহায়ক কমিটি

    অক্টোবর ২৫, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ

    যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

    অক্টোবর ১২, ২০২৪ ১০:২৩ পূর্বাহ্ণ

    বিক্ষোভ থামাতে শ্রমিকদের বোঝাবেন শ্রমিকনেতারা

    অক্টোবর ৮, ২০২৪ ৪:৫১ পূর্বাহ্ণ

    সেপ্টেম্বরে পণ্য রপ্তানি বেড়েছে ১৬ শতাংশ

    অক্টোবর ৮, ২০২৪ ৪:৫১ পূর্বাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী