Close Menu
সূর্যবাণী
    আলোচিত সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    Facebook X (Twitter) YouTube Instagram LinkedIn WhatsApp TikTok Telegram
    সূর্যবাণীসূর্যবাণী
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • অর্থনীতি
    • বিনোদন
    • শিল্প-সাহিত্য
    • লাইফস্টাইল
    • খেলা
    • মতামত
    , |
    সূর্যবাণী
    Home»প্রধান সংবাদ»আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না: জামায়াত আমির

    আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না: জামায়াত আমির

    মার্চ ১৫, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ
    শেয়ার
    Facebook Twitter Email WhatsApp LinkedIn Copy Link

    আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    তিনি বলেন, দলটি (আওয়ামী লীগ) দেশে ফিরে রাজনীতি করুক দেশবাসীর মতো জামায়াতে ইসলামীও তা চায় না। যারা দেশ থেকে পালিয়ে যায়, তাদের দেশের প্রতি কোনো দায়বদ্ধতা বা ভালোবাসা নেই।

    শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

    জামায়াত আমির বলেন, যারা আমাদেরকে দেশের নাগরিক মনে করতো না, তারাই দেশত্যাগ করেছে। যাদের দেশের প্রতি ভালোবাসা আছে, তারা কখনো দেশ ছেড়ে পালায় না।

    তিনি বলেন, গণঅভ্যুত্থানে অংশ নেওয়া পক্ষগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মতবিরোধ থাকা উচিত নয়। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিভিন্ন জুলুম-নির্যাতনের কথা তুলে ধরেন দলের আমির। যারা অন্যায়ভাবে জুলুম নির্যাতনের স্বীকার হয়েছেন, তাদের একজনকেও জেলে রাখা যাবে না বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি কারাবন্দি সাবেক জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির আহ্বান জানান।

    আট বছরের এক শিশুর নিরাপত্তা দিতে পারিনি আমরা, এ লজ্জা আমার, এ দেশের, এ জাতির- এমন মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থান করেছিলাম তা এখনো পূরণ হয়নি। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় নৈতিকতার অনুপস্থিতির কারণে সমাজের আজ এত অধঃপতন। মানুষ যদি আল্লাহকে ভয় করে, তবে মানবিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এজন্য বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা জরুরি।

    ইফতার মাহফিলে বিএনপি, বিভিন্ন ইসলামি দল ও জামায়াতের কেন্দ্রীয় নেতারাসহ নানান শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

    Previous Articleমাগুরার শিশুটির বোনের শ্বশুরের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি
    Next Article দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ২৬ জেলে

    Related Posts

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জুন ২৩, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    সর্বশেষ সংবাদ

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী…

    আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে

    জুন ২৩, ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ

    এ জাতি দিল্লির গোলাম হবে না: রিজভী

    জুন ২৩, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

    একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপির অতিরিক্ত কমিশনার

    জুন ২৩, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ

    একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি

    জুন ২৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে: বাঘের গালিবাফ

    জুন ২৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ

    হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

    জুন ১৭, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ

    এমবাপের জোড়া গোলে সেনেগাল ‘জুজু’ কাটিয়ে জয় ফ্রান্সের

    জুন ১৭, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ণ

    দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

    জুন ১৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
    Facebook X (Twitter) YouTube LinkedIn WhatsApp TikTok Telegram RSS

    সংবাদ

    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি

    সূর্যবাণী

    • তথ্য
    • বিজ্ঞাপন
    • যোগাযোগ

    সার্ভিস

    • নিউজলেটার
    • স্পন্সর নিউজ
    • আমাদের সঙ্গে কাজ করুন

    সম্পাদক ও প্রকাশক

    মোঃ সাইফুল ইসলাম
    ঠিকানা: ৭৯/২বি, ৯নং লেন, কদমতলা, বাসাবো, ঢাকা-১২১৪
    ইমেইল: surjobani@gmail.com

    কপিরাইট © ২০২৬ সূর্যবাণী
    • প্রাইভেসি পলিসি
    • শর্তাবলী